Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

বাংলাদেশ

টাঙ্গাইল প্রতিনিধি
01 August, 2021, 07:30 pm
Last modified: 01 August, 2021, 07:34 pm

Related News

  • ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • ঈদযাত্রায় দীর্ঘ যানজট, ভোগান্তিতে নারী ও শিশু
  • ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ৩০ কি‌লো‌মিটারজুড়ে থেমে থেমে যানজট
  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • ঈদের ছুটিতে ফাঁকা চট্টগ্রাম, নেই চিরচেনা যানজট; নিরাপত্তায় সিএমপির ১৯ নির্দেশনা

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, পোশাক কারখানা খুলে দেওয়ার কারণে গত শনিবার স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহন বঙ্গবন্ধু সেতু অতিক্রম করে ঢাকার দিকে যায়। রাতে বাস চলাচলের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর প্রচুর বাসও রাস্তায় নামে। এসব যানবাহন গন্তব্যে যাত্রী নামিয়ে দিয়ে শনিবার গভীর রাত থেকে উত্তরবঙ্গের দিকে ফিরতে থাকে। ফলে অতিরিক্ত যানবাহনের চাপেই এ যানজটের সৃষ্টি হয়েছে। 
টাঙ্গাইল প্রতিনিধি
01 August, 2021, 07:30 pm
Last modified: 01 August, 2021, 07:34 pm
ছবি: টিবিএস প্রতিনিধি

অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের প্রায় ২৫ কিলোমিটার জুড়ে উত্তরবঙ্গমুখী লেনে যানজটের সৃষ্টি হয়েছে। 

আজ রোববার (১ আগস্ট) ভোর থেকে এ যানজট শুরু হতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে যানজটও বাড়তে বাড়তে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত থেকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

অতিরিক্ত যানবাহনের চাপে সিরাজগঞ্জ এলাকায় স্বাভাবিক গতিতে গাড়ি চলতে না পারায় সেতু কর্তৃপক্ষ একাধিকবার টোল আদায় বন্ধ রাখে। এতে সেতুর পূর্ব পাড়ে টাঙ্গাইল অংশে ২৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। 

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, পোশাক কারখানা খুলে দেওয়ার কারণে গত শনিবার স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহন বঙ্গবন্ধু সেতু অতিক্রম করে ঢাকার দিকে যায়। রাতে বাস চলাচলের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর প্রচুর বাসও রাস্তায় নামে। এসব যানবাহন গন্তব্যে যাত্রী নামিয়ে দিয়ে শনিবার গভীর রাত থেকে উত্তরবঙ্গের দিকে ফিরতে থাকে। ফলে অতিরিক্ত যানবাহনের চাপেই এ যানজটের সৃষ্টি হয়েছে। 

বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা সূত্র জানায়, স্বাভাবিক অবস্থায় প্রতিদিন ১২/১৩ হাজার যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়। গত শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৪৪ হাজার ৮৫৭ টি যানবাহন সেতু পারাপার হয়। টোল আদায় করা হয় দুই কোটি ৬০ লাখ ৬২ হাজার ৩৬০ টাকা। যার মধ্যে ২৭ হাজার ৯৮৯ টি যানবাহন উত্তরবঙ্গ থেকে পার হয়ে ঢাকার দিকে গেছে।
 
সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের এলেঙ্গা থেকে রাবনা বাইপাস পর্যন্ত সরেজমিন ঘুরে দেখা যায়, উত্তরবঙ্গগামী লেনে শত শত যানবাহন আটকা পড়ে আছে। তবে যানবাহনের চাপ থাকলেও ঢাকাগামী লেনে যানবাহন এগিয়ে যাচ্ছে। 

রসুলপুর এলাকায় কথা হয় ট্রাক চালক হাসেম মিয়ার সাথে। তিনি জানান, ভোর রাতে গাজীপুর থেকে পাবনার উদ্দেশ্যে রওনা হন। পথে বিভিন্ন স্থানে যাত্রা বিরতি দিয়ে সকালে টাঙ্গাইল এসে যানজটে পড়েন। টাঙ্গাইল শহর বাইপাসের রাবনা মোড় থেকে পুংলি পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তা পার হতে তার দেড় ঘন্টা সময় লেগেছে। 

পিকআপ চালক উজ্জল মিয়া জানান, রোববার দুপুর ১২টার পর যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আবার শুরু হবে। তাই শুক্রবার যে সব যানবাহন ঢাকা দিকে গেছে তারা সবাই নিজ নিজ এলাকায় ফেরার জন্য রওনা হয়। এক সঙ্গে বেশি যানবাহন আসায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, শ্রমিকদের কর্মস্থলে ফিরতে গণপরিবহন চালু হওয়ার পর ভোর রাত থেকে অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। 

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম জানান, অতিরিক্ত যানবাহনের চাপে রাত থেকে সকাল পর্যন্ত কয়েক বার টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এ কারণে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে ধীর গতিতে যানবাহন চলাচল করে। পুলিশ যানজট নিরসনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

Related Topics

টপ নিউজ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক / বঙ্গবন্ধু সেতু / যানজট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • ঈদযাত্রায় দীর্ঘ যানজট, ভোগান্তিতে নারী ও শিশু
  • ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ৩০ কি‌লো‌মিটারজুড়ে থেমে থেমে যানজট
  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • ঈদের ছুটিতে ফাঁকা চট্টগ্রাম, নেই চিরচেনা যানজট; নিরাপত্তায় সিএমপির ১৯ নির্দেশনা

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net