Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
শনাক্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেলো বাংলাদেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 June, 2020, 04:10 pm
Last modified: 13 June, 2020, 06:55 pm

Related News

  • কোভিডে আক্রান্ত সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি 
  • করোনায় আক্রান্ত লিওনেল মেসি
  • করোনায় আক্রান্ত হলেন সাবেক অর্থমন্ত্রী মুহিত
  • দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১,৪৫৭    
  • করোনায় আক্রান্ত মাশরাফির ছেলে-মেয়ে

শনাক্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেলো বাংলাদেশ

চীনকে টপকে শনাক্তের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন সারাবিশ্বে ১৮ তম।
টিবিএস রিপোর্ট
13 June, 2020, 04:10 pm
Last modified: 13 June, 2020, 06:55 pm

দেশে মহামারী করোনাভাইরাস প্রথমবারের মতো শনাক্ত হওয়ার তিন মাস পর শনাক্তের সংখ্যার দিক থেকে ভাইরাসটির উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে গেলো বাংলাদেশ।

গত ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৮৫৬ জনের শরীরে নতুন করে শনাক্ত হয়েছে ভাইরাসটির উপস্থিতি। ফলে এ নিয়ে দেশে  মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮৪ হাজার ৩৭৯ জনে। 

করোনাভাইরাসের পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী চীনে ৮৩ হাজার ৭৫ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়।

ফলে চীনকে টপকে শনাক্তের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন সারাবিশ্বে ১৮ তম। 

চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের তিন মাস পর বাংলাদেশে নভেল করোনাভাইরাসের প্রথম রোগী ধরা পড়েছিল ৮ মার্চ, তার ১০ দিনের মাথায় প্রথম মৃত্যুর খবর আসে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা ১ হাজার ১৩৯। তবে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ, বলছে ইতোমধ্যে রোগ শনাক্ত ছাড়াই করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৮৬১ জন।

করোনা ভাইরাসে মৃত্যের সংখ্যার দিক থেকে চীনের অবস্থান বাংলাদেশের অনেক উপরে। স্বাস্থ্যসেবা খাতে তুলনামূলকভাবে এগিয়ে থাকা এ দেশটিতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রাণ গেছে ৪ হাজার ৬৩৪ জনের।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৭৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১৭ হাজার ৮২৭ জন সেরে উঠলেন প্রাণঘাতী এই ভাইরাস থেকে।

অন্যদিকে ভাইরাসের উত্তপত্তিস্থল চীনে সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৪৬৭ জন। দেশটিতে বর্তমানে মাত্র ৭৪ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী আছেন। নতুন করে সংক্রমণও খুব বেশি নেই।
 

Related Topics

টপ নিউজ

করোনায় আক্রান্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার করল পুলিশ
  • ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি
  • ছবি: সংগৃহীত
    নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 
  • শিশু অপ্রতিম ও এমপি মনিরুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
    শিশু অপ্রতিম হত্যা: এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী—কাঁদলেন এমপি মনিরুল
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

Related News

  • কোভিডে আক্রান্ত সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি 
  • করোনায় আক্রান্ত লিওনেল মেসি
  • করোনায় আক্রান্ত হলেন সাবেক অর্থমন্ত্রী মুহিত
  • দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১,৪৫৭    
  • করোনায় আক্রান্ত মাশরাফির ছেলে-মেয়ে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার করল পুলিশ

2
ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 

5
শিশু অপ্রতিম ও এমপি মনিরুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিশু অপ্রতিম হত্যা: এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী—কাঁদলেন এমপি মনিরুল

6
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net