Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য লাইটার জাহাজ চলাচল বন্ধ ঘোষণা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 November, 2021, 11:45 am
Last modified: 24 November, 2021, 12:13 pm

Related News

  • চট্টগ্রামে আ.লীগ নেতার গুদামে মিলল ‘খাদ্য অধিদপ্তরের জন্য’ লেখা ৫ হাজার বস্তা গম
  • জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সামষ্টিক পরিকল্পনা গ্রহণ করতে হবে: অর্থমন্ত্রী
  • চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন, শহরজুড়ে আরও রুট তৈরির পরিকল্পনা
  • দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে স্বামী দায় এড়াতে পারবেন না: হাইকোর্ট
  • সাঙ্গু নদে বিদ্যুৎকেন্দ্রের পোড়া তেল, আইনি ব্যবস্থা নিচ্ছে পরিবেশ অধিদপ্তর

চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য লাইটার জাহাজ চলাচল বন্ধ ঘোষণা 

বুধবার রাত ১২টা ১ মিনিট থেকে বন্দরের বহির্নোঙ্গর থেকে প্রায় আটশো লাইটার জাহাজে পণ্য লোড এবং চলাচল বন্ধ রাখার কর্মসূচী দেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
24 November, 2021, 11:45 am
Last modified: 24 November, 2021, 12:13 pm
ছবি: টিবিএস /মিনহাজ উদ্দিন

লাইটার জাহাজ শ্রমিকদের ৩ দফা দাবিতে চট্টগ্রামে বুধবার (২৪ নভেম্বর) মধ্যরাত থেকে লাইটার জাহাজে পণ্য বোঝাই এবং চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন।

চরপাড়া ঘাট ইজারা বাতিল, চট্টগ্রাম বন্দরে লাইটারেজ জাহাজ নিরাপদে নোঙ্গর করার ব্যবস্থা এবং লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুর রহিমসহ অন্যান্য নেতৃবৃন্দের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এই কর্মসূচী ঘোষণা করেছে সংগঠনটি।     

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল  হয়। এ সময় অনির্দিষ্টকালের জন্য লাইটার জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দেন শ্রমিক নেতারা। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি নবী আলম।  

নবী আলম টিবিএসকে বলেন, "লাইটার জাহাজের শ্রমিক নেতৃবৃন্দের সাথে যারা অসদাচরণ করেছেন তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এছাড়া চট্টগাম বন্দর কর্তৃপক্ষের কাছে আমাদের আরো যে দুটি দাবি আছে সেগুলো মানতে হবে। ঘাট ইজারা বাতিল ও নিরাপদ নোঙ্গরের বিষয়ে বন্দর কর্তৃপক্ষকে আমরা একাধিকবার চিঠি দিয়েছিলাম। বন্দর চেয়ারম্যানের সাথে একাধিকবার বৈঠকও হয়েছিলো। কিন্তু এ বিষয়ে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আমরা বুধবার রাত ১২টা ১ মিনিট থেকে বন্দরের বহির্নোঙ্গর থেকে প্রায় আটশো লাইটার জাহাজে পণ্য লোড এবং চলাচল বন্ধ রাখার কর্মসূচী দিয়েছি।"    

এদিকে বুধবার সকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে মাদার ভেসেল থেকে পণ্য খালাস ও জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন লাইটার জাহাজ চলাচল নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিউটিসি)। প্রতিষ্ঠানটির যুগ্ম সচিব (অপারেশন) আতাউল কবির রঞ্জু বুধবার সকাল ১টায় এই প্রতিবেদককে বলেন, বহির্নোঙ্গরে মাদার ভেসেল থেকে পণ্য লোডিং কার্যক্রম চলছে। দেশের বিভিন্ন নৌরুটে জাহাজ চলাচলও স্বাভাবিক আছে।     

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো: ওমর ফারুক বলেন, "লাইটার জাহাজ শ্রমিকদের দাবির বিষয়ে সংগঠনের নেতৃবৃন্দকে অবহিত করলে বন্দরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।"    

প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে মাদার ভেসেল ( বড় জাহাজ) থেকে পণ্য বোঝাই করে দেশের বিভিন্ন নৌরুটে পৌছে দেয় ছোট আকারের লাইটার জাহাজ। 

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / লাইটার জাহাজ / প্রতিবাদ সমাবেশ / লাইটার জাহাজ কর্মী / বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • চট্টগ্রামে আ.লীগ নেতার গুদামে মিলল ‘খাদ্য অধিদপ্তরের জন্য’ লেখা ৫ হাজার বস্তা গম
  • জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সামষ্টিক পরিকল্পনা গ্রহণ করতে হবে: অর্থমন্ত্রী
  • চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন, শহরজুড়ে আরও রুট তৈরির পরিকল্পনা
  • দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে স্বামী দায় এড়াতে পারবেন না: হাইকোর্ট
  • সাঙ্গু নদে বিদ্যুৎকেন্দ্রের পোড়া তেল, আইনি ব্যবস্থা নিচ্ছে পরিবেশ অধিদপ্তর

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net