Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 29, 2026
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাজশাহী খুকির দায়িত্ব নিলো জেলা প্রশাসন

বাংলাদেশ

রাজশাহী প্রতিনিধি
12 November, 2020, 08:05 pm
Last modified: 12 November, 2020, 10:50 pm

Related News

  • চট্টগ্রামে নামতে শুরু করেছে বন্যার পানি, বেরিয়ে আসছে ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন
  • বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে ১২ হাজার পরিবার, নিহত ৭: জেলা প্রশাসন
  • বিরূপ আবহাওয়াতেও চলবে এইচএসসি পরীক্ষা, পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নিতে পারবে জেলা প্রশাসন
  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে
  • রাজস্ব বাড়াতে নগদ লেনদেনকে ডিজিটাল ও ব্যাংকিং চ্যানেলে আনার উদ্যোগে ডিসিদের যুক্ত করা হবে

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাজশাহী খুকির দায়িত্ব নিলো জেলা প্রশাসন

সম্প্রতি দিল আফরোজ খুকির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তারপর থেকেই তাকে নিয়ে দেশব্যাপী আলোচনা শুরু হয়। আলোচনায় উঠে আসে তার সংগ্রামী জীবনের গল্প। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডও এই সংগ্রামী নারীকে নিয়ে গত বছরের নভেম্বরের সাত তারিখে একটি প্রতিবেদন প্রকাশ করে।  
রাজশাহী প্রতিনিধি
12 November, 2020, 08:05 pm
Last modified: 12 November, 2020, 10:50 pm
ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

রাজশাহীর একমাত্র নারী পত্রিকা বিক্রেতা দিল আফরোজ খুকির দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশে জেলা প্রশাসক মো. আব্দুল জলিল গত বুধবার বিকেলে মহানগরীর শিরোইলে খুকির বাসায় গিয়ে তার সাথে দেখা করে এ দায়িত্ব নেন। এস্ম জেলা প্রশাসনের পক্ষ থেকে দুই বস্তা চাল, ডালসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) জেলা প্রশাসক আব্দুল জলিল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাকে ফোন দিয়ে খুকির সব-ধরনের দায়িত্ব নেওয়ার কথা বলা হয়। গতকালই দেখা করে তাকে খাদ্যদ্রব্য-সহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে। তার বসতবাড়িটাও সংস্কার করে দেওয়া হবে। কারণ, বাড়িটি তার নিজের হলেও, তা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। যতদিন খুকি বেঁচে থাকবে ততদিন তাকে সব ধরনের সহযোগিতা করা হবে।

তবে জেলা প্রশাসক বলেন, এ মুহুর্তে তার সবচেয়ে বেশি দরকার মানসিক সহায়তা। সেই সহায়তা দেওয়াও হবে।

ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

সম্প্রতি দিল আফরোজ খুকির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তারপর থেকেই তাকে নিয়ে দেশব্যাপী আলোচনা শুরু হয়। আলোচনায় উঠে আসে তার সংগ্রামী জীবনের গল্প।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডও এই সংগ্রামী নারীকে নিয়ে গত বছরের নভেম্বরের সাত তারিখে একটি প্রতিবেদন প্রকাশ করে।  

দেশব্যাপী আলোচনা চললেও খুকির প্রাত্যহিক জীবনের কর্মে এতটুকু ভাটা পড়েনি। বৃহস্পতিবার সকালেও রাজশাহীর রেলগেট থেকে পত্রিকা নিয়ে হেঁটে হেঁটে বিক্রি করেছেন ষাটোর্ধ্ব এই বয়স্কা। 

নিঃসন্তান নিঃসঙ্গ খুকি গত ৪১ বছর ধরেই পত্রিকা বিক্রির উপার্জন দিয়ে জীবিকা নির্বাহ করেন। শুধু নিজেই জীবিকা অর্জন করেছেন তা নয়, সেই অর্থ থেকে সহায়তা করেছেন অসহায় নারীদের।

Related Topics

টপ নিউজ

নারী সংবাদপত্র বিক্রেতা / প্রধানমন্ত্রীর সহায়তা / জেলা প্রশাসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
    প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
    মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

Related News

  • চট্টগ্রামে নামতে শুরু করেছে বন্যার পানি, বেরিয়ে আসছে ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন
  • বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে ১২ হাজার পরিবার, নিহত ৭: জেলা প্রশাসন
  • বিরূপ আবহাওয়াতেও চলবে এইচএসসি পরীক্ষা, পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নিতে পারবে জেলা প্রশাসন
  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে
  • রাজস্ব বাড়াতে নগদ লেনদেনকে ডিজিটাল ও ব্যাংকিং চ্যানেলে আনার উদ্যোগে ডিসিদের যুক্ত করা হবে

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি

6
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net