Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
খালেদাকে একবার এসে দেখে যান: হাসিনাকে বিএনপি

বাংলাদেশ

ইউএনবি
02 October, 2019, 08:35 pm
Last modified: 02 October, 2019, 08:42 pm

Related News

  • বিএনপির সংসদীয় দলের জরুরি সভা কাল, আলোচনায় শৃঙ্খলা ও সমসাময়িক রাজনীতি
  • বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি
  • জামায়াত সবসময় রাষ্ট্রীয় স্বার্থের আগে দলীয় স্বার্থকে রেখেছে: রিজভী
  • স্থানীয় সরকার নির্বাচনে চার মানদণ্ডে প্রার্থী বাছাই করবে বিএনপি; ঝুঁকি এড়াতে প্রস্তুত রাখবে বিকল্প প্রার্থী
  • কেন কৌশলগত নিরপেক্ষতাই বাংলাদেশের জন্য সবচাইতে নিরাপদ অবস্থান?

খালেদাকে একবার এসে দেখে যান: হাসিনাকে বিএনপি

খালেদা জিয়ার বগুড়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত জি এম সিরাজ বলেন, “আমরা, সাত সংসদ সদস্য সংসদ-নেতা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, ‘আপনি নিজে একবার যান,  দেখে আসুন তাঁকে’।”
ইউএনবি
02 October, 2019, 08:35 pm
Last modified: 02 October, 2019, 08:42 pm
ছবি: ইউএনবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর সাবেক এই প্রধানমন্ত্রীর জামিনে মুক্তির বিষয়ে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপিদলীয় চার সংসদ সদস্য।
 
একাদশ জাতীয় সংসদে বিএনপির এই চার সংসদ সদস্য হলেন জি এম সিরাজ, মো. জাহিদুর রহমান, মো. মোশাররফ হোসেন এবং ব্যারিস্টার রুমিন ফারহানা। তাঁরা বুধবার দুপুরে হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। সেখান থেকে বেরিয়ে বিকেল সোয়া তিনটার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাঁরা।
 
খালেদা জিয়ার বগুড়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত জি এম সিরাজ বলেন, “আমরা, সাত সংসদ সদস্য সংসদ-নেতা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, ‘আপনি নিজে একবার যান,  দেখে আসুন তাঁকে’।”
 
“আমি নিশ্চিত, আমরা নিশ্চিত-- আপনি যদি নিজে এসে দেখে যান আমাদের তিন-তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, আপনার মানবিকতাবোধ জাগ্রত হবে, আপনার মায়া হবে,” যোগ করেন সিরাজ।
 
তিনি বলেন, “সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে আপনার কাছে আমাদের সবিনয় অনুরোধ, আপনি আমাদের ম্যাডাম জিয়ার জামিনের জন্য পদক্ষেপ নিন। আমলাতন্ত্রের পরামর্শ না নিয়ে দয়া করে রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে বিচার করে আমাদের নেত্রীকে ছেড়ে দিন। তাঁর জামিনের ব্যবস্থা করুন।”
 
ফাইল ছবি।

এর আগে গত মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশিদ আরও দুই সংসদ সদস্যকে নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করার পর গণমাধ্যমকে বলেছিলেন, জামিন পেলেই তাদের নেত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাবেন।
 
“উনার (খালেদা জিয়া) যে সমস্ত অসুখ-বিসুখ রয়েছে, এগুলোর জন্য উনার অবিলম্বে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দরকার। সে জন্য বিদেশে তাঁর চিকিৎসা করতে হবে। সরকারের প্রতি আহ্বান জানাব, জামিন পাওয়ার যে নৈতিক অধিকার রয়েছে তা থেকে তাঁকে যেন বঞ্চিত করা না হয়।”
 
১ এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
 
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় আদালতের রায়ের পর থেকেই কারাভোগ করছেন তিনি। একই বছর আরেকটি দুর্নীতি মামলায় তাঁকে সাজা দেয় আদালত। তবে তাঁর দল বিএনপি বরাবরই দাবি করে আসছে, দুটো মামলাই রাজনৈতিক উদেশ্যপ্রণোদিত।

Related Topics

টপ নিউজ

খালেদা জিয়া / বিএনপি / বাংলাদেশের রাজনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • বিএনপির সংসদীয় দলের জরুরি সভা কাল, আলোচনায় শৃঙ্খলা ও সমসাময়িক রাজনীতি
  • বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি
  • জামায়াত সবসময় রাষ্ট্রীয় স্বার্থের আগে দলীয় স্বার্থকে রেখেছে: রিজভী
  • স্থানীয় সরকার নির্বাচনে চার মানদণ্ডে প্রার্থী বাছাই করবে বিএনপি; ঝুঁকি এড়াতে প্রস্তুত রাখবে বিকল্প প্রার্থী
  • কেন কৌশলগত নিরপেক্ষতাই বাংলাদেশের জন্য সবচাইতে নিরাপদ অবস্থান?

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net