Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
ভিডিও কনফারেন্সিংয়ে বিচারকাজ করা যাবে

বাংলাদেশ

ইউএনবি
07 May, 2020, 09:35 pm
Last modified: 07 May, 2020, 09:37 pm

Related News

  • অক্টোবরের মধ্যেই জিয়াউল আহসানের মানবতাবিরোধী অপরাধ মামলার বিচার শেষের আশা রাষ্ট্রপক্ষের
  • প্রয়োজনে আইন পরিবর্তন করে বিচার নিশ্চিত করুন: অপ্রতিমের বাবা
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু
  • একজন মানুষ যখন গুম হন: মিরাজ শেখ, রাষ্ট্রীয় হেফাজত ও সাংবিধানিক জবাবদিহির পরীক্ষা
  • প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরের বিচার শুরু

ভিডিও কনফারেন্সিংয়ে বিচারকাজ করা যাবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার গণভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
ইউএনবি
07 May, 2020, 09:35 pm
Last modified: 07 May, 2020, 09:37 pm

তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভিডিও কনফারেন্স ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে আদালতের বিচার প্রক্রিয়া পরিচালনার জন্য মন্ত্রিসভা একটি অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার গণভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠকে শেষ মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, সুপ্রিম কোর্ট এমন একটি আইন প্রণয়নের অনুরোধ করায় আইন মন্ত্রণালয় মন্ত্রিসভায় 'আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ ২০২০' এর খসড়া উত্থাপন করে।

বর্তমানে প্রচলিত আইন অনুযায়ী আদালতে বিচারক, আইনজীবী ও সাক্ষীদের সশরীরে উপস্থিতিতে বিচার প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। কিন্তু এখন করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকির কারণে আদালতে আইনজীবী ও সাক্ষীদের সশরীরে উপস্থিতি নিশ্চিত করে বিচার প্রক্রিয়া চালানো যাচ্ছে না বলে উল্লেখ করেন সচিব।

তিনি বলেন, আদালত দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় মামলার জট বাড়ছে এবং বিচারপ্রার্থীরাও ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। তাই এ পরিস্থিতি (অচলাবস্থা) থেকে মুক্তি এবং বিচার কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে ভিডিও কনফারেন্স ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে বিচার প্রক্রিয়া চালানো প্রয়োজন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, (রাষ্ট্রপতির অনুমোদনের পর) যদি অধ্যাদেশটি কার্যকর হয় তাহলে করোনাভাইরাস সংকটের সময়ে ভিডিও কনফারেন্স ও অন্যান্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করে অভিযুক্তদের কারাগারে, আইনজীবীদের তাদের বাসায় ও স্বাক্ষীদের অন্যান্য জায়গায় রেখে মামলার বিচার কার্যক্রম চালাতে পারবেন বিচারকরা। 

বর্তমানে সংসদ অধিবেশন না থাকায় আইন মন্ত্রণালয় বিল আনার বদলে এ অধ্যাদেশটি এনেছে। যখন সংসদের পরবর্তী অধিবেশন বসবে তখন তা অনুমোদনের জন্য সেখানে উত্থাপন করা হবে।

করোনাভাইরাস মহামারির কারণে অল্প কয়েকজন সদস্যের অংশগ্রহণে এক মাস পর আজ মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও আইনমন্ত্রী আনিসুল হক বৈঠকে যোগ দেন। 
 
Related Topics

টপ নিউজ

বিচার / বিচার কার্যক্রম / মন্ত্রিসভার বৈঠক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে
  • বৈঠক শেষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ব্রিফিং। ছবি: সংগৃহীত
    জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি: বাসস
    নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া
  • ছবি: ভিডিও থেকে নেয়া
    ‘জমি দখলের চেষ্টায়’ ইসিবি চত্বরের আবাসন প্রকল্পে হামলা, ৫০ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

Related News

  • অক্টোবরের মধ্যেই জিয়াউল আহসানের মানবতাবিরোধী অপরাধ মামলার বিচার শেষের আশা রাষ্ট্রপক্ষের
  • প্রয়োজনে আইন পরিবর্তন করে বিচার নিশ্চিত করুন: অপ্রতিমের বাবা
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু
  • একজন মানুষ যখন গুম হন: মিরাজ শেখ, রাষ্ট্রীয় হেফাজত ও সাংবিধানিক জবাবদিহির পরীক্ষা
  • প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরের বিচার শুরু

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

3
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

4
বৈঠক শেষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ব্রিফিং। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী

5
ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া

6
ছবি: ভিডিও থেকে নেয়া
বাংলাদেশ

‘জমি দখলের চেষ্টায়’ ইসিবি চত্বরের আবাসন প্রকল্পে হামলা, ৫০ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net