Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
গাজীপুরের জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

বাংলাদেশ

ইউএনবি
29 November, 2021, 06:10 pm
Last modified: 29 November, 2021, 06:13 pm

Related News

  • ডিজিটাল নিরাপত্তা আইনে সব মামলা বাতিল; সাজাপ্রাপ্ত ও অভিযুক্তরা খালাস
  • ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা প্রত্যাহার, প্রমাণ ছাড়া গ্রেপ্তার নয়: আইন উপদেষ্টা
  • সাইবার নিরাপত্তা আইন বাতিলের সঙ্গে মামলাও বাতিল হবে: আসিফ নজরুল
  • গাজীপুরে হকার হত্যা: শেখ হাসিনা, কাদের ও জাহাঙ্গীরসহ ১১৫ জনের নামে মামলা
  • আনিসুল হক: (অ)বিচারমন্ত্রী যেভাবে আইনকেই শাসন করতেন

গাজীপুরের জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে সুপ্রিম কোর্টের আইনজীবী ওমর ফারুক আসিফ বাদী হয়ে মামলাটি করেন।
ইউএনবি
29 November, 2021, 06:10 pm
Last modified: 29 November, 2021, 06:13 pm
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। ফাইল ছবি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ নিয়ে কটূক্তি করায় গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বহিষ্কৃত মেয়র মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে সুপ্রিম কোর্টের আইনজীবী ওমর ফারুক আসিফ বাদী হয়ে মামলাটি করেন। তিনি আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য।

বিচারক  মামলাটি তদন্ত করে আগামী ৬ জানুয়ারির মধ্যে তদন্ত  প্রতিবেদন জমা দিতে পুলিশের অপরাধ ও তথ্য বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

২৩ নভেম্বর রাজবাড়ীর আদালতে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা হয়।

রোববার গাজীপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির অভিযোগে মামলা হয়।

আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান (শাহ সুলতান আতিক) বাদী হয়ে মামলাটি করেছেন। তিনি অভিযোগ করেন, মো. জাহাঙ্গীর আলম একজন মেয়র হয়েও আইনের প্রতি শ্রদ্ধাশীল নন।

তিনি সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার ইতিহাস নিয়ে কটূক্তি করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। তার বক্তব্যে সমগ্র বাংলাদেশ ও বাঙালি জাতির সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এতে ১০০ কোটি টাকার মানহানি হয়েছে বলে উল্লেখ করা হয়।

জাহাঙ্গীর আলম গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। দলে তাঁর প্রাথমিক সদস্যপদ বাতিল করা হয়।

২৫ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়।

Related Topics

টপ নিউজ

মেয়র জাহাঙ্গীর আলম / ডিজিটাল নিরাপত্তা আইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • ডিজিটাল নিরাপত্তা আইনে সব মামলা বাতিল; সাজাপ্রাপ্ত ও অভিযুক্তরা খালাস
  • ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা প্রত্যাহার, প্রমাণ ছাড়া গ্রেপ্তার নয়: আইন উপদেষ্টা
  • সাইবার নিরাপত্তা আইন বাতিলের সঙ্গে মামলাও বাতিল হবে: আসিফ নজরুল
  • গাজীপুরে হকার হত্যা: শেখ হাসিনা, কাদের ও জাহাঙ্গীরসহ ১১৫ জনের নামে মামলা
  • আনিসুল হক: (অ)বিচারমন্ত্রী যেভাবে আইনকেই শাসন করতেন

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net