Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
যৌন হয়রানির মামলায় ভুক্তভোগীর নাম প্রকাশ না করে ব্যতিক্রমী রায়

বাংলাদেশ

ইউএনবি
29 September, 2020, 11:55 am
Last modified: 29 September, 2020, 11:58 am

Related News

  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ
  • কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন
  • বিশ্বে প্রথম ৭০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন ইলন মাস্ক
  • সীমানা নিয়ে আদালতের রায় আমাদের প্রশ্নবিদ্ধ করছে: ইসি সচিব
  • পঞ্চদশ সংশোধনী পুরো বাতিল চেয়ে আপিলের পক্ষভুক্ত হলেন মির্জা ফখরুল

যৌন হয়রানির মামলায় ভুক্তভোগীর নাম প্রকাশ না করে ব্যতিক্রমী রায়

মুখ্য বিচারিক হাকিম মো. জিয়াউর রহমান সোমবার কলেজপড়ুয়া ভুক্তভোগীকে ‘কল্প’ নামে অভিহিত করে এ রায় ঘোষণা করেন।
ইউএনবি
29 September, 2020, 11:55 am
Last modified: 29 September, 2020, 11:58 am
প্রতীকী ছবি

মাগুরায় অশ্লীল ছবি সংরক্ষণ এবং প্রচারের অভিযোগে দায়ের করা মামলায় ভুক্তভোগীর প্রকৃত নাম প্রকাশ না করে ব্যতিক্রমী এক রায় ঘোষণা করা হয়েছে।

মুখ্য বিচারিক হাকিম মো. জিয়াউর রহমান সোমবার কলেজপড়ুয়া ভুক্তভোগীকে 'কল্প' নামে অভিহিত করে এ রায় ঘোষণা করেন।

রায়ে আসামি যুবায়ের হোসেনকে দোষী সাব্যস্ত করে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ ক্ষতিপূরণ হিসেবে ভুক্তভোগী পাবেন হবে নির্দেশনা দেন বিচারক।

দেশের বিচার ব্যবস্থায় সংক্ষুব্ধ ব্যক্তি কিংবা বিচারপ্রার্থীর নিজ নামের পরিবর্তে প্রতীকী নামে রায় ঘোষণার ইতিহাস এটিই প্রথম বলে জানা গেছে।

আদালত সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের এক পর্যায়ে ঘনিষ্ঠতার সুযোগে ওই কলেজছাত্রীর ব্যক্তিগত কিছু ছবি মোবাইল ফোনে ধারণ করেন জুবায়ের। বিষয়টি জানতে পেরে মেয়েটি তার সাথে সম্পর্কের ইতি টানেন। এ অবস্থায় মোবাইল থাকা ছবিগুলো বিভিন্ন মাধ্যমে প্রচার করে দেন জুবায়ের।

এ ঘটনায় ভুক্তভোগী ২০১৭ সালের ২০ এপ্রিল সংশ্লিষ্ট থানায় মামলা করেন।

বাদী পক্ষের আইনজীবী ওয়াজেদা বেগম তার মক্কেলের নাম গোপন রাখা প্রসঙ্গে বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থায় এ ধরনের রায়ের কোনো নজির না থাকায় বিচারক ভারতের সুপ্রিম কোর্টের 'নির্ভয়া'র মামলা এবং ব্রিটিশ সুপ্রিম কোর্টে সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত দুই আসামির প্রকৃত নামের পরিবর্তে 'এন ওয়ান' এবং 'এইচ ওয়ান' অভিহিত করে রায় দেয়ার দৃষ্টান্ত তুলে ধরেন।

মামলার আসামি পক্ষের আইনজীবী শফিকুজ্জামান বাচ্চু বলেন, 'ব্রিটেন আইন করে ভুক্তভোগীর পরিচয় প্রকাশ নিষিদ্ধ করেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও ধর্ষণসহ যৌন অপরাধে ভুক্তভোগীর পরিচয় প্রকাশ নিষিদ্ধ। আমাদের দেশেও নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০-এর ১৪ ধারা অনুযায়ী ভুক্তভোগীর পরিচয় প্রকাশ পায় এমন কিছু প্রকাশ নিষিদ্ধ। কিন্তু তা কেউ মানছেন কেউ মানছেন না। এ অবস্থায় ভুক্তভোগীর পরিচয় প্রকাশ না করে রায় দেয়ার ঘটনা অবশ্যই ইতিবাচক।'  
 
Related Topics

টপ নিউজ

যৌন হয়রানি / আদালতের রায়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ
  • কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন
  • বিশ্বে প্রথম ৭০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন ইলন মাস্ক
  • সীমানা নিয়ে আদালতের রায় আমাদের প্রশ্নবিদ্ধ করছে: ইসি সচিব
  • পঞ্চদশ সংশোধনী পুরো বাতিল চেয়ে আপিলের পক্ষভুক্ত হলেন মির্জা ফখরুল

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net