Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 23, 2026
বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ; দ্বীপে আটক ১২০০ পর্যটক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 November, 2019, 11:30 am
Last modified: 08 November, 2019, 11:53 am

Related News

  • বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিন-টেকনাফ রুটে ৬ দিন ধরে নৌ চলাচল বন্ধ, খাদ্য সংকটের আশঙ্কা
  • সেন্টমার্টিন উপকূলের সাগরে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ২১৪ রোহিঙ্গা উদ্ধার
  • সাগর থেকে ২২ জেলেসহ চার ট্রলার ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
  • সেন্টমার্টিন সৈকতের সাগরে কচ্ছপের ১৮৩টি বাচ্চা অবমুক্ত
  • আগামীকাল থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিন

বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ; দ্বীপে আটক ১২০০ পর্যটক

সাগরে এখন ৪ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধসহ সমুদ্রের সকল ধরণের নৌযানকে নিরাপদ আশ্রয়ে আসতে বলা হয়েছে...
টিবিএস রিপোর্ট
08 November, 2019, 11:30 am
Last modified: 08 November, 2019, 11:53 am

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে কক্সবাজার সমুদ্র উপকূলে ৪নং সতর্ক সংকেত থাকায় শুক্রবার (৮ নভেম্বর) টেকনাফ-সেন্টমার্টিন সমুদ্রপথে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ৩নং সংকেত ঘোষণার পর বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল আফসার পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেন্টমার্টিন নৌ-পথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখতে নোটিশ দেন। 

এদিকে, জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিনে প্রায় ১২০০ পর্যটক আটকা পড়েছেন বলে জানিয়েছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ। তবে তারা নিরাপদ রয়েছে বলে দাবি করেন তিনি।    

ইউপি চেয়ারম্যান  জানান, বৃহস্পতিবার বেড়াতে আসা পর্যটকদের অনেকে রাত্রি যাপনের জন্য থেকে গেছেন। হঠাৎ বৈরী আবহাওয়ায় জাহাজ চলাচল বন্ধ হওয়ায় তারা আটকে পড়েছেন। 

তবে, স্থানীয় প্রশাসন পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে উল্লেখ করে তিনি আরও জানান, দুর্যোগ না কাটা পর্যন্ত তাদের হয়রানি মুক্ত আতিথেয়তা দিতে হোটেল কর্তৃপক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে।   

 

চেয়ারম্যান আরও বলেন, সেন্টমার্টিন দ্বীপে ৫টি সাইক্লোন শেল্টার ও বহুতল কয়েকটি হোটেল রয়েছে। কঠিন দুর্যোগ বা জলোচ্ছ্বাস হলেও আটকে পড়া পর্যটকদের বিচলিত হবার কিছু নেই। সংকেত বাড়লে আমরা তাদের সেখানে নিয়ে যাবার ব্যবস্থা করব।     

সেন্টমার্টিন পুলিশ জানায়, আটকে পড়া পর্যটকরা দ্বীপের ১০৬ টি হোটেল-মোটেল ও কটেজে অবস্থান করবে। তাদেরকে প্রশাসনিক ভাবে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটকরা গন্তব্যে ফিরতে পারবেন।

টেকনাফ-সেন্টমার্টিন সমুদ্রপথে চলাচলকারী কেয়ারি সিন্দাবাদ ও  ক্রুজের ইনচার্জ মো. শাহ আলম জানান, সমুদ্রে ৩নং সতর্ক সংকেত উঠার পরই শুক্রবার টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল স্থগিত করে দেয় প্রশাসন। শুক্রবার সকাল থেকে সংকেত বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাই জাহাজ সেন্টমার্টিনের পথে যায়নি।

কক্সবাজার আবহাওয়া অফিস জানায়, সাগরে এখন ৪ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধসহ সমুদ্রের সকল ধরণের নৌযানকে নিরাপদ আশ্রয়ে আসতে বলা হয়েছে। 

টেকনাফ-সেন্টমার্টিন সমুদ্র পথে বর্তমানে কেয়ারি ক্রুজ এন্ড ডাইন, দ্য আটলান্টিক, এমভি ফারহান চলছে। অনুমতি পেলেও বাকি দুটি জাহাজ এখনও ঘাটে ভিড়ে নি। 

Related Topics

টপ নিউজ

ঘূর্ণিঝড় বুলবুল / সেন্টমার্টিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক
  • বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
    অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর
  • সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
    ‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী
  • আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক
  • ছবি: ফোকাস বাংলা
    সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফের গুলি; উদ্ধার ৩,০০০ পর্যটক: আইএসপিআর
  • ছবি: সংগৃহীত
    মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে দম্পতির দুই আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১

Related News

  • বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিন-টেকনাফ রুটে ৬ দিন ধরে নৌ চলাচল বন্ধ, খাদ্য সংকটের আশঙ্কা
  • সেন্টমার্টিন উপকূলের সাগরে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ২১৪ রোহিঙ্গা উদ্ধার
  • সাগর থেকে ২২ জেলেসহ চার ট্রলার ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
  • সেন্টমার্টিন সৈকতের সাগরে কচ্ছপের ১৮৩টি বাচ্চা অবমুক্ত
  • আগামীকাল থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক

2
বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

3
সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
আন্তর্জাতিক

‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী

4
আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক

5
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফের গুলি; উদ্ধার ৩,০০০ পর্যটক: আইএসপিআর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে দম্পতির দুই আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net