Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় ১৩ আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন

বাংলাদেশ

নোয়াখালী প্রতিনিধি
24 March, 2021, 03:15 pm
Last modified: 24 March, 2021, 03:27 pm

Related News

  • নোয়াখালীর বেগমগঞ্জে নির্যাতন: ১৩ আসামির প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড  
  • ধর্ষণের দায় থেকে বাঁচার বুদ্ধিই কি বাতলে দিলেন বিজ্ঞ আদালত? 
  • নোয়াখালীতে গৃহবধূ ধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীবন
  • নোয়াখালীতে নারী নির্যাতন: তিন মামলায় দেলোয়ারের ৭ দিনের রিমান্ড
  • নোয়াখালীতে নারীকে নির্যাতন: দেলোয়ারের বিরুদ্ধে পৃথক ধর্ষণ মামলা

নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় ১৩ আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন

আসামী মোয়াজ্জেম হোসেন প্রকাশ ওরফে সোহাগ মেম্বারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
নোয়াখালী প্রতিনিধি
24 March, 2021, 03:15 pm
Last modified: 24 March, 2021, 03:27 pm

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারসহ ১৩ আসামীর বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছে আদালত। একই সাথে অপর আসামী মোয়াজ্জেম হোসেন প্রকাশ ওরফে সোহাগ মেম্বারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। 

বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদীন শুনানি শেষে এ আদেশ প্রদান করেন। আসামীরা হচ্ছেন, নূর হোসেন বাদল, আবদুর রহিম, মো. আলী প্রকাশ আবুল কালাম, ইস্রাফিল হোসেন মিয়া, মাঈন উদ্দিন সাজু, সামছুদ্দিন সুমন, আবদুর রব চৌধুরী, মোস্তাফিজুর রহমান আরিফ, জামাল উদ্দিন, নূর হোসেন রাসেল, মিজানুর রহমান তারেক, আনোয়ার হোসেন সোহাগ ও দেলোয়ার হোসেন দেলু। 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পি.পি) মামুনুর রশীদ লাভলু আদালতের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, শুনানিকালে চার্জশীটভুক্ত আসামীদের মধ্যে ৯জন আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামীদের মধ্যে চারজন পলাতক রয়েছে। 

এর আগে, গত বছরের ১৪ ডিসেম্বর এ মামলায় ১৪ আসামীর বিরুদ্ধে পিবিআই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ৫ অক্টোবর নির্যাতিতা নারী বাদী হয়ে বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি দায়ের করেন। 

প্রসঙ্গত, গত বছরের ২ সেপ্টেম্বর রাতে ওই নারীর আগের স্বামী তার সাথে দেখা করতে তার বাবার বাড়ী একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে এসে তাদের ঘরে ঢুকেন। বিষয়টি দেখে ফেলে স্থানীয় মাদক ব্যবসায়ী ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার। রাত ১০টার দিকে দেলোয়ার তার লোকজন নিয়ে ওই নারীর ঘরে প্রবেশ করে মারধর শুরু করেন। এক পর্যায়ে পিটিয়ে নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। গত ৪ অক্টোবর দুপুরে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলায় তথা দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। এর আগে আবুল কালামের সহযোগিতায় গৃহবধূর বাড়ীতে ও বিলে নিয়ে নৌকার মধ্যে ওই গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করে দেলোয়ার। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে বিবস্ত্র করে নির্যাতন, পর্নোগ্রাফী ও ধর্ষণের ঘটনায় দেলোয়ারের বিরুদ্ধে মোট তিনটি মামলা দায়ের করেন। ৬ অক্টোবর ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দেলোয়ার ও আবুল কালামকে আসামী করা হয়।

Related Topics

টপ নিউজ

নোয়াখালীতে গৃহবধূ নির্যাতন / বেগমগঞ্জ / ধর্ষণের মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • নোয়াখালীর বেগমগঞ্জে নির্যাতন: ১৩ আসামির প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড  
  • ধর্ষণের দায় থেকে বাঁচার বুদ্ধিই কি বাতলে দিলেন বিজ্ঞ আদালত? 
  • নোয়াখালীতে গৃহবধূ ধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীবন
  • নোয়াখালীতে নারী নির্যাতন: তিন মামলায় দেলোয়ারের ৭ দিনের রিমান্ড
  • নোয়াখালীতে নারীকে নির্যাতন: দেলোয়ারের বিরুদ্ধে পৃথক ধর্ষণ মামলা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net