Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
রপ্তানি বৃদ্ধিতে সরকার সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
30 October, 2019, 02:40 pm
Last modified: 30 October, 2019, 02:49 pm

Related News

  • কোটা সহিংসতার ক্ষয়ক্ষতি দেখতে সেতু ভবন, আহতদের দেখতে নিটোর পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • দেখুন: '৪০০ কোটি টাকার পিয়ন' কেতলি জাহাঙ্গীরের নজরকাড়া দুই বাড়ি
  • কেতলি জাহাঙ্গীর: চা দোকানি থেকে যেভাবে ‘৪০০ কোটি টাকার পিয়ন’
  • গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
  • ‘ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ’: কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

রপ্তানি বৃদ্ধিতে সরকার সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত: প্রধানমন্ত্রী

আমাদের দেশের চামড়াজাত পণ্য উৎপাদনকারীদের সাথে বর্হিবিশ্বের আমদানিকারকদের পরিচয় করিয়ে দেয়ার জন্য আমরা অর্থনৈতিক কূটনীতির ওপর গুরুত্ব দেয়া হয়েছে...
ইউএনবি
30 October, 2019, 02:40 pm
Last modified: 30 October, 2019, 02:49 pm
প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ ছবি: সংগৃহিত

দেশে বহুমুখী পণ্য উৎপাদন ও রপ্তানির জন্য নতুন বাজারে সৃষ্টিতে ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, “সরকার রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে নতুন পণ্য উৎপাদন এবং বিশ্বজুড়ে নতুন বাজার খুঁজতে সর্বদা তৎপর রয়েছে। এ বিষয়ে আপনারা সরকারের সর্বাত্মক সহযোগিতা পাবেন। আমরা এ বিষেয়ে আপনাদের আশ্বাস দিতে পারি।”

বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শোতে (বিএলআইএসএস) প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এ অনুষ্ঠানে ভারত, চীন ও পাকিস্তানসহ প্রায় ২০টি দেশের ৩০০টিরও বেশি অংশগ্রহণকারী তাদের পণ্য প্রদর্শন করবেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ব্যবসায়ে জড়ায় না বরং ব্যবসায়ীরা যাতে নিজেদের ব্যবসা ভালোভাবে করতে পারে সে সুযোগ তৈরি করে দেয়।

তিনি বলেন, “আমাদের দেশের চামড়াজাত পণ্য উৎপাদনকারীদের সাথে বর্হিবিশ্বের আমদানিকারকদের পরিচয় করিয়ে দেয়ার জন্য আমরা অর্থনৈতিক কূটনীতির ওপর গুরুত্ব দিয়েছি।”

“ফলে গত এক দশকে পাটের পণ্যকে ছাড়িয়ে চামড়াজাত পণ্য দেশের দ্বিতীয় রপ্তানি পন্য হিসাবে পরিণত হয়েছে”, যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পুরো রপ্তানি খাতের জন্য সমান সুযোগ ও নীতিমালা সংক্রান্ত সহযোগিতা নিশ্চিত করা হবে। “বিদ্যমান সকল বৈষম্যমূলক বাধা দূর করা হবে।”

হাসিনা বলেন, বহুমুখী রপ্তানির অংশ হিসেবে চামড়া ও চামড়াজাত পণ্য খাতকে বাংলাদেশের অর্থনীতি ও জাতীয় শিল্প বিকাশের কৌশলে অগ্রাধিকারমূলক খাত হিসাবে ধরা হয়েছে। “এ জন্য চামড়া ও চামড়া জুতা শিল্পের বিকাশের জন্য বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।”

তিনি আরও বলেন, মাত্র এক দশক আগেও এ খাতে দেশের বেশিরভাগ রপ্তানি আয় আসতো মূলত কাঁচামাল হিসাবে চামড়া রপ্তানি থেকে।

প্রধানমন্ত্রী বলেন, বিগত দশ বছরে আওয়ামী লীগ সরকারের দেয়া প্রণোদনা ও ব্যবসাবান্ধব নীতিমালা তৈরির জন্য জুতা ও চামড়া পণ্যের কারখানার সম্প্রসারণ হয়েছে।

তিনি বলেন, সরকার হাজারীবাগের পরিবেশ বিপর্যয়ের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিয়েছে এবং ট্যানারিগুলোকে সাভারের একটি আধুনিক শিল্প নগরীতে স্থানান্তর করা হয়েছে।

শেখ হাসিনা বিদেশি ক্রেতা এবং বিনিয়োগকারীদের বাংলাদেশের বিভিন্ন শিল্পে বিশেষত চামড়া ও চামড়াজাত পণ্য খাতে বিনিয়োগের আহ্বান জানান।

তিনি বলেন, “এখানে বিনিয়োগ করে আপনারা অন্য যে কোনো দেশের তুলনায় ভালো মুনাফা করতে পারবেন… আমরা এটা বলতেই পারি, কারণ বিদেশী বিনিয়োগকারীদের জন্য আমরা বিভিন্ন ধরণের সুবিধা দিচ্ছি যা অন্য কারও পক্ষে দেয়া সম্ভব না। এর বাইরে বাংলাদেশে তুলনামূলকভাবে সস্তা শ্রমিক তো রয়েছেই।”

প্রধানমন্ত্রী বলেন, চামড়াজাত পণ্য ও জুতা শিল্প থেকে রপ্তানি আয়ের লক্ষ্য অর্জনের জন্য কমপক্ষে আগামী পাঁচ বছরের জন্য আর্থিক প্রণোদনা দেয়া হবে।

‘আন্তর্জাতিক মান ও লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডাব্লিউজি) সার্টিফিকেট অনুসরণ করে চামড়াজাত পণ্য ও জুতার কারখানা স্থাপনের জন্য সাভারের চামড়া শিল্প নগরীতে বর্ধিত প্রকল্পের আওতায় কমপক্ষে ১৫০ একর জমি বরাদ্দ দেয়া হবে,’ বলেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী, বাণিজ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্য সচিব ড. মোহাম্মদ জাফর উদ্দিন, চামড়াজাত পণ্য এবং জুতা প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (এলএফএমইএবি) সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে দেশের চামড়া শিল্পের প্রসার নিয়ে একটি ভিডিও প্রদর্শন করা হয়।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো / বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • ছবি: সংগৃহীত
    ৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি
  • সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
    সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • কোটা সহিংসতার ক্ষয়ক্ষতি দেখতে সেতু ভবন, আহতদের দেখতে নিটোর পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • দেখুন: '৪০০ কোটি টাকার পিয়ন' কেতলি জাহাঙ্গীরের নজরকাড়া দুই বাড়ি
  • কেতলি জাহাঙ্গীর: চা দোকানি থেকে যেভাবে ‘৪০০ কোটি টাকার পিয়ন’
  • গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
  • ‘ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ’: কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি

5
সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
অর্থনীতি

সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net