Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
সফলতার জন্য অল্প সময়ে অধিক লোককে ভ্যাকসিন দিতে হবে

বাংলাদেশ

ইজাজ হোসেন, অধ্যাপক, বুয়েট
29 December, 2020, 04:20 pm
Last modified: 29 December, 2020, 04:28 pm

Related News

  • কার্বন নিঃসরণ কমাতে শতভাগ রিফাইন্ড স্টিল উৎপাদনের আহ্বান বিশেষজ্ঞদের
  • প্রচলিত ধারণার বিপরীতে বাংলাদেশের স্বাস্থ্যসেবা; অগ্রগতির এ ধারা ধরে রাখাই চ্যালেঞ্জ!
  • “আপনি এখানে কেন কাজ করতে চান?” চাকরির ইন্টারভিউতে কীভাবে এ প্রশ্নের জবাব দেবেন
  • জানুয়ারিতে বিশেষ কর্মসূচির আওতায় গ্রামের ওয়ার্ড পর্যায়ে মাসব্যাপী টিকাদান চলবে: স্বাস্থ্য অধিদপ্তর
  • টিকা সংকটে ছয় দিনের টিকা কর্মসূচি থেকে পিছিয়ে এলো বাংলাদেশ

সফলতার জন্য অল্প সময়ে অধিক লোককে ভ্যাকসিন দিতে হবে

যুক্তরাষ্ট্রে প্রতিবছর ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নিতে হয়। কারণ, বছর বছর ইনফ্লুয়েঞ্জার ধরণ পরিবর্তন হয়। করোনা ভাইরাসও দ্রুত রূপ বদলাচ্ছে। তাই কয়েক বছর ধরে কোভিডের একই ভ্যাকসিন প্রয়োগে সুফল মিলবে না।
ইজাজ হোসেন, অধ্যাপক, বুয়েট
29 December, 2020, 04:20 pm
Last modified: 29 December, 2020, 04:28 pm

ভ্যাকসিন প্রয়োগের সফলতা পেতে হলে অল্প সময়ে বিপুল জনগোষ্ঠীকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে হবে। কারণ, একেকটি ভ্যাকসিন প্রয়োগের ফলে সৃষ্ট হার্ড ইমিউনিটির একটা মেয়াদ থাকে। ধীরগতিতে ভ্যাকসিন দেওয়া হলে ভ্যাকসিনপ্রাপ্তদের মধ্যে যে অ্যান্টিবডি তৈরি হবে, অন্যদের মধ্যে অ্যান্টিবডি তৈরির আগেই তা শেষ হয়ে যাবে। 

যুক্তরাষ্ট্রে প্রতিবছর ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নিতে হয়। কারণ, বছর বছর ইনফ্লুয়েঞ্জার ধরণ পরিবর্তন হয়। করোনা ভাইরাসও দ্রুত রূপ বদলাচ্ছে। তাই কয়েক বছর ধরে কোভিডের একই ভ্যাকসিন প্রয়োগে সুফল মিলবে না। এক ধরণের ভ্যাকসিন দিতে দিতেই নতুন ধরণের করোনার সংক্রমণ ঘটতে পারে। অন্তত মাসে এক কোটি ভ্যাকসিন বা ৫০ লাখ মানুষকে দুই ডোজ করে দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে। 

আমাদের ইপিআই ৫-৬ সপ্তাহে ১৫ মিলিয়ন ভ্যাকসিন হ্যান্ডেল করতে পারে। এর থেকে বেশি ভ্যাকসিন এলে তারা হ্যান্ডেল করতে পারবে না। তাদের সক্ষমতা বিবেচনায় নিলে ২০২১ সাল জুড়ে তাদের পক্ষে ৯০ মিলিয়ন ভ্যাকসিন দিতে পারবে। এই সক্ষমতা নিয়ে প্রায় ১৪ কোটি মানুষকে ভ্যাকসিন দিতে চার-পাঁচ বছর লেগে যাওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি এমন হলে কোন সুফল মিলবে না।

তাই ভ্যাকসিনেশনের বিদ্যমান ঘাটতি মেটাতে এখনই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে হবে। না হলে পরিস্থিতি এমন দাঁড়াবে যে, ঢাকায় ভ্যাকসিন নেওয়ার মতো লোক পাওয়া যাবে না, কিন্তু অন্য অনেক জেলায় ভ্যাকসিন পাওয়া যাবে না। কারণ, অনেক জেলাতেই ভ্যাকসিনের কোল্ডচেইন, স্টোরেজ ক্যাপাসিটি নেই। 

এক সঙ্গে সব জেলায় ভ্যাকসিন দিতে না পারলে তা হার্ড ইমিউনিটি তৈরিতে কোন কাজে লাগবে না। যেসব জেলায় পর্যাপ্ত ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে না, সেখানে কোভিড সংক্রমণ বাড়তে পারবে, যা পুরো দেশেই ছড়িয়ে পড়বে। শুরুতে অন্তত সকল জেলা শহর পর্যায়ে একযোগে ভ্যাকসিন দিতে হবে। 

অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ২-৮ ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হবে, যা সাধারণ রেফ্রিজারেটরের নরমাল অংশেই রাখা সম্ভব। বাসা-বাড়িতে ব্যবহৃত ফ্রিজারের নরমাল অংশে সাধারণত ৪-৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্যবহার হয়। আর সাধারণ ফ্রিজারের ডিপ অংশে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় সংরক্ষণ করা যায়। মর্ডানার ভ্যাকসিন মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করা সম্ভব। 

ফাইজারের ভ্যাকসিন মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। এ ধরণের ভ্যাকসিন সংরক্ষণে আল্ট্রা-লো ফ্রিজার দরকার হয়। এ ধরণের ফ্রিজার ইপিআইতে নেই। আইসিডিডিআরবি ও বেশ কিছু বেসরকারি হাসপাতাল মিলে বাংলাদেশে বড়জোড় শ খানেক এ ধরণের ফ্রিজার আছে।

  • বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইজাজ হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের স্পেশাল করেসপন্ডেন্ট আবুল কাশেমকে ফোনে সাক্ষাৎকারটি দিয়েছেন।

Related Topics

টপ নিউজ

বিশেষজ্ঞ মতামত / কোভিড-১৯ টিকাদান কর্মসূচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
    কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Related News

  • কার্বন নিঃসরণ কমাতে শতভাগ রিফাইন্ড স্টিল উৎপাদনের আহ্বান বিশেষজ্ঞদের
  • প্রচলিত ধারণার বিপরীতে বাংলাদেশের স্বাস্থ্যসেবা; অগ্রগতির এ ধারা ধরে রাখাই চ্যালেঞ্জ!
  • “আপনি এখানে কেন কাজ করতে চান?” চাকরির ইন্টারভিউতে কীভাবে এ প্রশ্নের জবাব দেবেন
  • জানুয়ারিতে বিশেষ কর্মসূচির আওতায় গ্রামের ওয়ার্ড পর্যায়ে মাসব্যাপী টিকাদান চলবে: স্বাস্থ্য অধিদপ্তর
  • টিকা সংকটে ছয় দিনের টিকা কর্মসূচি থেকে পিছিয়ে এলো বাংলাদেশ

Most Read

1
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত

2
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

3
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

4
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

6
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net