Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
চট্টগ্রামে শিশু ধর্ষণের পর হত্যা: ৮ জনের ফাঁসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 December, 2020, 02:45 pm
Last modified: 14 December, 2020, 02:48 pm

Related News

  • ফতুল্লায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনিতে গুরুতর আহত ১, গ্রেপ্তার ১
  • শিশু ধর্ষণের ঘটনায় রণক্ষেত্র চট্টগ্রাম: মামলা দায়েরের পর আদালতে অভিযুক্তের দোষ স্বীকার
  • নেত্রকোণায় ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় পলাতক মাদ্রাসাশিক্ষক আটক
  • চট্টগ্রামে ইকোপার্কে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া ৭ বছরের সেই শিশু মারা গেছে 
  • মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলা: একজনের মৃত্যুদণ্ড, তিনজন খালাস

চট্টগ্রামে শিশু ধর্ষণের পর হত্যা: ৮ জনের ফাঁসি

২০১৮ সালের ২১ জানুয়ারি চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকার ‘আয়শা মমতাজ মহল’ নিয়ে গিয়ে মীমকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। মীম আকবর শাহ থানাধীন ফাতেমাতুজ জোহরা হেফজুল কোরআন মহিলা মাদ্রাসার ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল।
টিবিএস রিপোর্ট
14 December, 2020, 02:45 pm
Last modified: 14 December, 2020, 02:48 pm

২০১৮ সালে চট্টগ্রামের আকবরশাহ এলাকায় ৯ বছর বয়সী শিশু ফাতেমা আক্তার মীমকে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যার ঘটনায় অভিযুক্ত ৮ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মো জমিউল হায়দার এ রায় দেন। এতে ৮ আসামির সবাইকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়। একই সাথে প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করে আদালত।

রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবি এম এ নাসের বলেন, 'ফাতেমা আক্তার মীম হত্যাকাণ্ডের সকল আসামিকে আদালত মৃত্যুদণ্ড প্রদান করেছেন। একই সাথে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় ৭ জন আসামি আদালতে উপস্থিত ছিল। তবে একজন পলাতক রয়েছে। এ মামলায় প্রত্যক্ষদর্শীসহ গুরুত্বপূর্ণ ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে আদালত।'

মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. বেলাল হোসেন ওরফে বিজয় (১৮), মো. রবিউল ইসলাম ওরফে রুবেল (১৬), মো. হাছিবুল ইসলাম ওরফে লিটন (২৬), মো. আকসান মিয়া প্রকাশ হাসান (১৮), মো. সুজন (২০), মো. মেহেরাজ প্রকাশ টুটুল (৩২), আয়শা মমতাজ মহলের কেয়ারটেকার মনিরুল ইসলাম মনু (৪৯) ও শাহাদাত হোসেন সৈকত (১৯)। এদের মধ্যে শাহাদাত হোসেন সৈকত পলাতক।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৮ সালের ২১ জানুয়ারি চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকার 'আয়শা মমতাজ মহল' নিয়ে গিয়ে মীমকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। মীম আকবর শাহ থানাধীন ফাতেমাতুজ জোহরা হেফজুল কোরআন মহিলা মাদ্রাসার ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল। ঘটনার দিন রাত ১০টার দিকে আকবরশাহ বিশ্ব ব্যাংক কলোনির 'আয়শা মমতাজ মহল'এর ছয় তলার ভবনের দ্বিতীয় তলার সিঁড়ির পাশ থেকে মীমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় পরদিন ওই বছরের ২২ জানুয়ারি মীমের মা রাবেয়া বেগম বাদী হয়ে ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন।

পরে ওই বছরের ২৫ জানুয়ারি মামলার পাঁচ আসামি মো. বেলাল হোসেন ওরফে বিজয় (১৮), মো. রবিউল ইসলাম ওরফে রুবেল (১৬), মো. হাছিবুল ইসলাম ওরফে লিটন (২৬), মো. আকসান মিয়া ওরফে হাসান (১৮) ও মো. সুজন (২০) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

মূলত মীমের মায়ের সঙ্গে আসামি বেলাল হোসেন বিজয়ের মায়ের বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিজয় অন্যান্য আসামিদের যোগসাজশে সংঘবদ্ধভাবে মীমকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে হত্যা কর হয় বলে পুলিশ জানিয়েছে।  
 

Related Topics

টপ নিউজ

শিশু ধর্ষণ / ধর্ষণের সাজা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • ফতুল্লায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনিতে গুরুতর আহত ১, গ্রেপ্তার ১
  • শিশু ধর্ষণের ঘটনায় রণক্ষেত্র চট্টগ্রাম: মামলা দায়েরের পর আদালতে অভিযুক্তের দোষ স্বীকার
  • নেত্রকোণায় ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় পলাতক মাদ্রাসাশিক্ষক আটক
  • চট্টগ্রামে ইকোপার্কে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া ৭ বছরের সেই শিশু মারা গেছে 
  • মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলা: একজনের মৃত্যুদণ্ড, তিনজন খালাস

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net