Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
রাজধানীতে নতুন দুই ‘জঙ্গি’ সদস্য আটক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 October, 2019, 01:00 pm
Last modified: 14 October, 2019, 01:11 pm

Related News

  • জেল থেকেই ভার্চুয়ালি হবে জঙ্গি ও দুর্ধর্ষ আসামিদের মামলার শুনানি
  • জেএমবি সদস্যদের সঙ্গে কারাগারে দেখা হওয়ার পর জঙ্গি নেতা হয়ে ওঠেন ডাকাত
  • মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ১
  • রমনা বটমূলে হামলা: নাম বদলে ইমাম সেজে ১৪ বছর পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জে ‘জঙ্গি’ সন্দেহে আটক তিন

রাজধানীতে নতুন দুই ‘জঙ্গি’ সদস্য আটক

তারা দুজনেই খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্র প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেছে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু থেকেই জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে পড়ে তারা...
টিবিএস রিপোর্ট
14 October, 2019, 01:00 pm
Last modified: 14 October, 2019, 01:11 pm
রাজধানীর মোহাম্মদপুর থেকে দুই 'জঙ্গী' সদস্যকে আটক করে পুলিশ/ ছবি: দি বিজনেস স্ট্যান্ডার্ড

রাজধানীর গুলিস্তান ও সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ মেহেদী হাসান তামিম এবং মোঃ আবদুল্লাহ আজমীর।  

রোববার (১৩ অক্টোবর) রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে আজ সোমবার (১৪ অক্টোবর) সকালে ঢাকা মহানগর পুলিশ থেকে প্রকাশিত এক প্রেস রিলিজে জানানো হয়।

এসময় তাদের কাছ থেকে ১ টি ল্যাপটপ ও ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

তারা দুজনেই খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্র প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেছে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু থেকেই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে পড়ে তারা। 

গতবছরের ফেব্রুয়ারি থেকে ভোলার এক দুর্গম চরে তারা প্রশিক্ষণ নেয়। 

২০১৯ সালের শুরুতে ফরিদ উদ্দিন রুমির ছোট ভাই জালালউদ্দিন রফিকের নেতৃত্বে একটি সামরিক শাখা প্রতিষ্ঠা করে। নারায়ণগঞ্জের ফতুল্লায় রফিকের বাসভবনে বোমা বানাতো তারা। 

রফিককে গত ২৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। 

প্রসঙ্গত, এ বছর ২৯ এপ্রিল রাতে গুলিস্তানে কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর বোমা হামলা হলে ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম, লিটন চৌধুরী ও কমিউনিটি পুলিশ সদস্য মো. আশিক আহত হন৷

আর গত ৩১ আগস্ট মধ্যরাতে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের যাত্রাপথে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। তাতে একজন এএসআই এবং একজন কনস্টেবল আহত হন।

চলতি বছর পুলিশের ওপর আরও তিনটি হামলা ও হামলা চেষ্টার ঘটনা ঘটে। ২৬ মে মালিবাগে পুলিশের বিশেষ শাখা (এসবি) কার্যালয়ের সামনে দাঁড় করিয়ে রাখা পুলিশের গাড়িতে বোমার বিষ্ফোরণ ঘটলে এসআই রাশেদা খাতুন এবং এক রিকশাচালক আহত হন।

এরপর ২৩ জুলাই খামারবাড়ি এবং পল্টনে ট্রাফিক পুলিশ বক্সে একই সময় দুইটি কার্টনে বোমার সন্ধান পায় পুলিশ। পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।

প্রতিটি ঘটনার পরই মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হলেও পুলিশ বরাবরই বলেছে, এসব ঘটনা ঘটাচ্ছে এ দেশীয় উগ্রপন্থি জঙ্গিরাই।

Related Topics

টপ নিউজ

জঙ্গী / জঙ্গী আস্তানা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
    রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

Related News

  • জেল থেকেই ভার্চুয়ালি হবে জঙ্গি ও দুর্ধর্ষ আসামিদের মামলার শুনানি
  • জেএমবি সদস্যদের সঙ্গে কারাগারে দেখা হওয়ার পর জঙ্গি নেতা হয়ে ওঠেন ডাকাত
  • মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ১
  • রমনা বটমূলে হামলা: নাম বদলে ইমাম সেজে ১৪ বছর পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জে ‘জঙ্গি’ সন্দেহে আটক তিন

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

3
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

4
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

5
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
বাংলাদেশ

রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

6
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net