Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
মেঘনায় ধরা পড়ছে রুপালি ইলিশ, আকারে ছোট হলেও খুশি হাতিয়ার জেলেরা

বাংলাদেশ

নোয়াখালী প্রতিনিধি
24 July, 2021, 05:15 pm
Last modified: 24 July, 2021, 05:18 pm

Related News

  • আ.লীগের ইয়াবা ব্যবসা হাতবদল হয়ে এখন বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে: জয়নুল আবদিন ফারুক  
  • অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • নীতি নয়, ইলিশ বোঝে পানির ভাষা; জলবায়ু পরিবর্তনে টিকবে তো জাতীয় মাছ?
  • ঈদের আগে লক্ষ্মীপুর-নোয়াখালীতে মহামারি রূপ নিল ‘লাম্পি ডিজিজ’, চিন্তায় পশুপালনকারীরা
  • পহেলা বৈশাখের আগে ইলিশের দাম চড়া, স্বস্তি নেই সবজি-মুরগিতেও

মেঘনায় ধরা পড়ছে রুপালি ইলিশ, আকারে ছোট হলেও খুশি হাতিয়ার জেলেরা

আবহাওয়া খারাপ হওয়ার কারণে গভীর সমুদ্রে যেতে পারছেন না বলে জানান জেলেরা।
নোয়াখালী প্রতিনিধি
24 July, 2021, 05:15 pm
Last modified: 24 July, 2021, 05:18 pm
ফাইল ছবি: সংগৃহীত

৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে নেমেছেন নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জেলেরা। শুক্রবার মধ্যরাত থেকে মেঘনার বিভিন্ন পয়েন্টে মাছ শিকার করছে তারা। তবে আবহাওয়া খারাপ থাকায় গভীর সমুদ্রে যেতে পারছেন না জেলেরা।

শনিবার দুপুর পর্যন্ত হাতিয়ার সূর্যমূখী ঘাট, চেয়ারম্যানঘাটসহ বিভিন্ন ঘাটে অনেক জেলে তাদের জালগুলো প্রস্তুত করছেন। শুক্রবার রাতে অধিকাংশ জেলে মাছ ধরতে বের হলেও কেউ কেউ শনিবার রাতে নদীতে মাছ শিকারে যাওয়ার জন্য জাল ও নৌকা প্রস্তুত করছেন।

জেলেরা জানান, 'মাছের প্রজননের জন্য গত ২০ মে থেকে ২৩জুলাই মধ্যরাত পর্যন্ত উপকূলীয় এলাকায় মাছ ধরাতে নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর শুক্রবার মধ্যরাত থেকে আমরা মাছ শিকারে নামি। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত আমাদের জালে প্রচুর পরিমাণে রুপালি ইলিশ ধরা পড়েছে। তবে এইবার মাছে সাইজ তুলনামূলকভাবে ছোট। তারপরও আমাদের জালে ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়ায় আমরা খুশি।'

মাছ ধরা পড়ায় হাসি ফিরেছে জেলেদের মুখে। ছবিটি হাতিয়া থেকে তোলা। ছবি: টিবিএস

আবহাওয়া খারাপ হওয়ার কারণে গভীর সমুদ্রে যেতে পারছেন না বলে জানান জেলেরা। গভীর সমুদ্রে যেতে পারলে বড় মাছের সন্ধান পাওয়া যাবে বলেও আশা করছেন তারা।

এদিকে, নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর নদীতে মাছ শিকারে নামতে পারায় উপজেলার জেলে পল্লীগুলোতে আনন্দের জোয়ার বইছে, হাসি ফুটেছে জেলেদের মুখে। তবে শুক্রবার ভোর থেকে এখন পর্যন্ত বৃষ্টি হওয়ায় নদী কিছুটা উত্তাল। সবকিছু চাপিয়ে মাছ ধরতে পারায় খুশি জেলেরা।

স্থানীয় জেলে নবীর মাঝি জানান, নৌকা ও জেলেদের নিয়ে শুক্রবার রাতে নদীতে মাছ শিকারে গিয়ে শনিবার সকালে ঘাটে ফিরে এসেছেন। নিজের ছোট নৌকা দিয়ে প্রায় ৫ ঘণ্টায় ২০ কেজির মতো মাছ পেয়েছেন। গত বছরের তুলনায় এবার মাছগুলো আকারে ছোট।

বুড়ির চর জেলে সমিতির সভাপতি জবিউল হক বলেন, 'দীর্ঘদিন পরে জেলেরা নদীতে মাছ শিকার করতে পারায় তাদের মাঝে প্রচুর আনন্দ লক্ষ্য করা গেছে। ঘাটে জেলেদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।'

হাতিয়ার জেলেদের নৌকা। ছবি: টিবিএস

উপজেলা ট্রলার মালিক সমিতির সভাপতি রাশেদ উদ্দিন বলেন, 'আমাদের সমিতির অধীনে হাতিয়ায় ২৫৭টি বড় মাছ ধরার ট্রলার রয়েছে। এসব ট্রলার গভীর সমুদ্রে মাছ শিকার করে। গতরাত থেকে এসব ট্রলার সমুদ্রে চলে যাচ্ছে। কিছু কিছু আজকে যাবে। তবে সাগর কিছুটা উত্তাল থাকায় জেলেদের মাছ শিকার কিছুটা ব্যাহত হচ্ছে।'

হাতিয়া উপজেলার মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস বলেন, 'হাতিয়ায় কার্ডধারী মোট ১২ হাজার ৩৭০ জন জেলে রয়েছেন। বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে নদী কিছুটা উত্তাল। এ সময় মাছ ধরার নৌকা নিয়ে গভীর সমুদ্রে যাওয়া জেলেদের জন্য ঝুঁকি। এবার তাদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে বলে জেলেরা আমাদের জানিয়েছেন।'

কয়েকদিনের মধ্যে গভীর সমুদ্র থেকে বড় ইলিশ উঠে এলে সেগুলো জেলেদের জালে ধরা পড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।

Related Topics

টপ নিউজ

ইলিশ / ইলিশ শিকার / মাছ ধরা / নোয়াখালী / হাতিয়া / মেঘনা নদী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
    বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

Related News

  • আ.লীগের ইয়াবা ব্যবসা হাতবদল হয়ে এখন বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে: জয়নুল আবদিন ফারুক  
  • অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • নীতি নয়, ইলিশ বোঝে পানির ভাষা; জলবায়ু পরিবর্তনে টিকবে তো জাতীয় মাছ?
  • ঈদের আগে লক্ষ্মীপুর-নোয়াখালীতে মহামারি রূপ নিল ‘লাম্পি ডিজিজ’, চিন্তায় পশুপালনকারীরা
  • পহেলা বৈশাখের আগে ইলিশের দাম চড়া, স্বস্তি নেই সবজি-মুরগিতেও

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

4
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

6
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net