Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে সূর্যমুখী ফুলের চাষ

বাংলাদেশ

আজিজুল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া
19 March, 2021, 03:30 pm
Last modified: 19 March, 2021, 03:44 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে’ অভিযোগ কেন্দ্রে ভাঙচুর
  • ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার, থানায় অভিযোগ
  • ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মজুত করা ১০,১০০ লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা
  • ব্রাহ্মণবাড়িয়ায় কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ 

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে সূর্যমুখী ফুলের চাষ

গত বছর ব্রাহ্মণবাড়িয়ায় ৪০ হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ হয়, ফলন ভালো হওয়ায় এবছর কৃষকরা ৭৮৬ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করছেন।
আজিজুল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া
19 March, 2021, 03:30 pm
Last modified: 19 March, 2021, 03:44 pm
ছবি: আজিজুল সঞ্চয়

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকের মাঠজুড়ে এখন কেবল হলুদের সমারোহ। সবুজ গাছের ডগায় হলুদ সূর্যমুখী ফুল বাতাসে দোল খাচ্ছে। মাঠ জূড়ে সূর্যমুখীর হলদে আভায় বিমোহিত দর্শনার্থীরাও। তবে সৌন্দর্যের এই সূর্যমুখী ফুলেই রয়েছে বাণিজ্যের অপার সম্ভাবনা। আর তাই চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে সূর্যমুখী ফুল। 

ব্রাহ্মণবাড়িয়া থেকে এবার ১৫৭২ মেট্রিক টন সূর্যমুখীর তেলের বীজ পাওয়ার আশা করছে কৃষি বিভাগ। যার বাজার মূল্য ৭ কোটি টাকারও বেশি।

জেলা কৃষি বিভাগের দেওয়া তথ্যমতে, গত বছর প্রথম ব্রাহ্মণবাড়িয়ায় ৪০ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে সূর্যমুখী ফুলের চাষ হয়। ফলন ভালো হওয়ায় কৃষকরা এখন নিয়মিত হচ্ছেন সূর্যমুখী ফুল চাষে। এর ধারাবাহিকতায় চলতি বছর জেলার সকল উপজেলায় ৭৮৬ হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ হচ্ছে। 

কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন উৎপাদন সুবিধা ও বাজারদর বিবেচনায় বর্তমানে অনেক কৃষকই সূর্যমুখী চাষে আগ্রহী হচ্ছেন। কৃষি বিভাগ থেকে প্রণোদনা হিসেবে সার ও বীজ দেওয়ায় কৃষকদের তেমন খরচও হচ্ছেনা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

কৃষি বিভাগের ত্ত্ত্বাবধানে প্রায় দুই হাজার কৃষক ১২০ হেক্টর জমিতে হাইসন-৩৩ ও ৬৬৬ হেক্টর জমিতে আরডিএস-২৭৫ জাতের সূর্যমুখী ফুল চাষ করছেন। 

মূলত সূর্যমুখী ফুল থেকে তেলের বীজ সংগ্রহ করা হয়। প্রতি হেক্টর জমিতে অন্তত ২ টন তেলের বীজ পাওয়া যায়। সে হিসেবে আবহাওয়া ভালো থাকলে এবছর ব্রাহ্মণবাড়িয়া থেকে ১৫৭২ মেট্রিক টন তেলের বীজ পাওয়া যাবে বলে আশা করছে কৃষি বিভাগ। প্রতি কেজি তেলের বীজ বাজারে বিক্রি হয় ৪৫ থেকে ৫০ টাকায়।

কৃষি বিভাগ জানিয়েছে, ৭৮৬ হেক্টর জমিতে এবার ৭ কেটি টাকারও বেশি মূল্যের তেলের বীজ পাওয়া যাবে। আর এসব বীজ ভাঙিয়ে তেল হবে ৫ লাখ ৮৯ হাজার ৫০০ কেজির মতো। ১৫০ টাকা কেজি দরে যার বাজার মূল্য প্রায় ৯ কোটি টাকা। যদিও অধিকাংশ কৃষক ঘানিতে না ভাঙিয়ে তেলের বীজ বাজারে বিক্রি করে দেন। এই বীজ থেকে তেলের পাশাপাশি খৈলও পাওয়া যায়। এছাড়া সূর্যমুখী ফুলের গাছও জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা হাদিউল ইসলাম ভূইয়া জানান, গত জানুয়ারী মাস থেকে কৃষকরা জমিতে সূর্যমুখী ফুলের বীজ রোপন শুরু করেন। রোপনের দুই মাস পর গাছে ফুল ফুটে। আর ফোটার পর ফুল পরিপক্ক হতে সময় লাগে আরও অন্তত ১৫দিন।

