Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
পাটুরিয়া ফেরিঘাটে কর্মমুখী মানুষের ঢল 

বাংলাদেশ

মানিকগঞ্জ প্রতিনিধি 
31 July, 2021, 10:50 am
Last modified: 31 July, 2021, 02:25 pm

Related News

  • দায়িত্বে অবহেলাই পাটুরিয়ায় রজনীগন্ধা ফেরি ডুবির কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা
  • আজকের মধ্যে উদ্ধার হতে পারে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা
  • ডুবে যাওয়া ফেরিতে যান্ত্রিক কোনো ত্রুটি ছিল না: বিআইডব্লিউটিসি
  • ফেরি ডুবতে শুরু করলে ইঞ্জিন মাস্টার চিৎকার করতে থাকেন, ‘পদ্মায় ঝাঁপ দাও’
  • দৌলতদিয়া ফাঁকা ঘাটে ভোগান্তির অবসান, রাজস্ব হ্রাসের শঙ্কা

পাটুরিয়া ফেরিঘাটে কর্মমুখী মানুষের ঢল 

ঢাকা-আরিচা মহাসড়কে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে গণপরিবহন। ফলে ফেরি পারাপারে ভোগান্তি না থাকলেও সড়ক-মহাসড়কে চরম ভোগান্তির কবলে রয়েছে কর্মস্থলমুখী যাত্রীরা। 
মানিকগঞ্জ প্রতিনিধি 
31 July, 2021, 10:50 am
Last modified: 31 July, 2021, 02:25 pm
ছবি-টিবিএস

পোশাক কারখানা খুলে দেওয়ার খবরে কর্মমুখী মানুষের ঢল নেমেছে মানিকগঞ্জের পাটুরিয়া এবং আরিচা ফেরিঘাট এলাকায়। জীবনের তাগিদে কর্মমুখী মানুষ এখন কর্মস্থলমুখী। ভরপুর যাত্রী রয়েছে নৌরুটে চলাচলরত প্রতিটি ফেরিতে। 

শনিবার সকালে পাটুরিয়া ফেরিঘাট এলাকার তিন নম্বর ফেরিঘাট পন্টুনে এমন চিত্র দেখা যায় সরেজমিনে। যাত্রীবোঝাই করে পাটুরিয়া ফেরিঘাট এলাকার তিন নম্বর পন্টুনে নোঙর করে বড় ফেরি ভাষা বরকত। ফেরি পারাপারে ভোগান্তি না থাকলেও সড়ক-মহাসড়কে চরম ভোগান্তির কবলে রয়েছে কর্মস্থলমুখী যাত্রীরা। 

ঢাকা-আরিচা মহাসড়কে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে গণপরিবহন। যে কারণে রিকশা, অটোরিকশা, সিএনজি, ট্রাক-পিকআপ এবং প্রাইভেটকারে করে গন্তব্যে ছুটছে এসব কর্মমুখী মানুষ। বাস চলাচল বন্ধ থাকায় নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েকগুণ অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। অতিরিক্ত ভাড়া দিয়ে নিরুপায় হয়ে গন্তব্যে ছুটছে কর্মমুখী মানুষ।    

The mad rush of people was seen at different wharf areas of the country as workers of garments and other export-oriented factories have started to return to Dhaka following a government announcement that the factories will be allowed to reopen from August 1.

Video credit: TBS pic.twitter.com/LRpCzkaQ9d— The Business Standard (@tbsnewsdotnet) July 31, 2021

ফেরিঘাট এলাকায় রয়েছে ছোট যানবাহনের স্বল্পতা। বন্ধ বাস চলাচল। নেই আইনশৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা। কর্মমুখী মানুষের মাঝে নেই স্বাস্থ্যবিধিরও কোন বালাই। গন্তব্যে যাওয়ার লড়াইয়ে ব্যস্ত ফেরিঘাট এলাকায় আগত হাজার হাজার যাত্রী। 

ফেরিঘাট এলাকার তিন নম্বর পন্টুনে আলাপ হলে সাভারের একটি পোশাক কারখানার শ্রমিক আনোয়ার আঞ্জুম মনি বলেন, 'টিভিতে দেখতে পেলাম রোববার থেকে অফিস খোলা। পরে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে এ বিষয়ে নিশ্চিত হয়ে সাভারের উদ্দেশ্যে রওয়ানা হয়েছি'। তবে বাস চলাচল বন্ধ থাকায় সীমাহীন ভোগান্তি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।   

গাবতলীমুখী যাত্রী আফাজ উদ্দিন বলেন, পাটুরিয়া ফেরিঘাট থেকে গাবতলীর ভাড়া ১০০ টাকা। আজ প্রাইভেটকারে সেই ভাড়া নিচ্ছে ১৫০০ টাকা। চাকুরী রক্ষার তাগিদে বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।  

আফসানা মিমি নামের একজন গার্মেন্টস কর্মী বলেন, '৫ আগস্ট পর্যন্ত লকডাউন থাকায় গ্রামের বাড়ি ফরিদপুরে ছিলাম। কারখানা খুলে যাওয়ায় এখন গাজীপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছি'। সড়ক-মহাসড়কে বাস চলাচল বন্ধ থাকায় কখনো রিকশা-ভ্যান, আবার কখনো পায়ে হেঁটে গন্তব্যে যাত্রা বলে মন্তব্য করেন তিনি।  

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রাইভেট কার চালক বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ গাড়ির চাকা। পরিবার পরিজন নিয়ে হতাশায় দিনযাপন করছেন। করোনা সংক্রামণ ঝুঁকি থাকলেও তাদের নিয়ে বেঁচে থাকার তাগিদে প্রাইভেট কার নিয়ে রাস্তায় নেমেছেন। অতিরিক্ত ভাড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'রাস্তাঘাটে সব কিছু ম্যানেজ করে চলতে হয়। সেখানে খরচ আছে'। কাজেই বাধ্য হয়েই বেশি ভাড়া নিতে হচ্ছে বলে জানান তিনি।  

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ৮টি এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ৩টি ফেরি চলাচল করছে। প্রতিটি ফেরিতে প্রচুর পরিমাণে যাত্রী নৌরুট পারাপার হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।   
 
 

Related Topics

টপ নিউজ

পাটুরিয়া ঘাট / পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • দায়িত্বে অবহেলাই পাটুরিয়ায় রজনীগন্ধা ফেরি ডুবির কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা
  • আজকের মধ্যে উদ্ধার হতে পারে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা
  • ডুবে যাওয়া ফেরিতে যান্ত্রিক কোনো ত্রুটি ছিল না: বিআইডব্লিউটিসি
  • ফেরি ডুবতে শুরু করলে ইঞ্জিন মাস্টার চিৎকার করতে থাকেন, ‘পদ্মায় ঝাঁপ দাও’
  • দৌলতদিয়া ফাঁকা ঘাটে ভোগান্তির অবসান, রাজস্ব হ্রাসের শঙ্কা

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net