Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 20, 2026
যুবককে পিটিয়ে হত্যার পর আগুনে পোড়ানোর ঘটনায় তিন মামলা

বাংলাদেশ

নজরুল ইসলাম রাজু, রংপুর
31 October, 2020, 08:05 pm
Last modified: 31 October, 2020, 08:06 pm

Related News

  • লালমনিরহাটে কৃষকদের ধাওয়ায় শটগান-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ
  • উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে; ব্যারেজের ৪৪ গেট খোলা, বন্যার শঙ্কা
  • লালমনিরহাট সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, ঠেকিয়ে দিল বিজিবি
  • লালমনিরহাটের ৬২ কি.মি. জমি দখলের সংবাদ মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত: বিজিবি
  • দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির

যুবককে পিটিয়ে হত্যার পর আগুনে পোড়ানোর ঘটনায় তিন মামলা

মৃতদেহ পোড়ানোর কারণে দেহাবশেষ যেটুকু পুলিশ উদ্ধার করতে পেরেছে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্তের রিপোর্ট শেষ হয়েছে।
নজরুল ইসলাম রাজু, রংপুর
31 October, 2020, 08:05 pm
Last modified: 31 October, 2020, 08:06 pm
নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ছবি: টিবিএস

লালমনিরহাটের বুড়িমারী পাটগ্রাম উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে আবু ইউনুছ মো: সাহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যার পর তার মৃতদেহ আগুন দিয়ে পোড়ানোর ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় পৃথক তিনটি মামলা করা হয়েছে।

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা  কয়েক'শ ব্যক্তির নামে দিয়ে মামলা করেছে পাটগ্রাম থানা পুলিশ।

এ ঘটনায় শনিবার দুপুরে উপজেলা পরিষদের শহীদ আফজাল হলরুমে প্রশাসনিক এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভূঞা, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাশ ভট্টাচার্য্য, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, পুলিশ সুপার আবিদা সুলতানা, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, ইউএনও কামরুন নাহার, ওসি সুমন কুমার মোহন্ত ও উপজেলার ইমাম মোয়াজ্জেমসহ ৫ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা জানান, ইউনিয়ন পরিষদ ভাঙচুরের ঘটনায় পরিষদের চেয়ারম্যান এসএম নেওয়াজ নিশাত বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করে একই থানায় মামলা করেছে।

অন্যদিকে, নিহত ব্যক্তির চাচাতো ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে  আসামি করা হয়েছে।

বাবাকে হারিয়ে শোকে ম্যূহমান সন্তানেরা। ছবি: টিবিএস

পুলিশ সুপার আবিদা সুলতানা আরও জানান, এই ঘটনায় প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসাবে চিহ্নিত কয়েকজনের নাম উল্লেখা করে হত্যাকাণ্ড ঘটানো, অগ্নিসংযোগ এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে তিনটি মামলা করা হয়েছে।

মৃতদেহ পোড়ানোর কারণে দেহাবশেষ যেটুকু পুলিশ উদ্ধার করতে পেরেছে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্তের রিপোর্ট শেষ হয়েছে। এই দেহাবশেষ শনিবার যেকোনো সময় নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশ সুপার।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবারের ওই নৃশংস হত্যাকাণ্ডের পর পাটগ্রামের পরিস্থিতি থমথমে। গোটা উপজেলায় পুলিশ ও র‍্যাবের পাশাপাশি সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি মোতায়েন রয়েছে।

পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত জানান, এ ঘটনার ভিডিও দেখে পুলিশ সন্দেহভাজন কয়েকজনকে চিহ্নিত করতে পেরেছে। তবে প্রাথমিক পর্যায়ে তারা সন্দেহভাজনদের পরিচয় খুঁজছেন।

রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য জানান,  জড়িতদের অতি দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

Related Topics

টপ নিউজ

লালমনিরহাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি
  • ছবি: সংগৃহীত
    নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 
  • ছবি: টিবিএস
    হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন ঠিক করুন: তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম
  • ছবি: টিবিএস
    তিতাস গ্যাসক্ষেত্রের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

Related News

  • লালমনিরহাটে কৃষকদের ধাওয়ায় শটগান-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ
  • উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে; ব্যারেজের ৪৪ গেট খোলা, বন্যার শঙ্কা
  • লালমনিরহাট সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, ঠেকিয়ে দিল বিজিবি
  • লালমনিরহাটের ৬২ কি.মি. জমি দখলের সংবাদ মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত: বিজিবি
  • দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির

Most Read

1
ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন ঠিক করুন: তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

তিতাস গ্যাসক্ষেত্রের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

6
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net