Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
লোকসমাগম ছাড়াই দাফন সম্পন্ন; বরিশাল নগরে ১৪৪ ধারা প্রত্যাহার

বাংলাদেশ

বরিশাল প্রতিনিধি
21 April, 2020, 08:55 pm
Last modified: 21 April, 2020, 09:01 pm

Related News

  • বাস-মাহিন্দ্রা শ্রমিকদের দ্বন্দ্ব: মহাসড়ক অবরোধ, ফের বরিশাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ
  • বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
  • বরিশালে বালুভর্তি বস্তায় বোমা বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ
  • বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী
  • বরিশালে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

লোকসমাগম ছাড়াই দাফন সম্পন্ন; বরিশাল নগরে ১৪৪ ধারা প্রত্যাহার

বরিশাল সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র শওকত হোসেন হিরণের বড় ভাই মুক্তিযোদ্ধা মো. হারুণ অর রশিদের জানাজা ও দাফনে লোকসমাগমের শঙ্কা থেকে নগরীতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল।
বরিশাল প্রতিনিধি
21 April, 2020, 08:55 pm
Last modified: 21 April, 2020, 09:01 pm

বরিশাল নগরী থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।  মঙ্গলবার  সন্ধ্যা ৭ টার দিকে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মেয়র শওকত হোসেন হিরণের বড় ভাই মুক্তিযোদ্ধা মো. হারুণ অর রশিদ (৬৭) সোমবার রাতে ঢাকার অ্যাপোলো হাসপাতালে মারা যান। মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল নগরীর নুরিয়া স্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত এবং এরপর মুসলিম গোরস্থানে দাফন করার কথা ছিল। এমন অবস্থায় তার জানাজা ও দাফন অনুষ্ঠানে লকডাউন ভেঙ্গে লোকসমাগম ঘটতে পারে- এমন আশঙ্কায় দুপুর ৩ টা থেকে নগরীতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। পাশাপাশি লোকসমাগম ঠেকাতে শওকত হোসেন হিরণের বাড়ি ও নুরিয়া স্কুল এবং মুসলিম গোরস্থান সহ আশপাশ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। 

এছাড়া নগরীতে লোকসমাগম নিয়ন্ত্রণ ও সামাজিক দূরত্ব নিশ্চিতে দায়িত্ব পালনের জন্য চারজন ম্যাজিস্ট্রেট নিয়োজিত ছিলেন।

প্রয়াতের স্বজনরা জানান, মো. হারুণ অর রশিদের মরদেহ ঢাকা থেকে বিকেল ৪ টার দিকে বরিশাল নগরীর আলেকান্দা নুরিয়া স্কুল সংলগ্ন তার বাড়িতে এসে পৌছে। এরপর বিকেল সাড়ে ৪ টার দিকে সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা অনুষ্ঠিত হয়ে। পরে তাকে মুসলিম গোরস্থানে দাফন করা হয়।

করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে জানাজা ও দাফনে পরিবারের লোকজন ছাড়া অন্য কাউকে অংশ না নিতে আগেই অনুরোধ করা হয়েছিল। সে কারণে মো. হারুণ অর রশিদের জানাজা ও দাফনে ২০ থেকে ২৫ জন পরিবারের সদস্যরা অংশ নেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। এ অবস্থার মধ্যে লকডাউন থাকা সত্ত্বেও দুই একটি জায়গায় হাজারো মানুষ জানাজায় অংশ নেন। এমন পরিস্থিতি নগরীতে না ঘটে সে জন্য শওকত হোসেন হিরণের বাড়ি, নুরিয়া স্কুল এবং মুসলিম গোরস্থান সহ আশপাশ এলাকার পাচশ' গজের মধ্যে ৫ জনের অধিক লোক জড়ো হলে তাৎক্ষনিক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা ও মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছিল। তবে লোকসমাগম ছাড়া স্বাস্থ্য বিধি অনুসরণ করে রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহের জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর সন্ধ্যা ৭ টার দিকে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়েছে। 

Related Topics

টপ নিউজ

বরিশাল / ১৪৪ ধারা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি
  • মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
    মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
  • চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনালের প্রস্তাবিত নকশা। ছবি: এপিএম টার্মিনালসের সৌজন্যে
    ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল 
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • ৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা
    ৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা

Related News

  • বাস-মাহিন্দ্রা শ্রমিকদের দ্বন্দ্ব: মহাসড়ক অবরোধ, ফের বরিশাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ
  • বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
  • বরিশালে বালুভর্তি বস্তায় বোমা বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ
  • বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী
  • বরিশালে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

Most Read

1
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

2
মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
অর্থনীতি

মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের

3
চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনালের প্রস্তাবিত নকশা। ছবি: এপিএম টার্মিনালসের সৌজন্যে
অর্থনীতি

৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল 

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

5
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

6
৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা
বাংলাদেশ

৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net