Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 27, 2026
রোহিঙ্গা ক্যাম্পে ৬ খুনের ঘটনায় মামলা, হত্যায় অংশ নেওয়া ৩ জনসহ গ্রেপ্তার ১০

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
24 October, 2021, 12:35 pm
Last modified: 24 October, 2021, 12:55 pm

Related News

  • রোহিঙ্গা ক্যাম্পে পাল্টাপাল্টি ঘটনায় আরসা, আরএসও’র দুই সদস্য নিহত
  • উখিয়ায় অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা স্বেচ্ছাসেবক নিহত
  • উখিয়ায় রোহিঙ্গা নেতাকে গুলি, ছুরিকাঘাতে হত্যা
  • রোহিঙ্গা ক্যাম্পে আরও ২ জনকে গুলি করে হত্যা
  • রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে যুবককে হত্যা

রোহিঙ্গা ক্যাম্পে ৬ খুনের ঘটনায় মামলা, হত্যায় অংশ নেওয়া ৩ জনসহ গ্রেপ্তার ১০

একাধিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
কক্সবাজার প্রতিনিধি
24 October, 2021, 12:35 pm
Last modified: 24 October, 2021, 12:55 pm

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পের মাদরাসায় ছয় শিক্ষক-শিক্ষার্থীকে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২২ অক্টোবর) থেকে শনিবার (২৩ অক্টোবর) বিকাল ৩টা পর্যন্ত একাধিক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (এসপি) শিহাব কায়সার খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, "হত্যার ঘটনায় নিহত আজিজুল হকের বাবা নুরুল ইসলাম বাদী হয়ে ২৫ জনের নাম ও অজ্ঞাত আরও ২০০-২৫০ জনের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করেন। এ মামলার এজাহারনামার পাঁচজন ও সন্দেহজনক পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তিনজন সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। শিগগির বাকিদেরও আইনের আওতায় আনা সম্ভব হবে।"

গ্রেপ্তারকৃতরা হলেন- মজিবুর রহমান (১৯), দিলদার মাবুদ ওরফে পারবেজ (৩২), মোহাম্মদ আইয়ুব (৩৭), ফেরদৌস আমিন(৪০), আব্দুল মজিদ (২৪), মোহাম্মদ আমিন (৩৫), মোহাম্মদ ইউনুস ওরফে ফয়েজ (২৫), জাফর আলম (৪৫), মোহাম্মদ জাহিদ (৪০), মোহাম্মাদ আমিন (৪৮)। এর মধ্যে মুজিবুর রহমানের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে উখিয়া থানায় আরেকটি মামলা করেছে।

শুক্রবার (২২ অক্টোবর) ভোর সোয়া ৪টার দিকে উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১৮ এইচ-৫২ ব্লকের দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামিয়াহ মাদরাসায় মুখোশ পরা একদল দুর্বৃত্ত প্রবেশ করে এলোপাথাড়ি গুলি চালায়। এরপর গুলিবিদ্ধদের কুপিয়ে ও জবাই করে মৃত্যু নিশ্চিত করা হয়। ধারালো অস্ত্রের কোপে নিহত বেশ কয়েকজনের হাতের আঙ্গুলসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায়।

নিহতরা হলেন, ওই মাদরাসার শিক্ষক হাফেজ মো. ইদ্রিস (৩২), ইব্রাহিম হোসেন (২৪), আজিজুল হক (২২), মো, আমিন (৩২), মাদরাসা শিক্ষক নুর আলম ওরফে হালিম (৪৫) এবং মাদরাসা শিক্ষক হামিদুল্লাহ (৫৫)।

প্রত্যক্ষদর্শী ও নিহত স্বজনদের দাবি, মুহিবুল্লাহর হত্যাকারী কথিত আরসার (আল-ইয়াকিন নামেও পরিচিত) সন্ত্রাসীরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

রোহিঙ্গাদের একটি নির্ভরযোগ্য সূত্র দাবি করে, রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক সব মাদরাসার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালাচ্ছে আরসা। সেই লক্ষ্যে প্রতিটি মাদরাসা পরিচালনায় দুজন আরসা সদস্যকে কমিটিতে রাখার প্রস্তাব দেয় তারা (আরসা নেতারা)। কিন্তু সংশ্লিষ্টরা তাতে রাজি হননি। যদিও এরই মধ্যে অনেক মাদরাসা দুর্বৃত্ত সংগঠন আরসার নিয়ন্ত্রণে বলে দাবি করেছে সূত্রটি।

এসব বিষয়ে জানতে চাইলে এবিপিএন-৮ এর অধিনায়ক (এসপি) শিহাব কায়সার খান জাগো নিউজকে বলেন, "যে বিষয়গুলো উঠে এসেছে সেগুলো গুরুত্ব সহকারে খোঁজ নেওয়া হচ্ছে। অপরাধী রোহিঙ্গাদের কেউ আশ্রয় দিচ্ছে এমন প্রমাণ পেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবারের ঘটনার সঙ্গে মুহিবুল্লাহ হত্যার যোগসূত্র আছে কি না, তা অধিকতর তদন্তের বিষয়।"

ক্যাম্পে কর্মরত ১৪ এপিবিএন অধিনায়ক এসপি নাইমুল হক বলেন, "ক্যাম্পে রোহিঙ্গারা অপরাধের সঙ্গে যুক্ত হচ্ছে এটা সঠিক। কিন্তু ক্যাম্পে কোনো দুর্বৃত্ত সংগঠনের অস্তিত্ব নেই। যদিও নানা সংগঠনের নামে এরা অপকর্ম চালানোর চেষ্টা করে, তবে সেটা বিচ্ছিন্ন ঘটনা। আমরা সবকিছু নিয়ন্ত্রণে কাজ করছি।"

Related Topics

টপ নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে খুন / মাদ্রাসা হত্যাকাণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
    পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি
  • খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
    খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
  • ফাইল ছবি: সংগৃহীত
    জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি
  • ছবি:  টিবিএস
    অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ
  • আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

Related News

  • রোহিঙ্গা ক্যাম্পে পাল্টাপাল্টি ঘটনায় আরসা, আরএসও’র দুই সদস্য নিহত
  • উখিয়ায় অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা স্বেচ্ছাসেবক নিহত
  • উখিয়ায় রোহিঙ্গা নেতাকে গুলি, ছুরিকাঘাতে হত্যা
  • রোহিঙ্গা ক্যাম্পে আরও ২ জনকে গুলি করে হত্যা
  • রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে যুবককে হত্যা

Most Read

1
আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি

2
খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
অর্থনীতি

খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি

4
ছবি:  টিবিএস
অর্থনীতি

অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ

5
আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net