Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
জ্বালানি তেলের দাম বৃদ্ধি এখানেই শেষ নয়: পরিকল্পনামন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
06 November, 2021, 06:05 pm
Last modified: 06 November, 2021, 06:07 pm

Related News

  • সুনামগঞ্জে ইজিবাইকে ক্রিকেট বল লাগা নিয়ে বিরোধ, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামের সংঘর্ষ; আহত অর্ধশতাধিক
  • উপসাগরীয় তেলের রপ্তানি পৌঁছেছে যুদ্ধের আগের স্তরে, তবু কেন দাম কমছে না
  • সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত
  • সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে আবারও হামলা, তেল সরবরাহ বন্ধ
  • হরমুজ দিয়ে সৌদির তেল রপ্তানি: জাহাজ থেকে জাহাজে স্থানান্তরে জট, রেকর্ড উচ্চতায় ট্যাংকার ভাড়া

জ্বালানি তেলের দাম বৃদ্ধি এখানেই শেষ নয়: পরিকল্পনামন্ত্রী

তিনি বলেন, ‘আমরা যে জায়গায় চিন্তা করছি; এটাই শেষ নয়, খাদ আরও গভীর। আমরা পেট্রল, ডিজেল তৈরি করি না।’
টিবিএস রিপোর্ট 
06 November, 2021, 06:05 pm
Last modified: 06 November, 2021, 06:07 pm

দফায় দফায় জ্বলানি তেলের দাম বৃদ্ধি এখানেই শেষ নয়, সম্প্রতি এমন মন্তব্য করেছেন বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 

জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও পরিবহন ধর্মঘট প্রসঙ্গে পৃথিবীর সবকিছু সরকারের সবকিছু সরকারের নিয়ন্ত্রণে নেই, সরবরাহ এবং চাহিদার ওপর নির্ভরশীল- এমন মন্তব্য করেছেন তিনি। 

তিনি বলেন, 'আমরা যে জায়গায় চিন্তা করছি; এটাই শেষ নয়, খাদ আরও গভীর। আমরা পেট্রল, ডিজেল তৈরি করি না।'

আজ শনিবার (৬ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সুনামগঞ্জে ৫০তম জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

'যারা মূল মহাজন, তারা যখন দাম বাড়ায়, তখন আমাদের কিছু করার থাকে না', বলেন তিনি।

এ অনুষ্ঠানে জ্বালানির দামবৃদ্ধি ও পরিবহন ধর্মঘট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, 'বিষয়টি চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে। সবকিছু সরকারের নিয়ন্ত্রণে থাকে না। সরকার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে। পরিবহন ধর্মঘট যারা করছেন, তাদের সেই অধিকার রয়েছে। তবে এটা সমাধানের পথ নয়। এজন্য ঠান্ডা মাথায় বসে আলোচনা করে একটা পথ বের করতে হবে।'

এছাড়াও আলোচনা সভায় বক্তব্য দেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌরসভার মেয়র নাদের বখত, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নিলীমা চন্দ, জেলা সমবায় কর্মকর্তা বশির আহমদ,পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব মো. হাসনাত হোসাইন, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, বিশিষ্ঠ ব্যবসায়ী মো. জিয়াউল হক, পৌরসভার প্যানেল মেয়র আহমদ নূর প্রমুখ।

এর আগে মন্ত্রী ৫০ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বেলুন উড়িয়ে সমবায় দিবসের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী। পরে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
 
Related Topics

টপ নিউজ

জ্বালানি তেল / দাম বৃদ্ধি / পরিকল্পনামন্ত্রী / এম এ মান্নান / সুনামগঞ্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • সুনামগঞ্জে ইজিবাইকে ক্রিকেট বল লাগা নিয়ে বিরোধ, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামের সংঘর্ষ; আহত অর্ধশতাধিক
  • উপসাগরীয় তেলের রপ্তানি পৌঁছেছে যুদ্ধের আগের স্তরে, তবু কেন দাম কমছে না
  • সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত
  • সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে আবারও হামলা, তেল সরবরাহ বন্ধ
  • হরমুজ দিয়ে সৌদির তেল রপ্তানি: জাহাজ থেকে জাহাজে স্থানান্তরে জট, রেকর্ড উচ্চতায় ট্যাংকার ভাড়া

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net