Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
শিক্ষার্থীদের মনের কথা জানবে ‘ইউএনও বক্স’

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
29 January, 2020, 04:25 pm
Last modified: 29 January, 2020, 04:31 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার, থানায় অভিযোগ
  • ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মজুত করা ১০,১০০ লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা
  • ব্রাহ্মণবাড়িয়ায় কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ 
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৩০

শিক্ষার্থীদের মনের কথা জানবে ‘ইউএনও বক্স’

নিজেদের অভিযোগ-সমস্যার পাশাপাশি পরামর্শও জানাতে পারবেন শিক্ষার্থীরা। প্রথমিকভাবে দুইটি বিদ্যালয়ের নোটিশ বোর্ডের পাশে বসানো হয়েছে ইউএনও বক্স।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
29 January, 2020, 04:25 pm
Last modified: 29 January, 2020, 04:31 pm

শিক্ষার্থীদের মনের কথা জানতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বিদ্যালয়গুলোতে বসানো হচ্ছে ‘ইউএনও বক্স’। 

এই বক্সে শিক্ষার্থীরা সরাসরি বলতে না পারা কথাগুলো লিখে জানানোর পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

নিজেদের অভিযোগ-সমস্যার পাশাপাশি পরামর্শও জানাতে পারবেন শিক্ষার্থীরা। প্রথমিকভাবে দুইটি বিদ্যালয়ের নোটিশ বোর্ডের পাশে বসানো হয়েছে ইউএনও বক্স।

জানা গেছে, শিক্ষার্থীদের সকল সমস্যা ও অভিযোগের কথা জানতে আশুগঞ্জ উপজেলার রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ে দুইটি
ইউএনও বক্স বসানো হয়েছে। গত সোমবার (২৭ জানুয়ারি) কাঠ ও স্বচ্ছ কাঁচের তৈরি ইউএনও বক্স বসানো হয়। মূলত পরিবার ও স্কুলের শিক্ষকদের কাছে বলতে না পারা কথাগুলো জানতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি পেলে ধাপে ধাপে উপজেলার অন্যান্য বিদ্যালগুলোতেও বসবে ইউএনও বক্স। প্রতি সপ্তাহে একবার করে এই বক্স খোলা হবে। এরপর শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেবেন ইউএনও।

রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, এই ইউএনও বক্সের মাধ্যমে তারা তাদের না বলা কথাগুলো জানাবেন। অনেক সময় স্কুলে আসা-যাওয়ার পথে বখাটেরা উত্ত্যক্ত করে, ভয়ে বলতে না পারা সেই কথাও এখন জানাতে পারবে তারা।

রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল আজাদ জানান, ইউএনও বক্সের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের অভিযোগ-পরামর্শ জানাতে পারবে। ইউএনও নিজেই এই বক্সটি তদারকি করবেন। এতে করে শিক্ষার্থীদের সমস্যাগুলোরও দ্রুত সমাধান হবে বলে আশা করি।

এ ব্যাপারে জানতে চাইলে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজিমুল হায়দার বলেন, আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বিভিন্ন সময় সমাবেশ করে থাকি। কিন্তু খোলামেলা ওই সমামেশে অনেক শিক্ষার্থী-অভিভাবক তাদের সমস্যা- অভিযোগের কথা বলতে পারেন না। সেজন্যই এই ইউএনও বক্স বসানো হয়েছে। আমি নিজে এই বক্স তদারকি করব। প্রতি সপ্তাহে আমি অথবা আমার একজন প্রতিনিধি বক্সটি খুলবেন। শিক্ষার্থী অথবা অভিভাবকদের কোনো অভিযোগ বা পরামর্শ থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
 
Related Topics

টপ নিউজ

ব্রাহ্মণবাড়িয়া / ইউএনও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার, থানায় অভিযোগ
  • ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মজুত করা ১০,১০০ লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা
  • ব্রাহ্মণবাড়িয়ায় কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ 
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৩০

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net