Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
বিশ্ববিদ্যালয়ে সিটিং অ্যালাউন্স প্রদান সমীচীন নয়: ইউজিসি চেয়ারম্যান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 October, 2021, 04:40 pm
Last modified: 17 October, 2021, 04:45 pm

Related News

  • যেসব দেশ ভালো করছে, আমরা তাদের অনুসরণ করব: শিক্ষামন্ত্রী
  • ৬০ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই নিশ্চিতের নির্দেশনা ইউজিসির
  • ইউজিসির ১৫তম চেয়ারম্যান হিসেবে কাজে যোগ দিলেন ড. মামুন আহমেদ
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়ার আবেদন ইউজিসি চেয়ারম্যানের 

বিশ্ববিদ্যালয়ে সিটিং অ্যালাউন্স প্রদান সমীচীন নয়: ইউজিসি চেয়ারম্যান

“সিটিং অ্যালাউন্স গ্রহণ নীতি বহির্ভূত এবং বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্যরা অবৈধ হারে সিটিং অ্যালাউন্স গ্রহণ করছে, যা মোটেও কাম্য নয়।” 
টিবিএস রিপোর্ট
17 October, 2021, 04:40 pm
Last modified: 17 October, 2021, 04:45 pm
ছবি- সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ে অফিস চলাকালীন  সভা আহ্বানের জন্য সিটিং অ্যালাউন্স গ্রহণ মোটেই সমীচীন নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। 

তিনি বলেন, "দিনের পর দিন বিশ্ববিদ্যালয়ে বিবিধ মিটিংয়ে সিটিং অ্যালাউন্সের পরিমাণ বেড়ে যাচ্ছে। অফিস চলাকালীন এসব মিটিংয়ের সিটিং অ্যালাউন্সসহ অন্যান্য খরচ ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে।" 

"বিশ্ববিদ্যালয়ে সভা আহ্বান একটি রুটিন কাজ এবং দায়িত্বের অংশমাত্র। এসব রুটিন কাজের জন্য সিটিং অ্যালাউন্স প্রদান করা ঠিক নয়," বলেন তিনি।  

ইউজিসি আয়োজিত দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আজ (রোববার) এসব কথা বলেন তিনি।

ভার্চুয়াল মাধ্যমে দেওয়া বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, "সিটিং অ্যালাউন্স গ্রহণ নীতি বহির্ভূত এবং বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্যরা অবৈধ হারে সিটিং অ্যালাউন্স গ্রহণ করছে, যা মোটেও কাম্য নয়।"   

তিনি সমাজে দুর্নীতি প্রতিরোধে পাঠ্যক্রমে সততা, নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধের বিষয়ে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। 

পরিবার ও স্কুল পর্যায় থেকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে মন্তব্য করে তিনি দুর্নীতিবাজদের সম্মানিত করার পরিবর্তে ঘৃণা করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন। 

ইউজিসি সদস্য অধ্যাপক দিল আফরোজা বেগম বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন ব্যক্তিদের আর্থিক ও প্রশাসনিক অনিয়ম মারাত্মক আকার ধারণ করেছে। 

তিনি দুর্নীতির অভিযোগে করা কমিশনের তদন্ত দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। তার অধীনে গত কয়েক বছরে বিশ্ববিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ১৩টি তদন্ত প্রতিবেদনের সুপারিশ একটিও বাস্তবায়িত হয়নি। 

"এ রকম চলতে থাকলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি না কমে বরং বাড়তে থাকবে," বলেন তিনি। 

অধ্যাপক আবু তাহের বলেন, "বিশ্ববিদ্যালয় পর্যায়ে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা গেলে বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি অনেকাংশে কমে যাবে। এছাড়া, প্রতিষ্ঠানে অটোমেশনের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে দুর্নীতি অনেকাংশে হ্রাস পাবে। উন্নয়ন অর্থনীতিবিদরা মনে করেন উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি দুর্নীতি অনেকাংশে কমায় কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে উল্টোটাই ঘটেছে।"  

মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, "করোনা ভাইরাসের চেয়ে ভয়ংকর হচ্ছে দুনীর্তি। সঙ্গবদ্ধ দুর্নীতির কারনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে এবং সমাজে বৈষম্য বাড়ছে।" 

তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে দুর্নীতি বন্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃক অডিট ও তদন্ত সেলকে আরো জোরদার করার পরামর্শ দেন। 

সেমিনারে দুর্নীতি প্রতিরোধে দুদককে শক্তিশালী করা, অন্তর্ভুক্তিমুলক জনপ্রশাসন ব্যবস্থা গড়ে তোলা, এডুকেশন মোটিভেশন, ট্যাক্স রিটার্নে কালো টাকা সাদা করার সুযোগ না দেওয়ার পরামর্শ দেওয়া হয়।  

ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে কমিশনের সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম ও অধ্যাপক ড. মোঃ আবু তাহের বক্তব্য দেন। সেমিনার মুখ্য আলোচক ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী। অনুষ্ঠানে ইউজিসি সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সেমিনারে ইউজিসি'র পরিচালকসহ ২৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তা অংশ নেন। 
                                        
 

Related Topics

টপ নিউজ

ইউজিসি / ইউজিসি চেয়ারম্যান / অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ / সিটিং অ্যালাউন্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
    অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • ছবি: রয়টার্স
    প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • যেসব দেশ ভালো করছে, আমরা তাদের অনুসরণ করব: শিক্ষামন্ত্রী
  • ৬০ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই নিশ্চিতের নির্দেশনা ইউজিসির
  • ইউজিসির ১৫তম চেয়ারম্যান হিসেবে কাজে যোগ দিলেন ড. মামুন আহমেদ
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়ার আবেদন ইউজিসি চেয়ারম্যানের 

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

2
একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?

3
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net