Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 23, 2026
নারায়ণগঞ্জে কোভিড-১৯ পরীক্ষায় একজনের দুই রকম তথ্য

বাংলাদেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
11 May, 2020, 04:40 pm
Last modified: 11 May, 2020, 05:45 pm

Related News

  • এসআরবির অপরাধ তালিকা: চাঁদাবাজের তালিকায় শীর্ষে নারায়ণগঞ্জ, ছিনতাইকারী বেশি মোহাম্মদপুরে
  • শীতলক্ষ্যা নদী থেকে ফায়ার সার্ভিসের নিখোঁজ ডুবুরির মরদেহ উদ্ধার
  • সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২
  • নারায়ণগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার   
  • নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৩ র‍্যাব সদস্য   

নারায়ণগঞ্জে কোভিড-১৯ পরীক্ষায় একজনের দুই রকম তথ্য

সংশ্লিষ্টরা বলছেন, টাইপিং মিসটেক থেকে দুই ধরনের রিপোর্ট হয়েছে। ওই শিশুকে আবারও পরীক্ষা করা হবে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি
11 May, 2020, 04:40 pm
Last modified: 11 May, 2020, 05:45 pm

নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ১২ বছর বয়সী এক শিশুর করোনাভাইরাস (কোভিড-১৯) নেগেটিভ বলে জানানোর পর একইদিন আবার করোনা পজেটিভ বলে জানানো হয়েছে। 

অথচ ওই শিশুর পরিবারের অপর পাঁচ জনের পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে। শিশুটির পরিবার জানিয়েছেন, তার শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই। নমুনা পরীক্ষায় পজেটিভ-আবার নেগেটিভ এই দুই ধরণের রিপোর্ট আসায় তারা চিন্তিত হয়ে পড়েছেন।

তবে সংশ্লিষ্টরা বলছেন, টাইপিং মিসটেক থেকে দুই ধরনের রিপোর্ট হয়েছে। ওই শিশুকে আবারও পরীক্ষা করা হবে।

রোববার দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে ওই শিশুর পরিবারকে মুঠোফোনে দুই ধরণের রির্পোটের বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে শহরের চাষাঢ়া এলাকার বাসিন্দা ওই শিশুর বাবা হুমায়ুন কবির জানান, শনিবার তিনি ও তার ১২ বছর বয়সী ছেলে সাকিবসহ পরিবারের ছয়জন করোনা ভাইরাস পরীক্ষার জন্য শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে স্থাপিত পিসিআর ল্যাবে নমুনা দেন। রোববার দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে তাকে মুঠোফোনে ফোন করে প্রথম জানানো হয় তার ছেলে করোনা নেগেটিভ এসেছে। পরে আবার ফোন করে জানানো হয় ছেলের করোনা পজেটিভ।

তিনি বলেন, পরিবারের পাঁচ জনের করোনা নেগেটিভ এসেছে। কিন্তু সন্তানের করোনা পজেটিভ শোনার পর আমি মানসিকভাবে কষ্ট পেয়েছি। আতঙ্কে আছি। এতো ছোট ছেলে তার কোনো উপসর্গ নেই। সবাই নমুনা পরীক্ষার জন্য যাচ্ছে বলে তার ১২ বছর বয়সী ছেলেকে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। বিষয়টি নিয়ে পুরো পরিবার টেনশনে আছি।

তিনি বলেন, এ বিষয়ে হাসপাতালে যোগাযোগ করা হলে সোমবার আবার তার ছেলের নমুনা দেওয়ার জন্য হাসপাতালে যেতে বলেছেন। 

এ বিষয়ে যোগাযোগ করা হলে জেলা করোনা বিষয়ক ফোকাল পারসন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি তিনি জেনেছেন। পরবর্তী সময়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারকে জানালে তিনি ওই শিশুর করোনা পজেটিভ বলে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক সামসুদ্দোহা সঞ্চয় বলেন, ওই শিশুর রিপোর্টে একটু ঝামেলা হয়েছে। তবে ল্যাবের ভাইরোলজিস্ট নিশ্চিত করেছেন ওই শিশুর করোনা পজেটিভ। রিপোর্ট প্রস্তুত করার সময় টাইপিং মিসটেক থেকে দুই ধরনের রিপোর্ট হয়েছে। ওই শিশুর পরিবারের পাঁচ জন করোনা নেগেটিভ। তাই ওই শিশুর সোমবার আবার নমুনা নিয়ে পরীক্ষা করা হবে।  
 

Related Topics

টপ নিউজ

নারায়নগঞ্জ / করোনা পরীক্ষা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক
  • বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
    অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর
  • সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
    ‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী
  • আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক
  • ছবি: ফোকাস বাংলা
    সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফের গুলি; উদ্ধার ৩,০০০ পর্যটক: আইএসপিআর
  • ছবি: সংগৃহীত
    মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে দম্পতির দুই আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১

Related News

  • এসআরবির অপরাধ তালিকা: চাঁদাবাজের তালিকায় শীর্ষে নারায়ণগঞ্জ, ছিনতাইকারী বেশি মোহাম্মদপুরে
  • শীতলক্ষ্যা নদী থেকে ফায়ার সার্ভিসের নিখোঁজ ডুবুরির মরদেহ উদ্ধার
  • সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২
  • নারায়ণগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার   
  • নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৩ র‍্যাব সদস্য   

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক

2
বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

3
সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
আন্তর্জাতিক

‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী

4
আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক

5
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফের গুলি; উদ্ধার ৩,০০০ পর্যটক: আইএসপিআর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে দম্পতির দুই আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net