Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
খাবার জোগাড় করতে গিয়ে শেষ সম্বল ভ্যানটিও হারালেন বৃদ্ধ 

বাংলাদেশ

আকরামুল ইসলাম, সাতক্ষীরা
10 July, 2021, 12:55 pm
Last modified: 10 July, 2021, 02:19 pm

Related News

  • সাতক্ষীরার আম বাজারে আসছে আগামীকাল থেকে, ভালো ফলনে উৎসবের আমেজে আম চাষি ও ব্যবসায়ীরা
  • সাতক্ষীরায় মজুত থাকা তেল আগের দামে বিক্রির নির্দেশ ডিসির, মানছে না ফিলিং স্টেশনগুলো
  • সাতক্ষীরায় তেলের জন্য দীর্ঘ লাইন, তৃষ্ণার্থ চালকদের মাঝে ছাত্রদলের স্যালাইন পানি বিতরণ
  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • সাতক্ষীরায় গ্রিল কেটে কেন্দ্রীয় মন্দিরে স্বর্ণালংকার চুরি

খাবার জোগাড় করতে গিয়ে শেষ সম্বল ভ্যানটিও হারালেন বৃদ্ধ 

লকডাউনের মধ্যে জীবিকার তাগিদে ভ্যান নিয়ে বেরিয়েছিলেন তিনি; পরে কাঁচাবাজার থেকে অসহায় মানুষটির উপার্জনের একমাত্র মাধ্যম মোটরভ্যানটি চুরি হয়ে যায়।
আকরামুল ইসলাম, সাতক্ষীরা
10 July, 2021, 12:55 pm
Last modified: 10 July, 2021, 02:19 pm

"লকডাউনের মধ্যে পুলিশে ধরে বলে অনেকদিন ভ্যান নিয়ে বাইরে যাইনি। বাড়িতে কোন খাবার নেই। চাল, তরকারি নেই। তাই সকালে বলেছিলাম, আজ ভ্যানটা নিয়ে যাও, না হলে খাবো কী। তারপর ভ্যান নিয়ে বাইরে যায় স্বামী। এ আমাদের কি হলো", বলে শুধুই কাঁদছিলেন হাসিনা বেগম। উপার্জনের একমাত্র উপায় ভ্যানটি হারিয়ে বুকফাঁটা আর্তনাদ করছিলেন ভ্যানচালক নুর মোহাম্মদ শেখও।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের তেঘরি গ্রামের ভ্যানচালক মোহাম্মদ আলী শেখ। স্ত্রী হাসিনা বেগম ও দুই মেয়েকে নিয়ে সংসার। চার মেয়ের মধ্যে দুইজনের বিয়ে দিয়েছেন।

শুক্রবার (৯ জুলাই) বেলা ১১টার দিকে শ্যামনগর সদরের কাঁচাবাজার থেকে অসহায় মানুষটির উপার্জনের একমাত্র মাধ্যম মোটরভ্যানটি চুরি হয়ে যায়। 

ভ্যানচালক মোহাম্মদ আলী শেখ জানান, "বাড়িতে চাল তরকারি নেই। বউ সকালে বলে, আজ বাইরে না গেলে খাবার জুটবে না। তারপর ভ্যানে যাত্রী নিয়ে শ্যামনগরে যাই। এরপর বাড়ির জন্য বাজারে তরকারি কিনতে ভ্যানটি রেখে বাজারের মধ্যে ঢুকি। কিছুক্ষণ পর এসে দেখি ভ্যানটি আর নেই", বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

অসহায় এ ভ্যানচালকের স্ত্রী হাসিনা বেগম জানান, "আমরা এখন খাবো কী। আমি অন্যের বাড়িতে কাজ করি। স্বামী ভ্যান চালায়। লকডাউনের মধ্যে পুলিশ ভ্যান ধরে বলে অনেকদিন ভ্যান নিয়ে বাইরে যাইনি। সকালে আমিই যেতে বলেছিলাম। বাড়িতে খাবার জন্য চাল তরকারি ছিল না। বিকেলে শুনি, ভ্যান চুরি করে নিয়ে গেছে"।

এদিকে, ভ্যান চুরির পর ঘটনার সময় উপস্থিত থাকা স্থানীয়রা জানান, "ভ্যানটি হারিয়ে চাচা হাউমাউ করে কাঁদছিলেন। আমরা সবাই সান্ত্বনা দিয়েছি। পরিবারটির একমাত্র উপার্জনের মাধ্যম ছিল ভ্যানটি। পরিবারটির আয়ের কোন মাধ্যম থাকলো না"।

ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফারুক হোসেন বলেন, "সে অত্যন্ত দরিদ্র মানুষ। ভ্যানটির উপর তাদের জীবিকা চলে। রাস্তার পাশে রেখে তরকারি কিনতে গিয়েছিল। তখন সেই ভ্যানটি চুরি করে নিয়ে গেছে। ছেলে সন্তান নেই। চারটি মেয়ের মধ্যে দুজনের বিয়ে দিয়েছেন, দুজন এখনো বাড়িতে রয়েছে। পরিবারটি খুব বিপদে পড়ে গেল"।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, "ঘটনাটি থানাতে কেউ জানায়নি। অভিযোগ করলে ভ্যানটি উদ্ধারের জন্য চেষ্টা করা হবে"। 

অসহায় পরিবারটির সঙ্গে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করা যাবে (০১৯৪১৯৮৮২৯২) এই নম্বরে। 
 
 

Related Topics

টপ নিউজ

সাতক্ষীরা / ভ্যান চুরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
    আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ফাইল ছবি: সংগৃহীত
    ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Related News

  • সাতক্ষীরার আম বাজারে আসছে আগামীকাল থেকে, ভালো ফলনে উৎসবের আমেজে আম চাষি ও ব্যবসায়ীরা
  • সাতক্ষীরায় মজুত থাকা তেল আগের দামে বিক্রির নির্দেশ ডিসির, মানছে না ফিলিং স্টেশনগুলো
  • সাতক্ষীরায় তেলের জন্য দীর্ঘ লাইন, তৃষ্ণার্থ চালকদের মাঝে ছাত্রদলের স্যালাইন পানি বিতরণ
  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • সাতক্ষীরায় গ্রিল কেটে কেন্দ্রীয় মন্দিরে স্বর্ণালংকার চুরি

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

3
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

4
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
অর্থনীতি

আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা

5
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net