আগামী এপ্রিল মাস থেকেই কৃষকরা তাদের ফসল ঘরে তুলতে পারবেন বলে জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রবিউল হক মজুমদার বলেন, 'কৃষকদের সূর্যমুখী ফুল চাষে উদ্বুদ্ধ করতে আমরা প্রণোদনা হিসেবে সার ও বীজ দিয়েছি। বীজ রোপনের পর থেকে আমরা নিয়মিত তদারকিও করছি। আবহাওয়া ভালো থাকলে এবার ফলনও ভালো হবে,'  

'অনেক কৃষক নিজেরাই ঘানিতে তেলের বীজ ভাঙায়। আবার অনেকে তেল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে। আশা করছি এবার ৭ কোটি টাকারও বেশি মূল্যের তেলের বীজ পাওয়া যাবে।' বলেন তিনি। 

বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল গ্রামের কৃষক বাবুল এলাহী জানান, তিনি ৭ বিঘা জমিতে সূর্যমুখী ফুলের বীজ রোপষ করেছেন। ইতোমধ্যে ৯০ শতাংশ গাছে ফুল ফুটেছে। কৃষি বিভাগের সাথে কথা বলে তেলের বীজ এবং তেল- যেটি বিক্রি করলে লাভবান হবেন, সেটিই বিক্রি করবেন বলে জানান তিনি।

বিজয়নগর উপজেলার নলগরিয়া গ্রামের কৃষক মো. বোরহান উদ্দিন জানান, তিনি চলতি বছর ৩ বিঘা জমিতে সূর্যমুখী ফুলের চাষ করছেন। আগে এসব জমিতে তিনি বিভিন্ন সবজি চাষ করতেন। এবারই প্রথম কৃষি বিভাগের সহায়তায় সূর্যমুখী ফুল চাষ করছেন।  

'এবার ফলন ভালো হলে প্রতিবছরই সূর্যমুখী ফুল চাষ করব,' বলেন বাবুল এলাহী। 

সরেজমিন কয়েকটি সূর্যমুখী ফুল বাগানে গিয়ে দেখা যায়, দর্শনার্থীরা সূর্যমুখী ফুলের সৌন্দর্য অবলোকন করতে ভিড় করছেন বাগানগুলোতে। তবে দর্শনার্থীদের জন্য কিছুটা বিড়ম্বনায়ও পড়তে হচ্ছে কৃষকদের। অনেক দর্শনার্থী বাগান থেকে ফুল ছিড়ে ফেলেন। এজন্য সূর্যমুখী ফুলের বাগানগুলোতে পাহারা বসাতে হচ্ছে কৃষকদের।

সুমন রায় নামে এক দর্শনার্থী জানান, ব্রাহ্মণবাড়িয়ার সূর্যমুখী ফুল বাগানের ছবি ফেসবুকে বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়েছে। ভ্রমণপিপাসুদের কাছে এসব সূর্যমুখী ফুলের বাগানগুলো দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। 

ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও দেশের শরিয়তপুর, কুড়িগ্রামে, নীলফামারীতে সূর্য মুখী ফুলের চাষ শুরু হয়েছে।

 

Related Topics

টপ নিউজ

ব্রাহ্মণবাড়িয়া / সূর্যমুখী / সূর্যমুখী চাষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে’ অভিযোগ কেন্দ্রে ভাঙচুর
  • ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার, থানায় অভিযোগ
  • ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মজুত করা ১০,১০০ লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা
  • ব্রাহ্মণবাড়িয়ায় কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ 

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net