Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
ফাইভ-জি’র জন্য ৬০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ পেল টেলিটক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 September, 2021, 08:30 pm
Last modified: 14 September, 2021, 08:31 pm

Related News

  • টেলিটকের সিনিয়র ম্যানেজার আসাদুল্লাহ'র দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • টেলিটকের ৩,০০০ কোটি টাকার ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্প থেকে ৩ চীনা প্রতিষ্ঠানই বাদ পড়ল
  • ফাইভজি-র চেয়ে ৫০০ গুণ স্পিড, সেকেন্ডে ৫ সিনেমা ডাউনলোড! সিক্সজি চালু হচ্ছে জাপানে
  • টেলিটক ই-সিমের যাত্রা শুরু; শীঘ্রই আসছে অপারেটরদের অ্যাকটিভ নেটওয়ার্ক শেয়ার ব্যবস্থা
  • স্থগিত করা হয়েছে টেলিটক ফাইভ-জি প্রকল্প 

ফাইভ-জি’র জন্য ৬০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ পেল টেলিটক

বর্তমান সরকার ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে সারা দেশকে ফাইভ-জির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছিল।
টিবিএস রিপোর্ট
14 September, 2021, 08:30 pm
Last modified: 14 September, 2021, 08:31 pm

ফাইভ-জি সেবা চালু করতে শর্তসাপেক্ষে ৬০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ পেয়েছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম প্রতিষ্ঠান টেলিটক। 

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) সর্বশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো.` শহিদুল আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বর্তমান সরকার ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে সারা দেশকে ফাইভ-জির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছিল।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগে অনুষ্ঠিত এক সভায় টেলিটককে ঢাকা শহরে পরীক্ষামূলকভাবে ফাইভ-জি চালু করতে ৪০ থেকে ৬০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ দেওয়ার নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা।  

পরবর্তীতে, ফেরতযোগ্য মর্মে টেলিটককে ৬০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ দেয় বিটিআরসির স্পেকট্রাম  বিভাগ ।

বিটিআরসির নির্দেশনা অনুযায়ী ১০০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দের জন্য আবেদন করেছিল টেলিটক।  কিন্তু পর্যাপ্ত নথি সংযুক্ত করতে ব্যর্থ হওয়ায় কমিশন তাদেরকে ৬০ মেগাহার্টজ বরাদ্দ দিয়েছে। 

এর আগে বাংলাদেশ পুলিশকে ৩৩৭০-৩৪০০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু এই তরঙ্গে কোন বেতার যন্ত্রপাতি স্থাপন না করায় পুলিশকে বরাদ্দ দেওয়া তরঙ্গ ৩৩১০-৩৩৪০ মেগাহার্টজে স্থানান্তরিত করবে বিটিআরসি। 

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার জানান, ফাইভ-জির জন্য বাংলাদেশকে মোট তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়েছিল ৪৬০ মেগাহার্টজ। টেলিটককে ৬০ মেগাহার্টজ বরাদ্দ দেওয়ার পর আরও ৪০০ মেগাহার্জ তরঙ্গ রয়ে গেছে। আগামী ডিসেম্বরের মধ্যে ফাইভজির নিলাম আয়োজন করা হবে। 

তিনি আরও বলেন, 'সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এ বছরের মধ্যেই ফাইভ-জি পরিষেবা চালু করা হবে।'
 
Related Topics

টপ নিউজ

ফাইভজি / টেলিটক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
  • ছবি: রয়টার্স
    ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে
  • ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
    ‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

Related News

  • টেলিটকের সিনিয়র ম্যানেজার আসাদুল্লাহ'র দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • টেলিটকের ৩,০০০ কোটি টাকার ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্প থেকে ৩ চীনা প্রতিষ্ঠানই বাদ পড়ল
  • ফাইভজি-র চেয়ে ৫০০ গুণ স্পিড, সেকেন্ডে ৫ সিনেমা ডাউনলোড! সিক্সজি চালু হচ্ছে জাপানে
  • টেলিটক ই-সিমের যাত্রা শুরু; শীঘ্রই আসছে অপারেটরদের অ্যাকটিভ নেটওয়ার্ক শেয়ার ব্যবস্থা
  • স্থগিত করা হয়েছে টেলিটক ফাইভ-জি প্রকল্প 

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

3
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

4
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে

6
ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
আন্তর্জাতিক

‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net