Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
চট্টগ্রামের বিশেষায়িত হাসপাতালগুলোতে আইসিইউ শয্যা সংকট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 June, 2021, 08:35 pm
Last modified: 25 June, 2021, 08:41 pm

Related News

  • চলতি বছরই শেষ হবে মেগা প্রকল্প, চট্টগ্রামে থাকবে না স্থায়ী জলাবদ্ধতা: আমির খসরু
  • ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৫৭
  • চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬
  • সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা স্লোগান’, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
  • চট্টগ্রামে কমছেই না হামের প্রকোপ: ৯ ওয়ার্ড হটস্পট, আক্রান্ত হচ্ছেন প্রাপ্তবয়স্করাও

চট্টগ্রামের বিশেষায়িত হাসপাতালগুলোতে আইসিইউ শয্যা সংকট

বর্তমানে চট্টগ্রাম নগরের কোভিড-১৯ রোগীদের জন্য বিশেষায়িত জেনারেল হাসপাতালের আইসিইউ বিভাগের একটি বেডও খালি নেই বলে জানিয়েছেন জেলাটির সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী। 
টিবিএস রিপোর্ট
25 June, 2021, 08:35 pm
Last modified: 25 June, 2021, 08:41 pm

কোভিড-১৯ সংক্রমণের হার বাড়ার সঙ্গে চট্টগ্রামের হাসপাতালগুলোতে আইসিইউ শয্যার সংকট দেখা দিয়েছে। 

বর্তমানে চট্টগ্রাম নগরের কোভিড-১৯ রোগীদের জন্য বিশেষায়িত জেনারেল হাসপাতালের আইসিইউ বিভাগের একটি বেডও খালি নেই বলে জানিয়েছেন জেলাটির সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী। 

মা ও শিশু হাসপাতালের চিত্রও একইরকম। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউ শয্যা খালি আছে মাত্র তিনটি। তবে কয়েকটি বেসরকারি হাসপাতালে আইসিইউ বেড খালি আছে বলেন জানান এই কর্মকর্তা। 

জেলাটিতে গত এক সপ্তাহে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ১১ ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ১৪৬৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ২১.১৬ শতাংশ। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন বিশ্লেষন করে এসব তথ্য পাওয়া গেছে। 

 ডা. শেখ ফজলে রাব্বী জানান, অন্যান্য জেলার মতো চট্টগ্রামেও, বিশেষ করে জেলাটির উত্তরাঞ্চলের উপজেলাগুলোতে করোনাভাইরাস সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। 

শেখ ফজলে রাব্বি বলেন, "মূলত উত্তর চট্টগ্রামের উপজেলাগুলো গুলো মহানগরের সাথে লাগোয়া হওয়ায় এখানকার বাসিন্দাদের নগরে নিয়মিত যাতায়াত আছে। এছাড়া উত্তরবঙ্গ থেকেও এসব এলাকায় প্রচুর লোকজন কাজ করতে আসে। এসব কারণে ওই এলাকায় পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে।"

এ সময়ে সবচেয়ে বেশি ১৫১ জনের করোনা সংক্রমন শনাক্ত হয়েছে ফটিকছড়ি উপজেলায়। সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ায় ফটিকছড়িতে ইতোমধ্যে লকডাউনের বিধিনিষেধ জারি করেছে স্থানীয় প্রশাসন।

প্রতিবেদন বিশ্লেষন করে দেখা গেছে, ১৯ জুন থেকে গত সাত দিনে চট্টগ্রামে ৬ হাজার ৯১৩ জনের নমুনা পরিক্ষা করে ১ হাজার ৪৬৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। 

এর মধ্যে নগরের বাসিন্দা ৮৪৫ জন, বাকি ৫২১ জন ১৪ উপজেলার বাসিন্দা। সে হিসেবে শনাক্ত হওয়া রোগিদের ৫৮ শতাংশই নগরের বাসিন্দা। ১৪ উপজেলায় শনাক্ত রোগীদের মধ্যে ৪৩ শতাংশই ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার বাসিন্দা। 

চট্টগ্রামে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ১৫৪ জন। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরের ৪৪ হাজার ৭৮৭ জন ও জেলার বিভিন্ন উপজেলার ১২ হাজার ৩৬৭ জন রয়েছেন। করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৬৭১ ব্যক্তির মৃত্যু হয়েছে।

Related Topics

টপ নিউজ

আইসিইউ / আইসিইউ শয্যা / আইসিইউ শয্যা সঙ্কট / চট্টগ্রাম / সংক্রমণ পরিস্থিতির অবনতি / সংক্রমণ পরিস্থিতি / কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • চলতি বছরই শেষ হবে মেগা প্রকল্প, চট্টগ্রামে থাকবে না স্থায়ী জলাবদ্ধতা: আমির খসরু
  • ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৫৭
  • চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬
  • সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা স্লোগান’, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
  • চট্টগ্রামে কমছেই না হামের প্রকোপ: ৯ ওয়ার্ড হটস্পট, আক্রান্ত হচ্ছেন প্রাপ্তবয়স্করাও

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net