Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
ভোররাতের কালবৈশাখী ভেঙে দিল শত পরিবারের আবাস

বাংলাদেশ

মাগুরা সংবাদদাতা
09 May, 2020, 04:05 pm
Last modified: 09 May, 2020, 04:35 pm

Related News

  • শীতের ৪ মাস খেজুর গাছ কাটতে তারা পাড়ি দেন ১০০ মাইল
  • নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কোনো সন্দেহ নেই: প্রেস সচিব
  • মাগুরায় বাসের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ৩, আহত ১৫
  • মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলা: একজনের মৃত্যুদণ্ড, তিনজন খালাস
  • মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

ভোররাতের কালবৈশাখী ভেঙে দিল শত পরিবারের আবাস

ঝড় কেবল তাদের ঘর বাড়িই ভেঙ্গে দেয়নি, নষ্ট করে দিয়েছে তাদের শ্রমে ঘামে ফলানো ফসলের ক্ষেত,  আমের বাগান, লিচুর বাগান।
মাগুরা সংবাদদাতা
09 May, 2020, 04:05 pm
Last modified: 09 May, 2020, 04:35 pm

বৈশাখের শেষভাগে হানা দেওয়া কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে বাংলাদেশের মাগুরা জেলার পাঁচটি গ্রাম যার ফলে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

ঝড়ের কবলে নিজের থাকার একমাত্র জায়গা হারিয়ে এসব মানুষ এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন সরকারি সহায়তার আশায়। 

ঝড় কেবল তাদের ঘর বাড়িই ভেঙ্গে দেয়নি, নষ্ট করে দিয়েছে তাদের শ্রমে ঘামে ফলানো ফসলের ক্ষেত,  আমের বাগান, লিচুর বাগান।

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের পাঁচটি গ্রামে শনিবার ভোররাতে এ কালবৈশাখী ঝড় আঘাত হানে। 

কালবৈশাখীতে বেশি ক্ষতিগ্রস্থ আজমপুর গ্রামের মুক্তিযোদ্ধা তবারক হোসেন মোল্লা, বাকির হোসেনসহ ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানান, ভোরে ঘুমের মধ্যে কিছু বুঝে ওঠার আগেই কালবৈশাখী ঝড় তাদের ঘরের চাল উড়িয়ে নিয়ে যায়। কারো-কারো ঘরের উপর গাছ উপড়ে পড়েছে। 

তারা বলছেন, জীবনে এমন ঝড় কখনো দেখেননি তারা। ঝড়ে বাড়িঘর, গাছপালা ও মাঠে থাকা বোরো ধান, আম, লিচুসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় তারা এখন পথে বসেছেন। অনেকে খোলা আকাশের নীচে বসবাস করছেন। 

জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম জানান, ভোররাতে আসা হঠাৎ এ কালবৈশাখী ঝড়ে জগদল ইউনিয়নের আজমপুর, দমদমা, সৈয়দ রুপাটি ও জগদল গ্রামের কাঁচা-আধাপাকা শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে আজমপুর গ্রামের বাসিন্দারা। এ গ্রামের প্রায় ৫০ টি ঘর সম্পূর্ণ বিধস্ত হয়েছে। অধিকাংশ ঘরের টিন ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে। অনেকের ঘরের উপর বড়-বড় গাছপালা ভেঙ্গে পড়েছে।

স্থানীয় সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখর ও প্রশাসন ক্ষতিগ্রস্থ গ্রামগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।
 
Related Topics

টপ নিউজ

মাগুরা / কালবৈশাখি ঝড়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • শীতের ৪ মাস খেজুর গাছ কাটতে তারা পাড়ি দেন ১০০ মাইল
  • নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কোনো সন্দেহ নেই: প্রেস সচিব
  • মাগুরায় বাসের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ৩, আহত ১৫
  • মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলা: একজনের মৃত্যুদণ্ড, তিনজন খালাস
  • মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net