Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 17, 2026
নৌকায় ওপেন ভোট নেওয়ার জন্য প্রিসাইডিং অফিসারকে হুমকি

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
28 November, 2021, 09:35 am
Last modified: 28 November, 2021, 10:22 am

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক এনসিপি নেতাকে পিটিয়ে পুুলিশে দিল বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীরা
  • ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
  • ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন, কারখানায় উৎপাদন ব্যাহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা
  • আগস্টে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচনের পরিকল্পনা: উপদেষ্টা জাহেদ

নৌকায় ওপেন ভোট নেওয়ার জন্য প্রিসাইডিং অফিসারকে হুমকি

এ নিয়ে কেন্দ্রে হট্টগোল হলে পুলিশ এসে আওয়ামী লীগ প্রার্থীকে কেন্দ্র থেকে বের করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
28 November, 2021, 09:35 am
Last modified: 28 November, 2021, 10:22 am
ছবি-টিবিএস

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, বাঞ্ছারামপুর ও সরাইল উপজেলার ৩২টি ইউনিয়নে তৃতীয় ধাপে নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ৩১৮টি কেন্দ্রে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

ভোটের শুরুতেই নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের একটি কেন্দ্রে নৌকা প্রতীকে ওপেন ভোট নেওয়ার জন্য প্রিসাইডিং অফিসারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মুজিবুর রহমান সওদাগরের বিরুদ্ধে। 

সকাল সোয়া ৮টার দিকে লাউর ফতেহপুর ইউনিয়নের হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আসেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মুজিবুর রহমান সওদাগর। কেন্দ্রটিতে সকাল থেকেই ভোটারদের উপচেপড়া ভিড় দেখা গেছে। কেন্দ্রে এসেই চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে ওপেন ভোট নেওয়ার জন্য কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবুল খায়েরকে চাপ দেন মুজিবুর রহমান। কিন্তু তিনি রাজি না হওয়ায় তাকে হুমকি দেন মুজিবুর রহমান। এ নিয়ে কেন্দ্রে হট্টগোল হলে পুলিশ এসে আওয়ামী লীগ প্রার্থীকে কেন্দ্র থেকে বের করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

তবে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী মো. মুজিবুর রহমান সওদাগর বলেন, 'আমি প্রিসাইডিং অফিসারকে ওপেন ভোট নেওয়ার জন্য চাপ দেইনি। অভিযোগটি মিথ্যা।'

হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবুল খায়ের বলেন, 'আওয়ামী লীগের প্রার্থী এসে ওপেন ভোট নেওয়ার জন্য আমাকে চাপ দেন। আমি রাজি না হয়ে গোপন কক্ষে ভোট দেওয়ার কথা বললে- তিনি বলেন আমি প্রিসাইডিংয়ের বাপ। পরে আমি কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের জানিয়েছি'।

এ বিষয়ে লাউর ফতেহপুর ইউনিয়নের পুলিশের স্ট্রাইকিং ফোর্সের ইনচার্জ ও পুলিশ পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, 'প্রিসাইডিং অফিসারের ফোন পেয়ে সঙ্গে সঙ্গে কেন্দ্রে আসি। কেন্দ্রে এসে অনাকাঙ্খিত কোনো ব্যক্তিকে পাইনি। শান্তিপূর্ণভাবেই ভোট চলছে।' 

Related Topics

টপ নিউজ

ইউপি নির্বাচন / ব্রাহ্মণবাড়িয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস
    মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে
  • মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক এনসিপি নেতাকে পিটিয়ে পুুলিশে দিল বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীরা
  • ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
  • ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন, কারখানায় উৎপাদন ব্যাহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা
  • আগস্টে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচনের পরিকল্পনা: উপদেষ্টা জাহেদ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে

5
মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net