Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
পশুর নদীতে রশি ছিড়ে ফের কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবি

বাংলাদেশ

বাগেরহাট প্রতিনিধি
30 March, 2021, 08:05 pm
Last modified: 30 March, 2021, 08:04 pm

Related News

  • জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাস স্থবির, লোকসানের মুখে আমদানিকারকরা
  • ছয় মাসের মধ্যে মোংলা বন্দরের ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হবে: নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম
  • যুক্তরাষ্ট্র থেকে আরও ৫৭ হাজার টন গম এল মোংলা বন্দরে
  • যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো ৫৭ হাজার মেট্রিক টন গম আমদানি
  • মোংলার ব্যবহার বাড়ানো গেলে জট কমবে চট্টগ্রাম বন্দরে: এনবিআর চেয়ারম্যান

পশুর নদীতে রশি ছিড়ে ফের কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবি

মঙ্গলবার দুপুরে মোংলা বন্দর জেটির পাশের পশুর নদীর কাটাখালী নামক এলাকায় জাহাজটি ডুবে যায়। এ সময় ওই জাহাজটিতে থাকা ৯জন স্টাফ ও একজন নিরাপত্তাকর্মী সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হন।
বাগেরহাট প্রতিনিধি
30 March, 2021, 08:05 pm
Last modified: 30 March, 2021, 08:04 pm

মোংলা বন্দরের পশুর নদীতে অতিরিক্ত স্রোতের চাপে রশি ছিড়ে ৪শ মেট্রিক টন কয়লা নিয়ে "এমভি ইফসিয়া মাহিন" নামের একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

মঙ্গলবার (৩০ মার্চ) দুপুর ১ টার দিকে বন্দর জেটির পাশের পশুর নদীর কাটাখালী নামক এলাকায় জাহাজটি ডুবে যায়। এ সময় ওই জাহাজটিতে থাকা ৯জন স্টাফ ও একজন নিরাপত্তাকর্মী সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হন।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি রাতে মোংলা বন্দরের পশুর চ্যানেলে ৮শ ৪৮ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে যায় এম,ভি বিবি-১১৪৮ নামক একটি কার্গো জাহাজ।

ডুবে যাওয়া কার্গো জাহাজ এমভি ইফসিয়া মাহিন'র মাস্টার মো: শাহ আলম জানান, যশোরের নওয়াপাড়া যাওয়ার উদ্দেশ্যে মোংলা বন্দরের হাড়িবাড়িয়ার ৬ নম্বরে থাকা একটি বিদেশী জাহাজ থেকে ২৮ মার্চ রোববার সকালে কয়লা বোঝাই করেন তারা। কার্গোটিতে প্রায় ৪শ মেট্টিক টন কয়লা বোঝাই শেষে সকাল ৯টার দিকে পশুর নদীর বানীশান্তা বাজার বয়ায় অবস্থান নেয়।

"মঙ্গলবার দুপুরে প্রচন্ড পানির স্রোতে বয়া থেকে কার্গো জাহাজ বাঁধা রশি ছিড়ে যায়। এ সময় এমভি ইফসিয়া মাহিনসহ ১০/১২টি জাহাজ ওই বয়া থেকে ছুটে যায়। সেসময় জাহাজগুলো দুর্ঘটনা এড়াতে যে যার মত নিরাপদে সরতে থাকে। সরতে থাকা কার্গোর মধ্যে একটির সাথে ধাক্কা লাগে ইফসিয়া মাহিনের। এতে ইফসিয়া মাহিনের বাম পাশের হ্যাচ ফেটে যায়। এসময় জাহাজটি স্রোতের টানে ভাসতে ভাসতে বানীশান্তা থেকে কাটাখালী গেলে ডুবে যায়।"

তিনি বলেন, জাহাজের স্টাফ ও এক নিরাপত্তা কর্মী সাঁতরিয়ে নদীর পাড়ে উঠে যান। 

তবে ডুবে যাওয়া ​জাহাজটি পশুর চ্যানেলের বাইরে চরের দিকে ডুবে যাওয়ায় মূল চ্যানেল নিরাপদ রয়েছে বলে জানিয়েছে বন্দরের হারবার বিভাগ।

Related Topics

টপ নিউজ

মোংলা বন্দর / পশুর নদী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
    নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাস স্থবির, লোকসানের মুখে আমদানিকারকরা
  • ছয় মাসের মধ্যে মোংলা বন্দরের ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হবে: নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম
  • যুক্তরাষ্ট্র থেকে আরও ৫৭ হাজার টন গম এল মোংলা বন্দরে
  • যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো ৫৭ হাজার মেট্রিক টন গম আমদানি
  • মোংলার ব্যবহার বাড়ানো গেলে জট কমবে চট্টগ্রাম বন্দরে: এনবিআর চেয়ারম্যান

Most Read

1
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

2
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
বাংলাদেশ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

3
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net