Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
ঈদযাত্রায় উত্তরের পথে দীর্ঘ জট

বাংলাদেশ

টাঙ্গাইল প্রতিনিধি
31 July, 2020, 11:15 am
Last modified: 31 July, 2020, 12:24 pm

Related News

  • রাজধানীর ৪ বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া
  • সায়েদাবাদ বাস টার্মিনালমুখী রাস্তাগুলোতে তীব্র যানজট 
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল, বৃষ্টি-বাড়তি ভাড়ায় ভোগান্তি

ঈদযাত্রায় উত্তরের পথে দীর্ঘ জট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৬৫ কি.মি এলাকাজুড়ে যানজট।
টাঙ্গাইল প্রতিনিধি
31 July, 2020, 11:15 am
Last modified: 31 July, 2020, 12:24 pm
ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুরের গোড়াই থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত শুক্রবার ভোর থেকে ৬৫ কিলোমিটার এলাকাজুরে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছে ঈদে ঘরমুখো মানুষ।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, এই ঈদে মহাসড়কে পশুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের সংখ্যা কয়েকগুণ বেড়ে গেছে। এছাড়া বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা ৮৯ মিনিট বন্ধ থাকার কারণেই এ মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। তবে কোথাও স্থায়ী যানজট হচ্ছে না।

শুক্রবার সকালে সরেজমিন মহাসড়কের বিভিন্ন এলাকাঘুরে দেখা যায় এমনই চিত্র। তবে ঈদে ঘরমুখো মানুষের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে মির্জাপুরের পাকুল্যা, নাটিয়াপাড়া, বাঐখোলা, করটিয়া, তারুটিয়া, রাবনা পাইপাস ও এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত।

উত্তরবঙ্গগামী ভিআইপি পরিবহনের যাত্রী মোঃ আলামিন জানান, রাত ১২টায় তিনি ঢাকা থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এখন পর্যন্ত (সকাল নয়টা) তিনি টাঙ্গাইল সীমানা পার হতে পারেননি। দীর্ঘ তিন ঘন্টা ধরে রাবনা পাইপাস এলাকা থেকে বঙ্গবন্ধু সেতুর কাছে সল্লা এলাকা পর্যন্ত পৌছেছেন।

তাজ পরিবহনের যাত্রী সুমাইয়া আক্তার জানান, তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করেন। গত ঈদ তিনি ঢাকায়ই করেছেন। কিন্তু এবার পরিবারের সাথে ঈদ করবেন ভেবে গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর যাচ্ছেন। রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে রওনা দিয়ে সকাল সোয়া নয়টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পার হতে পারেননি।

সেলফি পরিবহনের আরেক যাত্রী মামুন খান জানান, গাজীপুরের চন্দ্রা থেকে তিনি রাত সাড়ে ১২টায় রওনা হয়েছেন। সকাল নয়টা পর্যন্ত তিনি টাঙ্গাইলের সীমানা অতিক্রম করতে পারেননি।

একই পরিবহনের চালক আব্দুল জব্বার জানান, মহাসড়কে এবার যানবাহনের সংখ্যা অনেকগুণ বেড়ে গেছে। আবার অনেক যানবাহন আগে যাওয়ার জন্য বেপরোয়াভাগে গাড়ি চালানোর কারণেও এ যানজটের সৃষ্টি হচ্ছে। তবে কিছু কিছু স্থানে আন্ডারপাসের কাজ শেষ না হওয়ার কারণেও এ যানজট হচ্ছে বলে তিনি মনে করেন।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, মহাসড়কে যানবাহনের সংখ্যা স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেড়ে গেছে। এতে করে বঙ্গবন্ধু সেতুর উপর চাপ কমানোর জন্য টোল প্লাজা ৮৯ মিনিট বন্ধ রাখা হয়। এ কারণে এ যানজটের সৃষ্টি হচ্ছে। তবে পুলিশ সর্বাত্মক কাজ করে যাচ্ছে। আগামী দুই তিন ঘন্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানিয়েছেন।  
 

Related Topics

টপ নিউজ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক / যানজট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • রাজধানীর ৪ বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া
  • সায়েদাবাদ বাস টার্মিনালমুখী রাস্তাগুলোতে তীব্র যানজট 
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল, বৃষ্টি-বাড়তি ভাড়ায় ভোগান্তি

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net