Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 18, 2026
মজাদার খাবার হোম ডেলিভারি সেবা চালু করেছে ইভ্যালি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 June, 2020, 03:35 pm
Last modified: 16 June, 2020, 03:44 pm

Related News

  • ই-কমার্সে প্রতারণা-অনিয়ম নিয়ে ৫৮,৭২০ অভিযোগ; গ্রাহকদের পাওনা দাবি ৩,৮৬৯ কোটি টাকা
  • ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে ৩১০ কোটি টাকা আত্মসাতের মামলা
  • চেক ডিজঅনারের মামলায় ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে
  • ফের গ্রেপ্তার ইভ্যালির রাসেল-শামীমা
  • অনলাইনে বিক্রি বাড়াতে বি-টু-বি-টু-সি রপ্তানি মডেল চালু করল কেন্দ্রীয় ব্যাংক

মজাদার খাবার হোম ডেলিভারি সেবা চালু করেছে ইভ্যালি

আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ‘ই-ফুড’ সেবা চালু করে ইভ্যালি। যার আওতায় অর্ডার করা খাবার সর্বনিম্ন ৩০ মিনিট থেকে সর্বোচ্চ এক ঘণ্টার মধ্যে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।
টিবিএস রিপোর্ট
16 June, 2020, 03:35 pm
Last modified: 16 June, 2020, 03:44 pm
শেফস টেবিল রেস্তোরাঁর পক্ষে এর মালিকানা প্রতিষ্ঠান ইউনিমার্ট গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মর্তুজা জামান ইভ্যালির সঙ্গে সমঝোতা চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

অনলাইনে কেনাকাটায় দেশের অন্যতম বৃহৎ পরিষেবা-ইভ্যালি রাজধানীর বিভিন্ন স্বনামধন্য রেস্টুরেন্টের মজাদার সব খাবার হোম ডেলিভারি করবে। 

নতুন পরিষেবা পরিচালনা করবে ইভ্যালি ফুড এক্সপ্রেস শপ। 'ই-ফুড' নামের এই সেবার মাধ্যমে সিক্রেট রেসিপি, তর্কা, শেফস টেবিলসহ ৩৫টিরও বেশি প্রিমিয়াম রেস্তোরা এবং ৭০টিরও বেশি নন-প্রিমিয়াম রেস্টুরেন্টের খাবার পাওয়া যাবে বাড়িতেই। অর্ডার করা খাবার সর্বনিম্ন ৩০ মিনিট থেকে সর্বোচ্চ এক ঘণ্টার মধ্যে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ মঙ্গলবার দুপুরে ইভ্যালির জনসংযোগ কর্মকর্তা শাওন সোলায়মান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।  

এদিন আনুষ্ঠানিকভাবে 'ই-ফুড' সেবা চালু করে ইভ্যালি। প্রাথমিকভাবে রাজধানীর উত্তরা, গুলশান এবং ধানমণ্ডি এলাকার গ্রাহকেরাই পাবেন 'ই-ফুড' এর এই সেবা। 

তবে আগামী এক সপ্তাহের মাঝে পুরো ঢাকা শহরকেই এই সেবার আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।  

সেবাটি চালু করার লক্ষ্যে সম্প্রতি সিক্রেট রেসিপি, শেফস টেবিল, তর্কা এর মতো স্বনামধন্য এবং জনপ্রিয় রেস্টুরেন্টগুলোর সাথে পৃথক পৃথকভাবে এক সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে ইভ্যালি। 

প্রতিষ্ঠানগুলোর সাথে ইভ্যালির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এসময় প্রতিষ্ঠানের হেড অব বিজনেস সিরাজুল ইসলাম রানা এবং ই-ফুড বিভাগের প্রধান মুশতাহিদুল ইসলাম বাঁধন উপস্থিত ছিলেন। 

ই-ফুড সম্পর্কে মোহাম্মদ রাসেল বলেন, কঠিন এই পরিস্থিতিতে গ্রাহকদের প্রয়োজনীয় বিভিন্ন সেবাকে তাদের কাছে পৌঁছে দিতে, বিভিন্ন রকম সার্ভিস নিয়ে কাজ করছে ইভ্যালি। তারই একটি অংশ এই এক্সপ্রেস ফুড শপ বা ই-ফুড। আমরা চাই নগরবাসী যেন ঘরে থেকেই রেস্টুরেন্টের খাবারের স্বাদ উপভোগ করতে পারেন। এরজন্য প্রয়োজনীয় সকল স্বাস্থ্যবিধি মেনে হাতের স্পর্শহীন খাবার তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। 

