Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 17, 2026
রংপুরে করোনায় ২১ জনের মৃত্যু 

বাংলাদেশ

রংপুর প্রতিনিধি 
22 July, 2021, 05:15 pm
Last modified: 22 July, 2021, 05:23 pm

Related News

  • কোনো দলের আনুগত্য না করে চাঁদাবাজদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন: আইনশৃঙ্খলা বাহিনীকে আখতার 
  • রংপুরে ৪ খুন: আসামিদের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি, জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি
  • রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছেন সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
  • রংপুরে ৪ খুনের মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামিরা: পুলিশ
  • ইয়াবা সেবন দেখে ফেলা ও বাধা দেওয়ায় শিক্ষক পরিবারের চারজনকে খুন: পুলিশ

রংপুরে করোনায় ২১ জনের মৃত্যু 

৮৬৮ জনের নমুনা পরীক্ষায় ২০২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ২২ দিনে বিভাগে করোনায়  ৩২জন নারীসহ ৩৩৪ জনের মৃত্যু হয়েছে।
রংপুর প্রতিনিধি 
22 July, 2021, 05:15 pm
Last modified: 22 July, 2021, 05:23 pm

রংপুরসহ বিভাগের আট জেলায় করোনা সংক্রমণের হার কমলেও মৃত্যুর সংখ্যার বেশি। গত ২৪ ঘণ্টায় বিভাগের ৮ জেলায় দুজন নারী সহ করোনায় ১৫ ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হলে ২১ জনের।

একই সময়ে ৮৬৮ জনের নমুনা পরীক্ষায় ২০২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ২২ দিনে বিভাগে করোনায়  ৩২জন নারীসহ ৩৩৪ জনের মৃত্যু হয়েছে।

তবে রংপুর বিভাগের দুইটি করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৬টি আইসিইউ বেডের একটিও খালি নেই বলে জানান চিকিৎসক। 

অন্যদিকে রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ১০টি আইসিইউ বেডের ২টিতে ভেনটিলেটর নেই। ফলে আইসিইউ বেডের সংখ্যা ৮টি,রোগী ভর্তি আছে ৯জন।

অন্যদিকে দিনাজপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ১৬টি বেডের একটিও খালি নেই। রংপুরে করোনা হাসপাতালে ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৩১ বেডে রোগী ভর্তি আছে ১৩৮ জন। দিনাজপুরে করোনার রোগী ভর্তি আছে ১৮৩জন। 

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা,আবু মোঃ জাকিরুল ইসলাম জানান,আইসিইউ বেড খালি না থাকালেও রোগিদের চিকিৎসা দেওয়া নিয়ে কোনো প্রকার অভিযোগ নেই।

তবে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬জনের মৃত্যু হয়েছে। এসময় করোনায় আক্রান্ত হয়ে দুই জন মারা গেছে। 

এ নিয়ে রংপুরে ২৪ ঘণ্টায় মৃত্যের সংখ্যা দাঁড়ালো সাত জনে। এছাড়া পঞ্চগড়ে-১ জন,নীলফামারীতে ৩জন , ঠাকুরগাঁওয়ে ৫ জন এবং দিনাজপুরে একজন করে মারা গেছে।

বৃহস্পতিবার রংপুরে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে ৪৮ জনের শরীরে।

গত ২৪ ঘণ্টায় করোনায় ১৫ জনের মৃত্যুর বিষয়টি জানান, রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. আবু  মোঃ জাকিরুল ইসলাম।

পাশাপাশি করোনার উপসর্গ নিয়ে ছয় জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে রংপুর বিভাগের আট জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৬২। আক্রান্তের হার বেড়ে ২৩ দশমিক ২৭ ভাগে দাঁড়িয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর উপ-পরিচালক জানান, বিভাগের আট জেলায় করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও কুড়িগ্রামে করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।

এ পর্যন্ত রংপুর বিভাগে নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৩০০ জনের। এদের মধ্যে করোনা পজিটিভ হয়েছে ৩৮ হাজার ৬১৮ জন। সুস্থ হয়েছেন ২৮ হাজার ৬৭১ জন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের  উপ-পরিচালক ডা.আবু মোঃজাকিরুল ইসলাম  জানান,বিভাগের সীমান্ত বর্তী জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও ও লালমনিরহাট এবং বিভাগীয় শহর রংপুরে করোনা সংক্রমণ আশাঙ্কাজনক হারে বেড়েছে। দিনাজপুরে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৬১০ জন, রংপুরে ৮ হাজার ৪৯৯ জন এবং ঠাকুরগাঁওয়ে পাঁচ হাজার ৩১৭ জন, কুড়িগ্রামে দুই হাজার ৮৪০ জন। 

 

Related Topics

টপ নিউজ

করোনা / করোনায় মৃত্যু / কোভিড-১৯ / রংপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: আরব নিউজ
    মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব
  • ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
    ২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা
  • ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    বেশি বেতনে হাজার হাজার ইলেক্ট্রিশিয়ান ও কাঠমিস্ত্রী নিয়োগ দিচ্ছে এআই কোম্পানিগুলো
  • (বাঁ থেকে) আব্দুল জব্বার, জীবন শেখ, জলিল আক্তার, ইব্রাহিম শেখ ও সাহিন শেখ। তাদের সবাইকে তুলে নিয়ে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। ছবি: স্ক্রল
    পশ্চিমবঙ্গে মুসলমানদের মাঝরাতে বাড়ি থেকে তুলে নিচ্ছে পুলিশ, ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পাঠাচ্ছে ডিটেনশন সেন্টারে
  • ছবি: এএফপি
    প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

Related News

  • কোনো দলের আনুগত্য না করে চাঁদাবাজদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন: আইনশৃঙ্খলা বাহিনীকে আখতার 
  • রংপুরে ৪ খুন: আসামিদের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি, জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি
  • রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছেন সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
  • রংপুরে ৪ খুনের মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামিরা: পুলিশ
  • ইয়াবা সেবন দেখে ফেলা ও বাধা দেওয়ায় শিক্ষক পরিবারের চারজনকে খুন: পুলিশ

Most Read

1
ছবি: আরব নিউজ
আন্তর্জাতিক

মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব

2
ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
বাংলাদেশ

২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা

4
ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বেশি বেতনে হাজার হাজার ইলেক্ট্রিশিয়ান ও কাঠমিস্ত্রী নিয়োগ দিচ্ছে এআই কোম্পানিগুলো

5
(বাঁ থেকে) আব্দুল জব্বার, জীবন শেখ, জলিল আক্তার, ইব্রাহিম শেখ ও সাহিন শেখ। তাদের সবাইকে তুলে নিয়ে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। ছবি: স্ক্রল
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলমানদের মাঝরাতে বাড়ি থেকে তুলে নিচ্ছে পুলিশ, ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পাঠাচ্ছে ডিটেনশন সেন্টারে

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net