Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
নতুন সংক্রমণ বেড়ে চলা দেশের তালিকায় নবম বাংলাদেশ 

বাংলাদেশ

মোহাম্মদ আলী 
06 June, 2020, 11:55 am
Last modified: 06 June, 2020, 12:12 pm

Related News

  • ১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের
  • ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
  • মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
  • নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

নতুন সংক্রমণ বেড়ে চলা দেশের তালিকায় নবম বাংলাদেশ 

বর্তমান সংক্রমণ হার অব্যাহত থাকলে চলতি জুনের শেষ নাগাদ বাংলাদেশে মোট  এক লাখ ৩০ হাজার মানুষ আক্রান্ত হবেন। আর জুলাই শেষে যা উন্নীত হতে পারে ২ লাখ ১৮ হাজারে। 
মোহাম্মদ আলী 
06 June, 2020, 11:55 am
Last modified: 06 June, 2020, 12:12 pm

গতপরশু বৃহস্পতিবার দেশে নতুন করে দুই হাজার ৮০০ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এর ফলে বিশ্বের যে সকল দেশে এখন নতুন করে ভাইরাসটি ছড়িয়ে পড়ার প্রবণতা বাড়ছে, সেসব দেশের তালিকায় নবম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। 

প্রভাবশালী মার্কিন দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত এক তথ্যসারণীতে বিষয়টি উঠে আসে। সেখানে সংক্রমণের তারতম্যের ভিত্তিতে মহামারি মহামারির কবলে পড়া দেশগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়।
 
প্রথম শ্রেণিতে রাখা হয়েছে নতুন সংক্রমণ হার বাড়ছে- এমন দেশগুলোকে। দ্বিতীয় স্তরে আছে- সংক্রমণের হার অপরিবর্তিত থাকা দেশ। এবং সর্বশেষে রাখা হয় সংক্রমণ কমছে এমন দেশগুলোকে। 
আলোচিত তিন শ্রেণিতে থাকা দেশের সংখ্যা যথাক্রমে; ৭৫, ৫২ এবং ৪১টি। 

এর মধ্যে ৬০ হাজার ৩৯১টি সক্রিয় সংক্রমণ নিয়ে বাংলাদেশ প্রথম ক্যাটাগরির দেশের তালিকায় স্থান করে নেয়। নতুন সংক্রমণের দিক থেকে বাংলাদেশকে নবম হিসাবে চিহ্নিত করা হয়েছে। 

প্রতিবেশী ভারত এদিক থেকে দ্বিতীয় স্থানে উঠে আসে। সেখানে প্রতিদিন গড়ে ৯ হাজার ব্যক্তির দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ছে। অবশ্য গড় হিসাব বাদ দিলে সর্বোচ্চ দৈনিক সংক্রমণের রেকর্ড হয় গত ৪ জুন, এদিন ভারতে মোট ৫ হাজার ৩২ জন- কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। 

দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে; পাকিস্তান আছে প্রথম শ্রেণির ৭ নাম্বারে, আফগানিস্তান ১৮তম, নেপাল ৪০তম, মালদ্বীপ ৪৭তম এবং শ্রীলংকা ৪৮তম স্থানে। এসব কয়টি দেশেই করোনার নতুন সংক্রমণ বিস্তার লাভ করছে। 

দক্ষিণ এশিয়ায় একমাত্র ভূটান রয়েছে প্রথম তালিকার বাইরে। দেশটিতে সংক্রমণ সংখ্যা মার ৪৮টি।   

প্রথম শ্রেণীতে বা সংক্রমণ নতুন করে বিস্তারে বিশ্বের মাঝে শীর্ষে রয়েছে ব্রাজিল। প্রতিনিয়তই অবনতি দিকে যাচ্ছে দক্ষিণ আমেরিকার দেশটির পরিস্থিতি । গত বৃহস্পতিবার নাগাদ দেশটিতে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ছিল সোয়া ৬ লাখ। 

অন্যদিকে, ব্যাপক মাত্রায় করোনা মহামারির কবলে পড়া যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং স্পেনে নতুন সংক্রমণের হার বাড়েনি। ফলে তারা সংক্রমণ হার অপরিবর্তিত দেশের শ্রেণিতে অবস্থান করছে। 

অন্যদিকে সংক্রমণ হার কমছে এমন দেশের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, ইতালি এবং জার্মানি। 

গত বৃহস্পতিবার দেশে ২৮২৮টি নতুন সংক্রমণের কথা জানানো হয়। সবচেয়ে বেশি দৈনিক সংক্রমণের রেকর্ড হয় ২ জুন, এদিন ২৯১১ জন সংক্রমণ শনাক্ত করা হয়। 

দেশে নতুন করে সংক্রমণের হার যখন বাড়ছে, তা মধ্যেই রোগীদের সেরে ওঠার হার অপরিবর্তিত রয়েছে গত কয়েক সপ্তাহ ধরে। সক্রিয় কেসের সংখ্যা বৃদ্ধির পেছনে যা অন্যতম প্রধান কারণ। আর নতুন সংক্রমণ বৃদ্ধি প্রতিনিয়তই লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে সেরে ওঠাদের হার প্রতি পাঁচজনে একজন। 

বাংলাদেশে দৈনিক সংক্রমণ বৃদ্ধির হার এখন ১২ দশমিক ৪২ শতাংশ এবং সক্রিয় কেসের ক্ষেত্রে এটা ১৩ দশমিক ৮ শতাংশ। 

গতকাল ৫ জুন নাগাদ দেশে মোট ৬০ হাজার ৩৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউড-আইইডিসিআর সূত্রে। একইসময় মোট তিন লাখ ৭২ হাজার ৩৬৫টি করোনা টেস্ট করা হয়েছে বলেও দাবি করে সংস্থাটি। 

আক্রান্ত রোগীর সেরে ওঠার হার ২১ দশমিক ২ শতাংশ, একমাস আগে যা ছিল মাত্র ২ শতাংশ। 

সেই তুলনায় শীর্ষে থাকা দেশ ব্রাজিলে সুস্থতা লাভের হার ৪৪ দশমিক ৭ এবং ভারতের ক্ষেত্রে এটা ৪৮ দশমিক ২ শতাংশ। 

বর্তমান সংক্রমণ হার অব্যাহত থাকলে চলতি জুনের শেষ নাগাদ বাংলাদেশে মোট  এক লাখ ৩০ হাজার মানুষ আক্রান্ত হবেন। আর জুলাই শেষে যা উন্নীত হতে পারে ২ লাখ ১৮ হাজারে। দেশে করা দৈনিক করোনা টেস্টের ভিত্তিতে সংক্রমণ শনাক্তের এই হার অনুমান করা যায়। 

করোনাভাইরাসের সক্রিয় সংক্রমণের হারে এখন পুরো বিশ্বের মাঝে ২০তম অবস্থানে বাংলাদেশ। মে মাসের ১৭ তারিখ নাগাদ ২২ হাজার ২৬৮টি সংক্রমণ নিয়ে এই অবস্থান ছিল ৩০তম স্থানে। এরপর মাত্র ২০ দিনেই ১০ ধাপ সামনে চলে আসে বাংলাদেশ। 

 

Related Topics

টপ নিউজ

করোনা মহামারি / বাংলাদেশ / বিশ্ব মহামারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • ফাইল ছবি: সংগৃহীত
    শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক
  • ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
    ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    ডলারের দাম আবার কেন বাড়ছে?

Related News

  • ১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের
  • ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
  • মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
  • নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

3
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক

5
ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা

6
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম আবার কেন বাড়ছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net