Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
বাড়তি সরবরাহে ঈদের আগেও নিম্নমুখী পেঁয়াজ, রসুন ও আদার দাম

বাংলাদেশ

ওমর ফারুক
17 July, 2021, 03:40 am
Last modified: 17 July, 2021, 03:49 am

Related News

  • ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ঝরেছে ২২ প্রাণ
  • বিদ্যুৎ সাশ্রয়ে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা
  • চামড়া খাতের সম্ভাবনা যেভাবে হারাচ্ছে বাংলাদেশ: প্রতিটি ঈদে প্রতিটি চামড়ায় লোকসানে
  • তিন দিনে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: প্রশাসক
  • ঈদের দিনে ফাঁকা গাবতলী, অলস সময় কাটাচ্ছেন পরিবহন শ্রমিকেরা

বাড়তি সরবরাহে ঈদের আগেও নিম্নমুখী পেঁয়াজ, রসুন ও আদার দাম

আমদানি করা প্রতি কন্টেইনার পণ্যে চার-পাঁচ লাখ টাকা লোকসান গোণার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা
ওমর ফারুক
17 July, 2021, 03:40 am
Last modified: 17 July, 2021, 03:49 am
ফাইল ছবি

কোরবানির ঈদের আগে সাধারণত মসলা পণ্যের দাম বৃদ্ধি পায়। কিন্তু এবছর প্রায় সব ধরনের মসলা পণ্যের দাম নিম্নমুখী। অতিমারি করেনার প্রভাবে পণ্যের চাহিদা ও বিকিকিনি কমলেও, বাড়তি সরবরাহের কারণে পাইকারি বাজারে কমছে কাঁচা মসলা পণ্য পেঁয়াজ, রসুন ও আদার দাম। 

ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জের বিভিন্ন ও আড়ৎ পাইকারি দোকানগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে- কাঁচা মসলা পণ্যের মধ্যে দুই সপ্তাহে সবচেয়ে বেশি কমেছে আদার দাম। বর্তমানে খাতুনগঞ্জে প্রতিকেজি চীনা আদা বিক্রি হচ্ছে ১৩০-১৩৫ টাকা দামে। যা গত দুই সপ্তাহ আগে ১৭০-১৮০ টাকায় বিক্রি হয়েছে। 

দুই সপ্তাহ আগে বাজারে প্রতিকেজি মিয়ানমারের আদা বিক্রি হয়েছে ৯০ টাকার উপরে। যা বর্তমানে বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৬০ টাকা দামে। সেই হিসেবে গত দুই সপ্তাহের ব্যবধানে বাজারে আদার দাম কমেছে কেজিতে কমপক্ষে ৩০-৪০ টাকা। 

গত দুই সপ্তাহে কেজিতে কমপক্ষে ১৫-২০ টাকা কমেছে রসুনের দাম। বর্তমানে বাজারে প্রতিকেজি চীনা রসুন বিক্রি হচ্ছে ১২৫-১৩০ টাকা দামে। যা দুই সপ্তাহ আগে ১৪০-১৪৫ টাকায় বিক্রি হয়েছে। দুই সপ্তাহ আগে বাজারে প্রতিকেজি দেশি রসুন বিক্রি হয়েছে ৬০-৬৫ টাকা দামে। যা বর্তমানে ৪০-৪৫ টাকা দামে বিক্রি হচ্ছে। 

বর্তমানে বাজারে ভারতীয় নাসিক জাতের প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকায়। যা সপ্তাহ-দশদিন আগেও ৩৮-৪০ টাকা দামে বিক্রি হয়েছে। সপ্তাহ-দশদিন আগে পাইকারিতে প্রতিকেজি মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৭-৩৮ টাকা দামে। যা বর্তমানে ২৮-৩২ টাকা দামে বিক্রি হচ্ছে। সে হিসাবে, সপ্তাহ-দেড় সপ্তাহের ব্যবধানে পাইকারিতে প্রতিকেজি পেঁয়াজের দাম কমেছে ৫-৭ টাকা। 

খাতুনগঞ্জের কাঁচা মসলা পণ্য ব্যবসায়ী মোহাম্মদ আইয়ুব বলেন, ঈদের বাকি মাত্র তিন দিন। প্রতিবছর এমন সময়ে বাজার কাঁচা মসলা পণ্য বিক্রির ধুম পড়ে। কিন্তু এবারের অবস্থা খুবই নাজুক। বিকিকিনি খুবই কম। কোরবানির ঈদকে ঘিরে আমদানিকারক ব্যবসায়ীরা কাঁচা মসলা পণ্যের আমদানি বৃদ্ধি করেছে। কিন্তু সেই অনুপাতে পণ্য বিক্রি না হওয়া প্রধান তিন মসলা পণ্যের দাম নিম্নমুখী। 

খাতুনগঞ্জের কাঁচা মসলা পণ্যের (পেয়াজ, রসুন ও আদা) পাইকারি জোন হামিদুল্লাহ মার্কেট। হামিদুল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিছ মিয়া বলেন, "বাজারের এমন চিত্র আমাদের ব্যবসায়িক জীবনে আর দেখিনি। এমনকি গত বছরও করোনার মধ্যে ঈদুল আজহা হলেও এই বছরের তুলনায় বিকিকিনি ভালো ছিল। প্রতিবছর ঈদুল আজহাকে ঘিরে কাঁচা মসলা পণ্যের ভালো ব্যবসা হয়। কিন্তু এবারে তিনটি পণ্যেরই দাম নিম্মমুখী। বর্তমানে যেই দামে পণ্য বিক্রি হচ্ছে পণ্য তিনটির আমদানি মূল্য তার চেয়ে অনেক বেশি। অর্থাৎ, ঈদের আগ মুহুর্তেও লোকসান দিয়ে কাঁচা মসলা পণ্য বিক্রি করতে হচ্ছে। এমনকি বিক্রির তুলনায় সরবরাহ বেশি থাকায় সামনের এই তিন দিনেও মসলা পণ্যের দাম বৃদ্ধির কোন সম্ভাবনা নেই।" 

কাঁচা মসলা পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান জেএম ট্রেডার্স'র স্বত্বাধিকারী মো. জিন্নাত আলী বলেন, সব খরচ যোগ করে চীন থেকে প্রতিকেজি রসুন ১৪৫ টাকা ও প্রতিকেজি আদা আমদানিতে খরচ হয়েছে ১৫৫ টাকা। কিন্তু প্রতিকেজি ২০-২৫ টাকা লোকসানে পণ্য দুটি বাজারে বিক্রি করতে হচ্ছে। এতে প্রতি কন্টেইনার পণ্যে চার-পাঁচ লাখ টাকা লোকসানের আশঙ্কা রয়েছে।

Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ মহামারি / ঈদুল আজহা / আদা / রসুন / মশলা বাণিজ্য / মসলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • যোগী আদিত্যনাথ। ছবি: এপি
    দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
    ২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

Related News

  • ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ঝরেছে ২২ প্রাণ
  • বিদ্যুৎ সাশ্রয়ে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা
  • চামড়া খাতের সম্ভাবনা যেভাবে হারাচ্ছে বাংলাদেশ: প্রতিটি ঈদে প্রতিটি চামড়ায় লোকসানে
  • তিন দিনে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: প্রশাসক
  • ঈদের দিনে ফাঁকা গাবতলী, অলস সময় কাটাচ্ছেন পরিবহন শ্রমিকেরা

Most Read

1
যোগী আদিত্যনাথ। ছবি: এপি
আন্তর্জাতিক

দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

3
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

4
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net