Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
গোল্ডলিফ ও বেনসনে ক্ষতিকর ভারি ধাতুর উপস্থিতি

বাংলাদেশ

শওকত আলী
25 February, 2020, 12:40 pm
Last modified: 25 February, 2020, 12:56 pm

Related News

  • শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • বৃহৎ করদাতা ইউনিট: অর্থনীতির ধীরগতিতেও ভ্যাট বাড়াচ্ছে তামাক
  • এশিয়ায় তামাক শিল্পের হস্তক্ষেপে শীর্ষে বাংলাদেশ
  • চিনিযুক্ত পানীয়, অ্যালকোহল ও তামাকের দাম ৫০ শতাংশ বাড়ানোর আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার
  • তামাক নিয়ন্ত্রণে ৬ প্রস্তাবনা

গোল্ডলিফ ও বেনসনে ক্ষতিকর ভারি ধাতুর উপস্থিতি

গোল্ডলিফ ও বেনসনসহ ছয়টি ব্র্যান্ডের সিগারেটে ক্ষতিকর ভারি ধাতুর উপস্থিতি পাওয়া গেছে। কিভাবে তামাকে ভারি ধাতুর বিষক্রিয়া তৈরি হলো- এনিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে তা তদন্তের আহ্বান জানিয়েছে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ।
শওকত আলী
25 February, 2020, 12:40 pm
Last modified: 25 February, 2020, 12:56 pm

জর্দা, খয়ের আর গুলের পর এবার বাংলাদেশ খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ এবার দেশে উৎপাদিত  সিগারেট ব্র্যান্ড বেনসন অ্যান্ড হেজেস, গোল্ড লিফে ভারি ধাতুর উপস্থিতির প্রমাণ পেয়েছে।

এসব ভারি ধাতু শুধু ধূমপায়ীদের জন্যেই ক্ষতিকর তা নয়, এর কারণে পরোক্ষ ধূমপায়ী বা যারা ধূমপায়ী ব্যক্তির আশেপাশে বিচরণ করেন তাদের স্বাস্থ্য ঝুঁকির মাত্রাও বাড়ে।

স্বাস্থ্য এবং পরিবারকল্যাণ মন্ত্রণালয় জানায়, খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ স্থানীয়ভাবে উৎপাদিত বেনসন, গোল্ড লিফ, স্টার, নেভি, হলিউড এবং ডার্বি সিগারেটে ব্যবহার করা তামাক পরীক্ষা করে। ওই পরীক্ষায় সব কয়টি সিগারেটের তামাকেই ক্যান্সার সৃষ্টিকারী সীসা, ক্যাডমিয়াম এবং ক্রোমিয়ামের উপস্থিতি ধরা পড়েছে।

এ প্রেক্ষিতে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহাবুব কবির স্বাক্ষরিত একটি চিঠি স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ওই চিঠিতে আলোচিত ছয়টি ব্র্যান্ডের সিগারেটের তামাকে মাত্রাতিরিক্ত পরিমাণ ভারি ধাতুর উপস্থিতির বিষয়টি উল্লেখ করা হয়।

এসব কথা জানিয়ে খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ এখন মন্ত্রণালয়কে সিগারেট ব্রান্ডগুলো স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর তা নির্ণয় করা এবং সেই অনুসারে জন সচেতনতা সৃষ্টির পরামর্শ দিয়েছে। একইসঙ্গে, কর্তৃপক্ষ কিভাবে তামাকে ভারি ধাতুর বিষক্রিয়া তৈরি হল তা তদন্তের আহ্বান জানায়। 

খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ তিনটি ল্যাবটেরিতে তামাক পরীক্ষা করে। এগুলো হল- বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, পরমাণু শক্তি কমিশন এবং ওয়াফেন রিসার্চ ল্যাব। তিনটি পরীক্ষাগারই ভারি ধাতুর উপস্থিতি নিশ্চিত করে।

পরীক্ষাগার প্রতিবেদন অনুসারে, বহুল প্রচলিত ছয়টি ব্র্যান্ডের প্রতি কেজি তামাকে শূন্য দশমিক ৪৯ থেকে ১০০ দশমিক ৯৫ গ্রাম সীসা, শূন্য দশমিক ৪১ থেকে এক দশমিক ৩৭ গ্রাম ক্যাডমিয়াম এবং শূন্য দশমিক ৮২ গ্রাম থেকে ১ দশমিক ৪৯ গ্রাম ক্রোমিয়াম পাওয়া গেছে। 

স্বাস্থ্যখাতের শীর্ষ বিশেষজ্ঞরা বলছেন সিগারেটের তামাকে ভারি ধাতু থাকলে তা ক্যান্সারসহ হৃদপিণ্ড এবং যকৃতের রোগ সৃষ্টি করতে পারে। তবে সবচেয়ে বড় ঝুঁকিতে থাকেন পরোক্ষ ধূমপায়ীরা।

বাংলাদেশ ক্যান্সার সোসাইটির জয়েন্ট সেক্রেটারি গোলাম মহিউদ্দিন ফারুক বলেন, 'একটি সিগারেট তৈরিতে প্রায় ৪ হাজার ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়। এদের মধ্যে কিছু কিছু রাসায়নিক সরাসরি ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। সিগারেটের এসব ক্ষতি মোকাবেলায় এখনো আমাদের পর্যাপ্ত তৎপরতা নেই, এর মধ্যেই যদি তামাকে সীসা, ক্রোমিয়ামসহ অন্যান্য ভারি ধাতু পাওয়া যায়, তবে তা জনস্বাস্থ্য ঝুঁকির মাত্রা বহুগুণ বাড়াবে।'

 

Related Topics

টপ নিউজ

তামাক / ভারি ধাতু / বাংলাদেশ খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • বৃহৎ করদাতা ইউনিট: অর্থনীতির ধীরগতিতেও ভ্যাট বাড়াচ্ছে তামাক
  • এশিয়ায় তামাক শিল্পের হস্তক্ষেপে শীর্ষে বাংলাদেশ
  • চিনিযুক্ত পানীয়, অ্যালকোহল ও তামাকের দাম ৫০ শতাংশ বাড়ানোর আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার
  • তামাক নিয়ন্ত্রণে ৬ প্রস্তাবনা

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net