তিনি আরও জানান, প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অর্ডার করলে খাবার এবং রেস্টুরেন্ট থেকে গ্রাহকের অবস্থান অনুযায়ী সর্বনিম্ন ৩০ মিনিট থেকে এক ঘণ্টার মধ্যে ফুড ডেলিভারি করা হবে। নির্ধারিত পরিমাণে ফুড অর্ডার করলে শর্ত সাপেক্ষে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। বিভিন্ন সময় ইভ্যালি থেকে পাওয়া ক্যাশব্যাক ব্যালেন্স দিয়েও ফুড অর্ডার করা যাবে। আর বিকাশে নতুন পেমেন্ট করলে ২০ শতাংশ হারে ক্যাশব্যাক পাবেন গ্রাহক।  

Related Topics

টপ নিউজ

ইভ্যালি / ই-কমার্স / অনলাইনে রেস্তোরার খাবার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    স্টুডেন্ট ভিসায় পরিবার নেয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া, ২০২৮ সালের মধ্যে কমাবে অভিবাসন
  • ১২ বছর বয়সী রায়হান সাত মাস নিখোঁজ থাকার পর ১৩ সেপ্টেম্বর বাড়ি ফেরে। তার ডান পা কাটা ছিল। ছবি: সংগৃহীত
    পা কেটে ভিক্ষা করানোর প্রমাণ মেলেনি; চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনায় পা হারায় রায়হান: পুলিশ
  • ছবি: টিবিএস
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ ও ১,০০০ চাকরির প্রস্তাব মেনজিসের
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ডিসেম্বরের মধ্যে প্রথমবারের মতো সার্বভৌম ডলার বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ৫০–১০০ কোটি ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সর্বজনীন পেনশন: স্বামী বা স্ত্রীর পেনশন পাওয়ার বয়সসীমা বাড়িয়ে ৮০ বছর, শরিয়াহভিত্তিক স্কিম চালুর সিদ্ধান্ত
  • ছবি: রয়টার্স
    ম্যাকলমোর ইস্যুতে ক্ষুব্ধ রজার ওয়াটার্স, এড শিরানকে বললেন ‘লিটল প্রিক’

Related News

  • ই-কমার্সে প্রতারণা-অনিয়ম নিয়ে ৫৮,৭২০ অভিযোগ; গ্রাহকদের পাওনা দাবি ৩,৮৬৯ কোটি টাকা
  • ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে ৩১০ কোটি টাকা আত্মসাতের মামলা
  • চেক ডিজঅনারের মামলায় ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে
  • ফের গ্রেপ্তার ইভ্যালির রাসেল-শামীমা
  • অনলাইনে বিক্রি বাড়াতে বি-টু-বি-টু-সি রপ্তানি মডেল চালু করল কেন্দ্রীয় ব্যাংক

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্টুডেন্ট ভিসায় পরিবার নেয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া, ২০২৮ সালের মধ্যে কমাবে অভিবাসন

2
১২ বছর বয়সী রায়হান সাত মাস নিখোঁজ থাকার পর ১৩ সেপ্টেম্বর বাড়ি ফেরে। তার ডান পা কাটা ছিল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পা কেটে ভিক্ষা করানোর প্রমাণ মেলেনি; চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনায় পা হারায় রায়হান: পুলিশ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ ও ১,০০০ চাকরির প্রস্তাব মেনজিসের

4
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডিসেম্বরের মধ্যে প্রথমবারের মতো সার্বভৌম ডলার বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ৫০–১০০ কোটি ডলার

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সর্বজনীন পেনশন: স্বামী বা স্ত্রীর পেনশন পাওয়ার বয়সসীমা বাড়িয়ে ৮০ বছর, শরিয়াহভিত্তিক স্কিম চালুর সিদ্ধান্ত

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাকলমোর ইস্যুতে ক্ষুব্ধ রজার ওয়াটার্স, এড শিরানকে বললেন ‘লিটল প্রিক’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net