Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 16, 2026
ভারতের সাথে রক্তের সম্পর্ক, চীনের সাথে অর্থনৈতিক: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
09 August, 2020, 11:00 am
Last modified: 09 August, 2020, 11:09 am

Related News

  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাই চেয়ে আইনি নোটিশ
  • ‘নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে’: সংসদে পররাষ্ট্রমন্ত্রী

ভারতের সাথে রক্তের সম্পর্ক, চীনের সাথে অর্থনৈতিক: পররাষ্ট্রমন্ত্রী

‘ভারতের সাথে সুমদ্র, সীমান্ত, নিরাপত্তাসহ আমাদের বিভিন্ন সমস্যা দূর হয়েছে। ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক। আর চীনের সাথে আমাদের অর্থনৈতিক সম্পর্ক।’
টিবিএস ডেস্ক
09 August, 2020, 11:00 am
Last modified: 09 August, 2020, 11:09 am
মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর পরিদর্শনকালে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। ছবি: ইউএনবি

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, 'চীন বাংলাদেশকে আট হাজারের বেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে এবং করোনাভাইরাসের ভ্যাকসিনও দেবে। এটা নিয়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে কোনো বিতর্ক তৈরি হয়নি।'

তবে এসব বিষয়কে কেন্দ্র করে অনেকে রাজনীতি করার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, 'ভারতের সাথে সুমদ্র, সীমান্ত, নিরাপত্তাসহ আমাদের বিভিন্ন সমস্যা দূর হয়েছে। ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক। আর চীনের সাথে আমাদের অর্থনৈতিক সম্পর্ক।'

শনিবার মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

চীন ও ভারতের করোনা ভ্যাকসিনের ট্রায়াল নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'স্বাস্থ্য মন্ত্রণালয় এর মূল দায়িত্বে রয়েছে। আমি শুনেছি চীনা একটি কোম্পানি বিভিন্ন দেশে এ ধরনের গবেষণা করে। এটা সম্পূর্ণ গবেষণার বিষয়। আমাদের দেশের মানুষের জন্য যদি এ ভ্যাকসিন ব্যবহার করতে হয় তাহলে সেটা নিয়ে সরকার চিন্তা করবে।'

'ভারত ও পাকিস্তান অক্সফোর্ডের সাথে সহযোগিতার ভিত্তিতে ভ্যাকসিন নিয়ে কাজ করছে। তবে আমরা এখনও এ বিষয়ে কারও সঙ্গে চুক্তি করিনি যা দুঃখজনক,' যোগ করেন তিনি।

ড. মোমেন আরও বলেন, 'ভারত-চীনের মধ্যকার সমস্যা নিয়ে আমরা উদ্বিগ্ন নই। আগামী বছর আমরা ভারতকে নিয়ে ৫০ বছর পূর্তি উৎসব করব। আমাদের বিজয় মানে ভারতের বিজয়। আবার ভারতের বিজয় মানে আমাদের বিজয়।'

এর আগে ড. মোমেন মুজিবনগর পৌঁছালে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান ও পুলিশ সুপার এসএম মুরাদ আলী।

Related Topics

টপ নিউজ

পররাষ্ট্রমন্ত্রী / ড. একে আবদুল মোমেন / চীন বনাম ভারত / ভারত-বাংলাদেশ সম্পর্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
    মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: এনডিটিভি
    বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • অলংকরণ: টিবিএস
    মৃত্যুর পর শেষযাত্রা: ঢাকায় শোক সামলানোর আগেই পরিবারকে চিন্তা করতে হয় খরচের
  • ছবি: টিবিএস
    ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন
  • ফাইল ছবি: সংগৃহীত
    সব ধরনের সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

Related News

  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাই চেয়ে আইনি নোটিশ
  • ‘নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে’: সংসদে পররাষ্ট্রমন্ত্রী

Most Read

1
ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ

মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: এনডিটিভি
বিনোদন

বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

3
অলংকরণ: টিবিএস
ফিচার

মৃত্যুর পর শেষযাত্রা: ঢাকায় শোক সামলানোর আগেই পরিবারকে চিন্তা করতে হয় খরচের

4
ছবি: টিবিএস
অর্থনীতি

ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও

5
ইলাস্ট্রেশন: টিবিএস
টপ নিউজ

জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net