Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 15, 2026
খালেদাকে কারাগারে হত্যার ষড়যন্ত্র করছে সরকার, অভিযোগ বোনের

বাংলাদেশ

ইউএনবি
05 January, 2020, 09:00 pm
Last modified: 05 January, 2020, 09:07 pm

Related News

  • কেন কৌশলগত নিরপেক্ষতাই বাংলাদেশের জন্য সবচাইতে নিরাপদ অবস্থান?
  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান
  • শোধ-প্রতিশোধের চক্রে  আটকে গেছে বাংলাদেশ: এই দুষ্টচক্র ভাঙবে কবে?
  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে

খালেদাকে কারাগারে হত্যার ষড়যন্ত্র করছে সরকার, অভিযোগ বোনের

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তার বোন সেলিমা বলেন, খালেদা জিয়া তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ইউএনবি
05 January, 2020, 09:00 pm
Last modified: 05 January, 2020, 09:07 pm
চিকিৎসাধীন বোনের সঙ্গে সাক্ষাৎ শেষে হাসপাতালের সামনে সাংবাদিকদের কাছে খালেদার শারীরিক অবস্থার কথা জানান সেলিমা ইসলাম। ছবি: ইউএনবি

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার ‘দ্রুত অবনতি’ হচ্ছে দাবি করে তার বোন সেলিমা ইসলাম অভিযোগ করেছেন, সরকার জামিন ও চিকিৎসা না দিয়ে সাবেক এ প্রধানমন্ত্রীকে কারাগারে হত্যার ষড়যন্ত্র করছে।

রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন বোনের সঙ্গে সাক্ষাৎ শেষে সেলিমা বলেন, খালেদা জিয়া তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

তিনি বলেন, ‘তার (খালেদা) শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। তার সুগার লেভেল এখন ১৮। হাত এবং পায়ে প্রচণ্ড ব্যথায় ভুগছেন। তার বাম হাতের অবস্থা আরো খারাপ হয়েছে।’

সেলিমা আরো বলেন, ‘মনে হচ্ছে তারা (সরকার) তাকে জামিন না দিয়ে হত্যার ষড়যন্ত্র করছে। তার অবস্থা এতটাই মারাত্মক যে তিনি উঠতে ও বসতে পারছেন না।’

গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এভাবে তিনি কতদিন বাঁচবেন।

‘জামিন না দিয়ে তারা তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তার এখন চিকিৎসার প্রয়োজন, কিন্তু এখানে (বিএসএমএমইউ) যথেষ্ট চিকিৎসা পাচ্ছেন না। যথাযথ চিকিৎসা ছাড়া তিনি কতদিন বাঁচবেন?’

সেলিমা দাবি করেন যে শেষবার যখন তার বোনকে দেখেছেন তার চেয়ে এখনকার অবস্থা আরো খারাপ। তার হাত এবং আঙুল বেঁকে গেছে। ‘হাঁটুর মারাত্মক ব্যথার কারণে তিনি নড়াচড়াও করতে পারছেন না। হাঁটু ফুলে গেছে।’

তিনি বলেন, খালেদা জিয়ার কথা বলতে সমস্যা হচ্ছে, বমি বমি ভাব হওয়ার কারণে তিনি ঠিকমতো কিছু খেতে পারেন না। 

খালেদার বোন বলেন, আজ (রবিবার) চিকিৎসকরা তাকে দেখে ওষুধ দিয়েছেন। ‘কিন্তু ওষুধ কাজ করছে না। তার এখন উন্নত চিকিৎসার প্রয়োজন।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য তার পরিবার বিদেশে পাঠাতে চায় এবং এটা এখন তার জন্য খুবই প্রয়োজন।

এসময় খালেদা জিয়ার সাথে সাক্ষাতে কারা কর্তৃপক্ষ অনুমতি দেয় না বলে অভিযোগ করেন সেলিমা। ‘আমরা কাছে আসলে তার তো একটু ভালো লাগে। কিন্তু আমরা যে দেখতে আসবো সেই অনুমতি তারা দিচ্ছে না। একমাস দেড়মাস হয়ে যায় কোনো অনুমতি দেয় না।’

সেলিমা ছাড়াও খালেদা জিয়ার ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমান সিঁথি, কোকোর ছোট মেয়ে জাহিয়া রহমান এবং আরো তিনজন স্বজন দুপুর ২টা ৫০ মিনিটের দিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান। এক ঘণ্টারও বেশি সময় তারা সেখানে ছিলেন বলে জানান বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।

দুর্নীতির মামলা সাজাপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন খালেদা জিয়া। গত বছরের ১ এপ্রিল থেকে বিএসএমএমইউতে চিকিৎসাধীন তিনি।  
 
Related Topics

টপ নিউজ

খালেদা জিয়া / খালেদা জিয়ার চিকিৎসা / বাংলাদেশের রাজনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
    ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকি ছবি: সংগৃহীত
    বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
    সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

Related News

  • কেন কৌশলগত নিরপেক্ষতাই বাংলাদেশের জন্য সবচাইতে নিরাপদ অবস্থান?
  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান
  • শোধ-প্রতিশোধের চক্রে  আটকে গেছে বাংলাদেশ: এই দুষ্টচক্র ভাঙবে কবে?
  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে

Most Read

1
২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের

2
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

3
প্রতীকি ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net