Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
ঢাকায় ৫২৭ কোটি ডলারের প্রথম সাবওয়ে প্রকল্প দ. কোরিয়ার অনুমোদনের অপেক্ষায় 

বাংলাদেশ

জাহিদুল ইসলাম 
15 November, 2020, 10:35 pm
Last modified: 16 November, 2020, 12:51 am

Related News

  • ঢাকা সাবওয়ে, ইস্ট-ওয়েস্ট এক্সপ্রেসওয়ের জন্য স্পেনের সহায়তা চায় সরকার
  • ঢাকার পাতাল রেল প্রকল্প ঝুঁকিপূর্ণ, উচ্চাভিলাষী: বিশেষজ্ঞদল 
  • ঢাকা সাবওয়ে: যানজটের দুর্ভোগ ২০৩০ সালের আগে কমছে না
  • 'পিপিপি-তে বেসরকারি খাতের ভূমিকা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে’

ঢাকায় ৫২৭ কোটি ডলারের প্রথম সাবওয়ে প্রকল্প দ. কোরিয়ার অনুমোদনের অপেক্ষায় 

প্রাথমিকভাবে মোট প্রকল্প খরচ ধরা হয়েছে ৫২৭ কোটি ডলার, যার আওতায় মোট ২৫০ কিলোমিটার দৈর্ঘ্যের ১১টি সাবওয়ে রেলপথ তৈরি হবে। প্রকল্প বাস্তবায়নে আগামী ৩০ বছর সময় লাগবে বলে এ সংক্রান্ত সমীক্ষার প্রাথমিক ফলাফলে বলা হয়েছে।  
জাহিদুল ইসলাম 
15 November, 2020, 10:35 pm
Last modified: 16 November, 2020, 12:51 am
ছবি: শাটারস্টক

টঙ্গি থেকে সদরঘাট পর্যন্ত ঢাকা মহানগরকে ভূগর্ভস্থ রেল-সংযোগের আওতায় আনতে পিপিপি'র মাধ্যমে ৩২ কিলোমিটার দীর্ঘ একটি রেলপথ নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের পিপিপি (সরকারি- বেসরকারি অংশীদারিত্ব) কর্তৃপক্ষ এই প্রকল্পে অর্থায়নে দক্ষিণ কোরিয়ার কাছে আনুষ্ঠানিক প্রস্তাবও দিয়েছে। 

প্রাথমিকভাবে মোট প্রকল্প খরচ ধরা হয়েছে ৫২৭ কোটি ডলার, যার আওতায় মোট ২৫০ কিলোমিটার দৈর্ঘ্যের ১১টি সাবওয়ে রেলপথ তৈরি হবে। প্রকল্প বাস্তবায়নে আগামী ৩০ বছর সময় লাগবে বলে এ সংক্রান্ত সমীক্ষার প্রাথমিক ফলাফলে বলা হয়েছে।  

গত বৃহস্পতিবার বাংলাদেশ পিপিপি কর্তৃপক্ষের আয়োজনে বাংলাদেশ-কোরিয়া জয়েন্ট পিপিপি প্লাটফর্মের বৈঠক ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়। বৈঠকের সহ-আয়োজক ছিল কোরিয়া ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন (কেআইএনডি)। ওই বৈঠকেই সাবওয়ে প্রকল্পে অর্থায়নের প্রস্তাব করা হয়।  

এছাড়া, মৌলভিবাজারে জেলার শ্রীমঙ্গলে কোরিয় অর্থায়নে বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য একটি স্বাস্থ্য পরিচর্যা ও আবাসন কমপ্লেক্স নির্মাণের প্রস্তাব দেওয়া হয়। 

গত শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রস্তাবের বিষয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করে পিপিপি কর্তৃপক্ষ।  

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৈঠকে দ. কোরিয়ার পক্ষ থেকে 'পূর্বাচল নগর বিদ্যুৎ সংযোগ প্রকল্পে'র আওতায় ভূগর্ভস্থ সংযোগ লাইন নির্মাণে আগ্রহ প্রকাশ করা হয়।  

বৈঠকের সূত্রগুলো জানায়, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) ভোলা থেকে আড়াইহাজার ও বাঞ্ছারামপুর সড়কে মেঘনা নদীর উপর চার লেনের একটি সেতু তৈরির প্রস্তাবও দিয়েছে। সেতুটি বাস্তবায়িত হলে ঢাকা- চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট মহাসড়কের একটি বিকল্প সড়ক সংযোগ স্থাপিত হবে। কেআইএনডি এ প্রস্তাবে সম্মতি দিয়ে প্রকল্প সংক্রান্ত কাজ এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

বাংলাদেশে অবকাঠামো নির্মাণকারী কোরিয় প্রতিষ্ঠানগুলোর কনসোর্টিয়ামের আওতায় রয়েছে; কোরিয়া ওভারসিজ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্প (কেআইএনডি), দাইয়ু ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন এবং কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্প। কনসোর্টিয়ামের আওতায় সেতু প্রকল্পের সম্ভাবনা যাচাই এবং প্রকল্প উন্নয়নের নির্মাণের স্বত্ব সংরক্ষণ করবে কোরিয় সরকার।  

চলতি বছরের আগস্টে বাংলাদেশ মন্ত্রীপরিষদের অর্থনৈতিক সম্পর্ক কমিটি যেসব নীতিমালার আলোকে প্রকল্পটির অনুমোদন দিয়েছে- তা পিপিপি'র মাধ্যমে বাস্তবায়ন করা হবে।   

সেতুর নির্মাণকাজ শেষ হলে টোল আদায়ের মাধ্যমে খরচ ওঠানো হবে। মোট খরচ ধরা হয়েছে শত কোটি মার্কিন ডলার। এর মাধ্যমে ঢাকা, ব্রাক্ষ্মণবাড়িয়ার সঙ্গে ভারতের আগরতলা হয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার এবং ব্রাক্ষ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মধ্যে সহজে এবং দ্রুত যোগাযোগ স্থাপিত হবে।   

বাংলাদেশে এপর্যন্ত তিনটি মেগা প্রজেক্টের অগ্রাধিকার স্বত্ব পেয়েছে কোরিয় কোম্পানিগুলো, যার সার্বিকমূল্য ৯২০ কোটি ডলার। এরমধ্যে গত জানুয়ারিতে ঘোষিত ঢাকা সার্কুলার রেলওয়ে প্রজেক্টও রয়েছে। 

  • মূল লেখা: First subway project worth $5.27b awaits Korean approval

Related Topics

টপ নিউজ

কোরিয় কনসোর্টিয়াম / সাবওয়ে / বাংলাদেশ পিপিপি কর্তৃপক্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  •  মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
    ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

Related News

  • ঢাকা সাবওয়ে, ইস্ট-ওয়েস্ট এক্সপ্রেসওয়ের জন্য স্পেনের সহায়তা চায় সরকার
  • ঢাকার পাতাল রেল প্রকল্প ঝুঁকিপূর্ণ, উচ্চাভিলাষী: বিশেষজ্ঞদল 
  • ঢাকা সাবওয়ে: যানজটের দুর্ভোগ ২০৩০ সালের আগে কমছে না
  • 'পিপিপি-তে বেসরকারি খাতের ভূমিকা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে’

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
 মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net