Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
বাড়ির পাশের ডোবানালা পরিষ্কার না করলে গণহারে মামলা: মেয়র আতিক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 March, 2021, 06:25 pm
Last modified: 20 March, 2021, 06:25 pm

Related News

  • মশা নিয়ন্ত্রণ ও ঈদে বর্জ্য ব্যবস্থাপনায় সেনাবাহিনী থাকবে না: আইএসপিআর
  • খোঁজ নেই ২ মেয়রের, রাজধানীতে মশা আতঙ্ক, বাড়ছে ডেঙ্গু 
  • মশা তাড়াতে গিয়ে মশার আক্রমণের শিকার মন্ত্রী তাজুল, মেয়র আতিক
  • গুলশান লেক ‘শতভাগ দূষিত’ হওয়ায় ওয়াটার ট্যাক্সি চালানো যাচ্ছে না: মেয়র আতিক
  • সমন্বয় ও মনিটরিংয়ের অভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসছে না: বিশেষজ্ঞদের অভিমত  

বাড়ির পাশের ডোবানালা পরিষ্কার না করলে গণহারে মামলা: মেয়র আতিক

ডিএনসিসি মেয়র বলেন, ৩ এপ্রিলের মধ্যে সকল ডোবা, জলাশয়, পরিত্যক্ত জায়গা ইত্যাদির মালিকদের নিজ নিজ ডোবা, জলাশয়, পরিত্যক্ত জমি ইত্যাদি পরিষ্কারের জন্য চিঠি প্রদান করা হবে এবং যারা পরিষ্কার করতে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ১০ এপ্রিল থেকে গণহারে মামলা দিবেন।
টিবিএস রিপোর্ট
20 March, 2021, 06:25 pm
Last modified: 20 March, 2021, 06:25 pm
মেয়র আতিকুল ইসলাম। ফাইল ছবি। ইউএনবি)

আগামী ১০ এপ্রিলের মধ্যে সকল ডোবা, জলাশয়, পরিত্যক্ত জায়গা ইত্যাদির মালিকদের নিজ নিজ ডোবা, জলাশয়, পরিত্যক্ত জমি ইত্যাদি পরিষ্কারের নির্দেশ নিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম।

শনিবার ডিএনসিসির গুলশানস্থ নগর ভবনে সমন্বিত মশক নিধন কার্যক্রম পরবর্তী অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।

আগামী ২৭ মার্চের মধ্যে প্রত্যেকটি ওয়ার্ডের ডোবা, জলাশয়, পরিত্যক্ত জমি ইত্যাদির তালিকা প্রণয়ন করে তা মেয়রের কাছে জমা দিতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়ে ডিএনসিসি মেয়র বলেন,  ৩ এপ্রিলের মধ্যে সকল ডোবা, জলাশয়, পরিত্যক্ত জায়গা ইত্যাদির মালিকদের নিজ নিজ ডোবা, জলাশয়, পরিত্যক্ত জমি ইত্যাদি পরিষ্কারের জন্য চিঠি প্রদান করা হবে এবং যারা পরিষ্কার করতে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ১০ এপ্রিল থেকে গণহারে মামলা দিবেন।

মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় গত ৮-১৬ মার্চ অনুষ্ঠিত সমন্বিত মশক নিধন কার্যক্রম সম্পর্কে ডিএনসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী, মশক নিধন কর্মী, পরিচ্ছন্নতা পরিদর্শক, মশক সুপারভাইজারগণ তাদের মতামত ব্যক্ত করেন।

আসন্ন বর্ষা মৌসুমে মশক নিধন কার্যক্রমের জন্য দিক নির্দেশনা দিয়ে মেয়র বলেন, যত বেশি আত্মসমালোচনা করা যাবে, ততো বেশি গ্যাপ কমানো যাবে। অভিযান চলাকালে আমি আমাদের বারোশো মশক নিধন কর্মীর হাজিরা দেখতে চাই, কিন্তু সেটা পাইনি। তাই প্রত্যেক মশক সুপারভাইজারকে তার নিজ নিজ ওয়ার্ডের মশক নিধন কর্মীদের বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করতে হবে।

এপ্রিলের ২০ তারিখের মধ্যে বায়োমেট্রিক হাজিরা ও ট্র্যাকার স্থাপনের জন্য তিনি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সময় বেঁধে দেন।

মেয়র বলেন, "প্রত্যেক মশক নিধন কর্মীর ট্র্যাকার লাগিয়ে মনিটরিং করতে হবে। মশক নিধন সুপারভাইজারগণ মনিটরিং করবেন। কাউন্সিলরগণও মনিটরিং করবেন"।

মেয়র বলেন, যার যার ডোবা তারা নিজেরা পরিষ্কার করবেন, অন্যথায় যেখানেই ময়লা পাওয়া যাবে, সেখানেই মামলা দেওয়া হবে।

মেয়র আরও বলেন, অঞ্চল ভিত্তিক মশক নিধন কর্মীদের জন্য তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।

এছাড়া মশার হটস্পট বের করার জন্য ওয়ার্ড কাউন্সিলর, রোড ইন্সপেক্টর, সহকারি প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, কীটতত্ত্ববিদ, সহকারী স্বাস্থ্য কর্মকর্তাগণকে নির্দেশ দেন মেয়র।

এডিস মশা নিয়ন্ত্রণে এপ্রিল মাস থেকেই জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করা হবে বলে তিনি জানান। এছাড়া ডোবা, নালা, জলাশয়ে মশার প্রজনন রোধ করার জন্য ম্যালেরিয়া ওয়েল বি প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন মেয়র। এছাড়া ওয়ার্ডের আয়তন এবং জনঘনত্ব অনুযায়ী মশক নিধন কর্মী পদায়নের নির্দেশ দেন মেয়র আতিকুল ইসলাম।

মুজিব বর্ষ উপলক্ষ্যে, যে ওয়ার্ড সবচেয়ে পরিচ্ছন্ন থাকবে এবং কম মশা পাওয়া যাবে সে ওয়ার্ডের কাউন্সিলর এবং তাঁর টিমকে আগামী ডিসেম্বর মাসে স্বর্ণ পদক দেওয়া হবে বলে তিনি ঘোষণা দেন।
 

Related Topics

টপ নিউজ

মেয়র আতিকুল ইসলাম / মশক নিধন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • মশা নিয়ন্ত্রণ ও ঈদে বর্জ্য ব্যবস্থাপনায় সেনাবাহিনী থাকবে না: আইএসপিআর
  • খোঁজ নেই ২ মেয়রের, রাজধানীতে মশা আতঙ্ক, বাড়ছে ডেঙ্গু 
  • মশা তাড়াতে গিয়ে মশার আক্রমণের শিকার মন্ত্রী তাজুল, মেয়র আতিক
  • গুলশান লেক ‘শতভাগ দূষিত’ হওয়ায় ওয়াটার ট্যাক্সি চালানো যাচ্ছে না: মেয়র আতিক
  • সমন্বয় ও মনিটরিংয়ের অভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসছে না: বিশেষজ্ঞদের অভিমত  

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

4
ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net