Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
সন্ন্যাসী মেলায় ৭২ কেজির আইড়, ১০ কেজি ওজনের মিষ্টি

বাংলাদেশ

বগুড়া ব্যুরো
12 February, 2020, 03:30 pm
Last modified: 12 February, 2020, 04:42 pm

Related News

  • বিদেশি ইলিশ বিক্রি হচ্ছে ‘পদ্মার ইলিশ’ বলে, বিক্রি হচ্ছে ১,৪০০-১,৮০০ টাকা দরে
  • মাছের খামারে জাল; মরছে পাখি, বন্য জন্তু, মরছে উপকারী গুইসাপ
  • ছিনতাইকারীর হ্যাঁচকা টানে প্রধান শিক্ষকের মৃত্যু: আসামি প্যারা পনিসহ ৩ জন কারাগারে
  • বাজারে সবজির দাম কমেছে, বেড়েছে চিনি ও ময়দার; চড়া ডিম, মাছ-মুরগি
  • বাদশা বাহাদুর: নির্যাতন থেকে রেহাই, কিন্তু সে এখন যাবে কোথায়?

সন্ন্যাসী মেলায় ৭২ কেজির আইড়, ১০ কেজি ওজনের মিষ্টি

একদিনের জন্য মেলা বসলেও সব ধরনের পণ্যই আসতে থাকে মঙ্গলবার থেকে। বুধবার মূল মেলা শেষে বৃহস্পতিবার আয়োজন করা হয় জামাই-বউ মেলার। 
বগুড়া ব্যুরো
12 February, 2020, 03:30 pm
Last modified: 12 February, 2020, 04:42 pm
সন্ন্যাসী মেলায় আনা বাঘা আইড় মাছ। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

বগুড়ার গাবতলী উপজেলার পোড়াদহ এলাকায় অন্যান্য বছরের মতো মাঘ মাসের শেষ বুধবার বসেছে সন্ন্যাসী মেলা।

এবারও মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে বিশালাকৃতির মাছ। এর সঙ্গে নজর কাড়ছে মাছের আকৃতির বড় মিষ্টি।

একদিনের জন্য মেলা বসলেও সব ধরনের পণ্যই আসতে থাকে মঙ্গলবার থেকে। বুধবার মূল মেলা শেষে বৃহস্পতিবার আয়োজন করা হয় জামাই-বউ মেলার। 

কবে, কীভাবে এ মেলার সূচনা তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। জনশ্রুতি আছে, প্রায় ২০০ বছর আগে স্থানীয়রা এ মেলা শুরু করেন এক সন্ন্যাসীর সম্মতি নিয়ে। তবে কথিত এ সন্ন্যাসী মেলাকে এখন অনেকেই চেনেন মাছের মেলা হিসেবে। কেউ আবার একে জানেন পোড়াদহ মেলা হিসেবে।  

ঐতিহ্যবাহী এ মেলায় পান, চুন থেকে শুরু করে নানা আকারের সুচও পাওয়া যায়। আর সেই সঙ্গে এবার মেলাতে দেখা মিলছে নাগরদোলা, মুত্যৃকুপ খেলা, জাদুসহ গ্রামীণ বিনোদনের নানা অনুষঙ্গের।

উপজেলা প্রশাসন ও আয়োজকরা বলছেন, মেলায় এবারও বেচা-কেনা হবে অন্তত ২০ কোটি টাকার পণ্যের।

গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওনক জাহান জানান, মেলার সব নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে সব বিষয়ে। 

তিনি বলেন, “আমরা আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি চেষ্টা করছি এ মেলায় যাতে কেউ অনৈতিক কিছুর আয়োজন করতে না পারে।”

প্রতি বছরই এ মেলায় অধিকাংশ মাছ পাঠান আড়তদার আনোয়ারুল হক। এবার তিনি মাছ এনেছেন ৭০ ট্রাক।

তিনি বলেন, “আমার হিসাবে এবার সন্ন্যাসী মেলায় শুধু মাছই বিক্রি হবে ১২ কোটি টাকার।”

