Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
লঞ্চে ডিজে পার্টি, বিদ্যুতের তারে জড়িয়ে দগ্ধ ১০ তরুণ

বাংলাদেশ

কুমিল্লা প্রতিনিধি
24 August, 2021, 10:40 am
Last modified: 24 August, 2021, 12:33 pm

Related News

  • কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ যানবাহনসহ আটক ৪৫ কর্মী
  • কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
  • রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • জনগণের দাবি হলে কুমিল্লাকে বিভাগ করা হবে: প্রধানমন্ত্রী
  • দিনে আটক, প্রতিবাদে থানা ঘেরাও, বাস টার্মিনাল অবরোধ, রাতে ছাড়া পেলেন বিএনপি নেতা

লঞ্চে ডিজে পার্টি, বিদ্যুতের তারে জড়িয়ে দগ্ধ ১০ তরুণ

এ ঘটনার সময় ওই তরুণদের তিনজন নদীতে পড়ে যায়। তাদের মধ্যে দু'জনকে স্থানীয়রা উদ্ধার করলেও একজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
কুমিল্লা প্রতিনিধি
24 August, 2021, 10:40 am
Last modified: 24 August, 2021, 12:33 pm

কুমিল্লার গোমতী নদীতে লঞ্চের ছাদে ডিজে পার্টি করছিল একদল তরুণ। হঠাৎ নদীর ওপর থাকা বিদ্যুতের তারে জড়িয়ে তাদের অন্তত ১০ জন দগ্ধ হন।

এ ঘটনার সময় ওই তরুণদের তিনজন নদীতে পড়ে যায়। তাদের মধ্যে দু'জনকে স্থানীয়রা উদ্ধার করলেও একজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

সোমবার রাত ১০টার দিকে তিতাস উপজেলার দড়িকান্দি সেতুর পূর্ব পাশে মেসার্স বাদল সরকার অ্যান্ড সন্স নামের একটি লঞ্চে এ দুর্ঘটনা ঘটে।

রাত ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস।

এদিকে গুরুতর আহতদের জেলে ও স্থানীয়রা উদ্ধার করে প্রথমে দাউদকান্দির গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনকে ঢাকা মেডিকেল ও রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এছাড়া আহতদের কয়েকজনকে তিতাস স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ৩০-৪০ জনের একদল তরুণ লঞ্চের ছাদে ডিজে পার্টি করছিল।

নদীর ওপর থাকা বিদ্যুতের লাইনের নিচ দিয়ে যাওয়ার সময় লঞ্চটির ছাদে থাকা অনেকে তাতে জড়িয়ে দগ্ধ হন। এছাড়া তিনজন নিচে পানিতে পড়েন। তাদের দু'জনকে উদ্ধার করা হয়েছে, একজন নিখোঁজ রয়েছেন।

ওসি সুধীন চন্দ্র দাস বলেন, স্থানীয় তরুণরা লঞ্চটি ভাড়া করে ডিজে গানের তালে নাচানাচির একপর্যায়ে বিদ্যুতের তারে জড়িয়ে দগ্ধ হন। এ সময় তিনজন নদীতে পড়ে গেলে দুইজনকে উদ্ধার করে স্থানীয় জেলেরা। একজন নিখোঁজ রয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন। আহতদের চিকিৎসা চলছে।

Related Topics

টপ নিউজ

কুমিল্লা / বৈদ্যুতিক তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ যানবাহনসহ আটক ৪৫ কর্মী
  • কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
  • রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • জনগণের দাবি হলে কুমিল্লাকে বিভাগ করা হবে: প্রধানমন্ত্রী
  • দিনে আটক, প্রতিবাদে থানা ঘেরাও, বাস টার্মিনাল অবরোধ, রাতে ছাড়া পেলেন বিএনপি নেতা

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net