Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
বিমানবন্দরে মঙ্গলবার থেকে আরটি-পিসিআর টেস্ট শুরু

বাংলাদেশ

ইউএনবি
26 September, 2021, 04:35 pm
Last modified: 26 September, 2021, 05:10 pm

Related News

  • টিকা নেওয়া যাত্রীদের বাংলাদেশে প্রবেশে লাগবে না করোনা টেস্ট 
  • আরব-আমিরাতগামী যাত্রীদের ৬ ঘণ্টা আগে পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার 
  • আমিরাতগামী প্রবাসী কর্মীদের কোভিড-১৯ টেস্টের ফি দেবে সরকার 
  • 'চলতি সপ্তাহেই বিমানবন্দরে আরটি-পিসিআর টেস্ট শুরু হবে'
  • ভুয়া রিপোর্ট: ৪ ল্যাবে কোভিডের নমুনা পরীক্ষা স্থগিত

বিমানবন্দরে মঙ্গলবার থেকে আরটি-পিসিআর টেস্ট শুরু

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তর যখনই আমাদেরকে বিমানবন্দর প্রস্তুত বলে ঘোষণা দেবে এবং মোট কতজন যাত্রী তারা হ্যান্ডেল করতে পারবে, এটা যখন জানাবে তখন আমরা এয়ারলাইন্সকে জানিয়ে দেব।’
ইউএনবি
26 September, 2021, 04:35 pm
Last modified: 26 September, 2021, 05:10 pm

আগামী মঙ্গলবার ( ২৮ সেপ্টেম্বর) থেকে বিদেশগামী যাত্রীদের জন্য পুরোপুরিভাবে আরটি-পিসিআর টেস্ট শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।

তিনি বলেন, 'হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাবরেটরি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে বিদেশগামী যাত্রীদের জন্য পুরোপুরিভাবে আরটি-পিসিআর টেস্ট শুরু হবে বলে আশা করছি।'  

রোববার (২৬ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

বেবিচক চেয়ারম্যান বলেন, 'আমাদের বন্ধুপ্রতীম রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত একটি কন্ডিশন (শর্ত) দিয়েছে। বাংলাদেশ থেকে যেতে হলে যাত্রার ৪৮ এবং ৬ ঘণ্টা পূর্বে এয়ারপোর্টের ভেতরে আরটি-পিসিআর টেস্ট করতে হবে। আমাদের মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে কাজ করে বিমানবন্দরের ভেতরে একটি ব্যবস্থাপনা তৈরি করেছি। যেটা আজকে টেস্ট রান দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক।'

তিনি বলেন, 'টেস্ট রান দিয়ে যদি এটি সাকসেসফুল হয় এবং ডিক্লায়ার করে আমরা এয়ারলাইন্সগুলোকে অবহিত করবো। একটা এয়ারলাইন্সের টিকেট কাটা এবং প্রত্যেক যাত্রীকে ৪৮ ঘণ্টা পূর্বে তাদেরকে আরটি-পিসিআর টেস্ট করতে হবে। আশা করছি দুই-তিন দিনের মধ্যে পুরোপুরি যাত্রা শুরু হয়ে যাবে।'

বেবিচক চেয়ারম্যান বলেন, 'স্বাস্থ্য অধিদপ্তর যখনই আমাদেরকে বিমানবন্দর প্রস্তুত বলে ঘোষণা দেবে এবং মোট কতজন যাত্রী তারা হ্যান্ডেল করতে পারবে, এটা যখন জানাবে তখন আমরা এয়ারলাইন্সকে জানিয়ে দেব।'

বিমানবন্দরে সুন্দর ব্যবস্থাপনার জন্য আশেপাশের সব দেশের অন্যান্য এয়ারলাইন্সগুলো বাংলাদেশে আসার জন্য আরও বেশি আগ্রহী বলেও এসময় দাবি করেন এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।

তিনি বলেন, আমাদের বিমানবন্দরগুলো সীমিত আকারের। তারপরেও যে ব্যবস্থাপনা নিয়েছি, আলহামদুলিল্লাহ্ এ যাবত কোন প্রকার সংক্রমণের কোন ঘটনা অথবা অন্য কোন ঘটনা ঘটেনি। যার জন্য আশেপাশের সব দেশের অন্যান্য এয়ারলাইন্সগুলো বাংলাদেশে আসার জন্য আরও বেশি আগ্রহী।

এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়া উপস্থিত ছিলেন। 

Related Topics

টপ নিউজ

আরটি-পিসিআর / বিমানবন্দরে করোনা পরীক্ষা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • টিকা নেওয়া যাত্রীদের বাংলাদেশে প্রবেশে লাগবে না করোনা টেস্ট 
  • আরব-আমিরাতগামী যাত্রীদের ৬ ঘণ্টা আগে পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার 
  • আমিরাতগামী প্রবাসী কর্মীদের কোভিড-১৯ টেস্টের ফি দেবে সরকার 
  • 'চলতি সপ্তাহেই বিমানবন্দরে আরটি-পিসিআর টেস্ট শুরু হবে'
  • ভুয়া রিপোর্ট: ৪ ল্যাবে কোভিডের নমুনা পরীক্ষা স্থগিত

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net