যমুনা নদী থেকে ধরা ৭২ কেজি ওজনের একটি বাঘা আইড় মেলায় এনেছেন জেলে বিপ্লব। প্রতি কেজি তিনি দাম চাচ্ছেন এক হাজার ৮০০ টাকা। 

“গত বছর এ মেলাতেই এনেছিলাম ১০০ কেজি ওজনের একটা; প্রতি কেজি বিক্রি করেছি ২ হাজার টাকা দরে,” বলেন বিপ্লব।  

দেশীয় প্রায় সব ধরনের বড় মাছেই উঠেছে এবারের মেলাতে।

গাবতলী উপজেলার মহিষবাথান এলাকা থেকে ১০ কেজি ওজনের মাছের আকৃতির একটি মিষ্টি এনেছেন আবদুল লতিফ। এর দাম তিনি হাঁকছেন তিন হাজার টাকা। গত বছর তিনি এ ধরনের একটি মিষ্টি বিক্রি করেছেন তিন হাজার ২০০ টাকায়। 

“আমি এবার এ মেলায় বিক্রির জন্য বানিয়েছি ২০০ কেজি মিষ্টি। মেলার যে ভাব দেখছি, তাতে মিষ্টি ফেরত যাবে না একটুও,” বলেন আব্দুল লতিফ। 

তার হিসাবে এবার মেলায় মিষ্টি উঠেছে অন্তত আট হাজার কেজি।

নতুন চুড়ি, ফিতা, নাক-কানের দুলসহ অন্যান্য অলংকারেও ভরে আছে অনেক দোকান। লক্ষ্য বৃহস্পতিবার জামাই ও বউ মেলা।

গাবতলী উপজেলার শিলাদহ বাড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মীর মোশাররফ হোসেন জানান, এ মেলাকে কেন্দ্র করে এলাকায় যে উৎসব হয়, তাতে স্বজনদের পাশাপাশি শ্বশুরবাড়িতে আসেন জামাই আর বউ। 

তিনি বলেন, “যারা শারীরিকভাবে অক্ষম কেবল তারাই এ মেলায়  আসেন না; পোড়াদহসহ আশপাশের এলাকায় সবাই এ মেলায় আসেন মাছ ও মিষ্টির সাথে ফার্নিচারসহ পছন্দের অন্যান্য জিনিস কিনতে।”

বগুড়া সদর উপজেলার সাবগ্রামের সাজেদুর রহমান এ মেলাকে কেন্দ্র করে শ্বশুরবাড়িতে পারিবারের সবাইকে নিয়ে এসেছেন তিন দিনের জন্য। সকালে মেলায় এসে তিনি কিনেছেন ৯ কেজি ওজনের একটি মাছ; তার সঙ্গে ৫ কেজি গরুর মাংস। তিনি পরিবারের জন্য পছন্দের মিষ্টিও কিনেছেন ৬ কেজি।

তিনি বলেন, “ এলাকার মানুষ জামাই মেলায় পছন্দের জিনিস কেনেন জামাই আর বউদের জন্য।”  

আয়োজকদের ধারণা, আগে-পিছে একদিন করে তিন দিনের মেলায় আসে কমপক্ষে চার লাখ মানুষ।

Related Topics

টপ নিউজ

সন্ন্যাসী মেলা / মিষ্টি / মাছ / বগুড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
    ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
    দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: টিবিএস
    প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

Related News

  • বিদেশি ইলিশ বিক্রি হচ্ছে ‘পদ্মার ইলিশ’ বলে, বিক্রি হচ্ছে ১,৪০০-১,৮০০ টাকা দরে
  • মাছের খামারে জাল; মরছে পাখি, বন্য জন্তু, মরছে উপকারী গুইসাপ
  • ছিনতাইকারীর হ্যাঁচকা টানে প্রধান শিক্ষকের মৃত্যু: আসামি প্যারা পনিসহ ৩ জন কারাগারে
  • বাজারে সবজির দাম কমেছে, বেড়েছে চিনি ও ময়দার; চড়া ডিম, মাছ-মুরগি
  • বাদশা বাহাদুর: নির্যাতন থেকে রেহাই, কিন্তু সে এখন যাবে কোথায়?

Most Read

1
ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
ফিচার

ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা

2
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

3
নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

5
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net