Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
ত্রিপুরা পল্লীকে বদলে দেওয়ায় ‘জনপ্রশাসন পদক’ হাটহাজারীতে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 July, 2021, 07:10 pm
Last modified: 27 July, 2021, 07:57 pm

Related News

  • ইসিতে ইউএনও’র বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রুমিন ফারহানার
  • ৮ ইউএনওকে বদলি জনপ্রশাসন মন্ত্রণালয়ের
  • হাটহাজারীতে সড়ক থেকে নৌবাহিনীর সদস্যের মৃতদেহ উদ্ধার
  • আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও
  • ১৬৬ উপজেলায় নতুন ইউএনও 

ত্রিপুরা পল্লীকে বদলে দেওয়ায় ‘জনপ্রশাসন পদক’ হাটহাজারীতে

রুহুল আমিন দায়িত্ব নিয়েই সরকারি সুবিধাসমূহ পৌঁছে দেওয়ার উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করেন। এর পরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ বরাদ্দে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে শত বছর ধরে সুবিধাবঞ্চিত হাটহাজারী উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুর্গম মনাই ত্রিপুরা পল্লী পাল্টে যেতে থাকে।
টিবিএস রিপোর্ট
27 July, 2021, 07:10 pm
Last modified: 27 July, 2021, 07:57 pm
ছবি: আবু আজাদ/টিবিএস

হাটহাজারী উপজেলা সদর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরের নিভৃত এক পল্লীর নাম 'মনাই ত্রিপুরা'। সেই ত্রিপুরা পাড়ায় 'আমার জেলা আমার শহর' মডেল উদ্যোগ বাস্তবায়ন করে জেলা পর্যায়ে সাধারণ (প্রাতিষ্ঠানিক) ক্যাটাগরিতে 'জনপ্রশাসন পদক ২০২০' পেয়েছে হাটহাজারী উপজেলা নির্বাহী কার্যালয়। যে উদ্যোগের পেছনের কারিগর ছিলেন হাটহাজারীর উপজেলার সাবেক ও বহুল আলোচিত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

মঙ্গলবার সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে এ আয়োজন। সেখানে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের কাছ থেকে জনপ্রশাসন পদক নেন হাটহাজারীর বর্তমান নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১৮ সালের সেপ্টেম্বর থেকে হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে ছিলেন মো. রুহুল আমিন। মনাই ত্রিপুরা পাড়ায় 'আমার জেলা আমার শহর' মডেল উদ্যোগ বাস্তবায়নের সব কার্যক্রম পরিচালিত হয় তিনি ইউএনও থাকাকালে। দু'সপ্তাহ আগে তিনি বদলি হয়ে চা বোর্ডের উপ-সচিব পদে যোগ দেন। 

যেভাবে বদলে গেলো মনাই ত্রিপুরা পল্লী 

হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মনাই ত্রিপুরা পল্লীতে বংশানুক্রমে ক্ষুদ্র নৃগোষ্ঠির ৫৫ পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলো। বিদ্যুৎ তো দূরের কথা, তিন বছর আগ পর্যন্তও জীবন ধারণের জন্য একান্তই প্রয়োজনীয় সুবিধার লেশমাত্রও ছিল না ওই পল্লিতে। যোগাযোগ সমস্যা, সুপেয় পানির অভাব, স্যানিটেশন সমস্যা, পুষ্টিহীনতা, জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কে অসচেতনতা ও শিক্ষার পর্যাপ্ত সুযোগ থেকে বঞ্চিত ছিলেন তারা।

ছবি: আবু আজাদ/টিবিএস

২০১৮ সালে হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন রুহুল আমিন। এর মাঝেই হাম রোগের প্রাদুর্ভাবে সোনাই ও মনাই ত্রিপুরা পল্লীতে বেশ কয়েকজন শিশুর মৃত্যু হয়। রুহুল আমিন দায়িত্ব নিয়েই সরকারি সুবিধাসমূহ পৌঁছে দেওয়ার উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করেন। এর পরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ বরাদ্দে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে শত বছর ধরে সুবিধাবঞ্চিত হাটহাজারী উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুর্গম মনাই ত্রিপুরা পল্লী পাল্টে যেতে থাকে।

২০১৯ সালের জানুয়ারিতে সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে ৯ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে বিনামূল্যে সরবরাহ করা হয় সৌর বিদ্যুৎ। শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য সেমিপাকা অবকাঠামো নির্মাণের জন্য মেলে ১২ লাখ ১০ হাজার টাকার বিশেষ বরাদ্দ। তাছাড়া মনাই ত্রিপুরা পাড়ায় পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করা ১২ পরিবারকে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপহার দুর্যোগ সহনীয় ঘর। 

পরে হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে মনাই ত্রিপুরা পাড়ার বাসিন্দাদের জীবনমান উন্নয়নে দুই কিলোমিটার রাস্তা, বিদ্যালয়, টিউবওয়েল, শৌচাগার স্থাপন, খেলার মাঠ উন্নয়ন, খেলার উপকরণ ও শিক্ষা উপকরণ প্রদান, মন্দির নির্মাণ, মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম, পূজায় সরকারি বরাদ্দ এসব উদ্যোগ নেওয়া হয়।

বিদায়ী ইউএনও রুহুল আমিন বলেন, "হাটাহাজারি ইউএনও জনপ্রশাসন পদক-২০২০ পাওয়ায় আমার চাইতে বেশি খুশি আর কেউ নয়। মনাই ত্রিপুরা পাড়ায় যা কিছু উন্নয়নমূলক কাজ হয়েছে তা ইউএনও অফিস বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় কর্তৃক হয়েছে, আমি ব্যক্তি রুহুল আমিনের এতে কোনো ভূমিকা নেই। আমার জায়গায় অন্য কেউ থাকলে, আমি যা করেছি তিনিও তাই করতেন বা আমার চেয়েও ভালো করতেন।"
 

Related Topics

টপ নিউজ

হাটহাজারী / ইউএনও / জনপ্রশাসন পদক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • ইসিতে ইউএনও’র বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রুমিন ফারহানার
  • ৮ ইউএনওকে বদলি জনপ্রশাসন মন্ত্রণালয়ের
  • হাটহাজারীতে সড়ক থেকে নৌবাহিনীর সদস্যের মৃতদেহ উদ্ধার
  • আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও
  • ১৬৬ উপজেলায় নতুন ইউএনও 

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net