Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
পিকে হালদারের ৭,০৬০ শতাংশ জমি ক্রোক, ভূমি রেকর্ড বাজেয়াপ্ত 

বাংলাদেশ

মোর্শেদ নোমান
25 February, 2021, 10:15 pm
Last modified: 25 February, 2021, 10:20 pm

Related News

  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ
  • স্ত্রীসহ সেনাবাহিনীর সাবেক লে. জেনারেল নাজিম উদ্দিনের আয়কর নথি জব্দ
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • অবৈধ সম্পদ অর্জন: স্ত্রীসহ র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুনের ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধ

পিকে হালদারের ৭,০৬০ শতাংশ জমি ক্রোক, ভূমি রেকর্ড বাজেয়াপ্ত 

প্রাথমিকভাবে যেসব সম্পদ শনাক্ত হয়েছে, তাতে জমির পরিমাণ ৭০৬০ শতাংশ এবং বাজারমূল্য অন্তত এক হাজার কোটি টাকা
মোর্শেদ নোমান
25 February, 2021, 10:15 pm
Last modified: 25 February, 2021, 10:20 pm

কয়েক হাজার কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে বিদেশে পালাতক ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (আইএলএফএসএল) সাবেক ব্যাবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার অরফে পিকে হালদারের গোপন গুদাম থেকে প্লট, ফ্ল্যাট ও বাড়ির কয়েকশ' দলিল উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। 

প্রাথমিকভাবে যেসব সম্পদ শনাক্ত হয়েছে, তাতে জমির পরিমাণ ৭০৬০ শতাংশ এবং বাজার মূল্য অন্তত এক হাজার কোটি টাকা।

এসব প্লট, ফ্ল্যাট ও বাড়ির সন্ধান পেয়ে আদালতের নির্দেশে সেগুলো জব্দ করেছে সংস্থাটি।

দুদকের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র ও আদালত সূত্র- দ্য বিজনেস ষ্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছে।

দুদক সুত্র জানায়, প্রায় ২৭৫ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ৮ জানুয়ারি পিকে হালদারের বিরুদ্ধে দুদক যে মামলাটি করে- তার তদন্ত করতে গিয়ে এসব সম্পদের সন্ধান পায় সংস্থাটি। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন মামলার তদন্ত করতে গিয়ে নারায়ণগঞ্জের ভূলতায় একটি গুদামের সন্ধান পান। সম্প্রতি সে গুদামে অভিযান চালিয়ে সালাউদ্দিনের নেতৃত্বে একটি দল উদ্ধার করে ওইসব দলিল।

দলিলগুলো পর্যালোচনা করে প্লট, ফ্ল্যাট ও বাড়ির একটি তালিকা তৈরি করে দুদক দলটি। প্রথম ধাপে রাজধানীর উত্তরায় একটি দশতলা ভবন, ধানমন্ডিতে দুটি ফ্ল্যাট, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও নরসিংদীতে ৭০৮০ শতাংশ জমি শনাক্ত করা হয়। আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার বিশেষ জজ আদালত থেকে এসব সম্পদ জব্দ করার অনুমতি পাওয়া যায়।

তদন্তের অংশ হিসেবে এরইমধ্যে পিকে হালদারের মামাতো ভাই শঙ্খ ব্যাপারি, ঘনিষ্ঠ সহযোগী অনিন্দিতা বড়াল, কর আইনজীবী সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা মৃধাকে গ্রেপ্তার করেন দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন।

দুদকের কর্মকর্তারা মনে করছেন, পিকে হালদারের সম্পদের এসব তথ্য পাওয়ায় মামলায় নতুন গতি আসবে।

এ মামলা ছাড়া পিকে হালদারের জালিয়াতির ঘটনা অনুসন্ধানে সংস্থার আরেকটি দল অনুসন্ধান করছে। ওই দলটি দীর্ঘ অনুসন্ধান শেষে ইন্টারন্যাশনাল লিজিংয়ে জালিয়াতির ঘটনায় প্রথম পর্যায়ে গত ২৫ জানুয়ারি হালদারসহ ৩১জনকে আসামি করে ৫টি মামলা করেছে। এর ধারাবাহিকতায় আরও মামলা আসছে বলে জানিয়েছে দুদক।

ওইসব মামলায় পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী ও আইএলএফএসএল-এর সাবেক এমডি রাশেদুল হককে গ্রেপ্তার করা হয়েছে।

অনুসন্ধানে পাওয়া তথ্যমতে, পিকে হালদার অন্তত ১১ হাজার কোটি টাকা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হাতিয়ে নিয়েছেন। অনুসন্ধানে এপর্যন্ত পাওয়া টাকার এ পরিমাণ, সামনে আরও বাড়তে পারে বলে দুদক সূত্র জানিয়েছে।

এরমধ্যে ইন্টারন্যাশনাল লিজিং থেকে তিনি আত্মসাৎ করেছেন প্রায় ৩৫০০ কোটি টাকা। একই কৌশলে তিনি ও তাঁর স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এফএএস ফাইন্যান্স থেকে প্রায় ২২০০ কোটি টাকা, রিলায়েন্স ফাইন্যান্স থেকে ২৫০০ কোটি টাকা, পিপলস লিজিং থেকে প্রায় ৩০০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচার করেছেন। ঋণের নামে তুলে নেওয়া এসবের বিপরীতে মর্টগেজ নেই বললেও চলে। দুদক বলছে, ফলে ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। 

এর বাইরে পিকে হালদার সিঙ্গাপুর, ভারত ও কানাডায় প্রায় হাজার কোটি টাকা পাচার করেছেন মর্মে গোপন সূত্রে তথ্য-প্রমাণ পেয়েছে দুদক।

বিদেশে থাকা পিকে হালদার গত বছরের ২৮ জুন আইএলএফএসএলের বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের কাছে তার দেশে ফেরার জন্য ব্যবস্থা নিতে আবেদন করেন।

আদালত তাতে অনুমতি দিলেও, পিকে হালদার না ফেরায় ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ঢাকার বিশেষ জজ আদালত আগেই পি কে হালদারের সব স্থাবর সম্পত্তি ক্রোক করারও আদেশ দিয়েছেন।
 

Related Topics

টপ নিউজ

পিকে হালদার / জমি ক্রোক / দুদক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ
  • স্ত্রীসহ সেনাবাহিনীর সাবেক লে. জেনারেল নাজিম উদ্দিনের আয়কর নথি জব্দ
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • অবৈধ সম্পদ অর্জন: স্ত্রীসহ র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুনের ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধ

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net