Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
রোহিঙ্গা ক্যাম্পে পাল্টাপাল্টি ঘটনায় আরসা, আরএসও’র দুই সদস্য নিহত

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
04 October, 2023, 01:10 pm
Last modified: 04 October, 2023, 01:16 pm

Related News

  • রোহিঙ্গা ক্যাম্পে আরসা-আরএসও গোলাগুলি, নিহত ৫  
  • উখিয়ায় অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা স্বেচ্ছাসেবক নিহত
  • উখিয়ায় রোহিঙ্গা নেতাকে গুলি, ছুরিকাঘাতে হত্যা
  • রোহিঙ্গা ক্যাম্পে আরও ২ জনকে গুলি করে হত্যা
  • রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে যুবককে হত্যা

রোহিঙ্গা ক্যাম্পে পাল্টাপাল্টি ঘটনায় আরসা, আরএসও’র দুই সদস্য নিহত

মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে ও বুধবার (৪ অক্টোবর) ভোরে এ দুটি ঘটনা ঘটে।
কক্সবাজার প্রতিনিধি
04 October, 2023, 01:10 pm
Last modified: 04 October, 2023, 01:16 pm
প্রতীকী ছবি / সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় সন্ত্রাসী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশন (আরএসও) এর দুই সদস্য নিহত হয়েছে। 

মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে ও বুধবার (৪ অক্টোবর) ভোরে এ দুটি ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ ইকবাল জানান, "আধিপত্য বিস্তারের জেরে দুই গ্রুপের সংঘর্ষ হয়, সেখানে ইউসুফ ওরফে চাকমাইয়া ইউসুফ নামে একজন নিহত হয়। তিনি ক্যাম্প-৯ এলাকার বাসিন্দা।" 

ইউসুফের বিরুদ্ধে ৩টি হত্যা মামলা রয়েছে বলে জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক রোহিঙ্গা ক্যাম্পের এক মাঝি জানান, মঙ্গলবার রাতে ক্যাম্প-৮ ডব্লিউ এলাকায় সন্ত্রাসী গ্রুপ আরসা ও আরএসও'র মধ্যে সংঘর্ষ হয়। এতে আরএসও'র ছোঁড়া গুলিতে আরসার কিলিং গ্রুপের শীর্ষ কমান্ডার চাকমাইয়া ইউসুফ গুলিবিদ্ধ হয়। পরে তাকে জবাই করে হত্যা করা হয়।"

এদিকে ওই ঘটনার জেরে আরসার সদস্যরা বুধবার (৪ অক্টোবর) ভোরে ১৫ নম্বর ক্যাম্পে আরএসও'র উপর হামলা চালায়। এসময় আরাফাত নামে আরএসও'র এক সদস্যকে ছুরিকাঘাত করে হত্যা করে আরাকান আরসা সদস্যরা। 

এ বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক আমির জাফর।

ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গারা জানান, চাকমাইয়া ইউসুফ আরসার কিলিং স্কোয়াডের শীর্ষ কমান্ডার। তিনি দীর্ঘদিন ধরে মিয়ানমারের অভ্যন্তরে অবস্থান করছিলেন। 

সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর আরসা বিরোধী অভিযান ও আরএসও'র হাতে একের পর এক সদস্য নিহতের ঘটনায় দুর্বল হয়ে পড়ে আরসা। 

ফলে ক্যাম্পে কিলিং মিশন চালাতে চাকমাইয়া ইউসুফকে সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে পাঠায় আরসা প্রধান।

Related Topics

টপ নিউজ

আরসা-আরএসও / রোহিঙ্গা ক্যাম্পে খুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
    লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    ৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি
  • ফাইল ছবি: সংগৃহীত
    যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
  • ছবি: টিবিএস
    আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Related News

  • রোহিঙ্গা ক্যাম্পে আরসা-আরএসও গোলাগুলি, নিহত ৫  
  • উখিয়ায় অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা স্বেচ্ছাসেবক নিহত
  • উখিয়ায় রোহিঙ্গা নেতাকে গুলি, ছুরিকাঘাতে হত্যা
  • রোহিঙ্গা ক্যাম্পে আরও ২ জনকে গুলি করে হত্যা
  • রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে যুবককে হত্যা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’

2
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

3
বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
আন্তর্জাতিক

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

4
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net