Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
খাদ্যে ভেজাল রোধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ

ইউএনবি
18 February, 2021, 03:45 pm
Last modified: 18 February, 2021, 03:44 pm

Related News

  • কোটা সহিংসতার ক্ষয়ক্ষতি দেখতে সেতু ভবন, আহতদের দেখতে নিটোর পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • দেখুন: '৪০০ কোটি টাকার পিয়ন' কেতলি জাহাঙ্গীরের নজরকাড়া দুই বাড়ি
  • কেতলি জাহাঙ্গীর: চা দোকানি থেকে যেভাবে ‘৪০০ কোটি টাকার পিয়ন’
  • গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
  • ‘ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ’: কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

খাদ্যে ভেজাল রোধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

'প্রতিটি বিভাগীয় শহরে খাদ্য পরীক্ষাগার স্থাপন করা জরুরি; কারণ সরকার খাদ্য-প্রক্রিয়াজাতকরণ শিল্পকে গুরুত্ব প্রদান করে ১০০টি অর্থনৈতিক অঞ্চল তৈরি করছে।'
ইউএনবি
18 February, 2021, 03:45 pm
Last modified: 18 February, 2021, 03:44 pm
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিকৃতি: টিবিএস

বাংলাদেশে খাদ্যে ভেজাল রোধে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, 'একদিকে আপনাদের তাদের (অসাধু ব্যবসায়ীদের) এ ধরনের অপরাধ সম্পর্কে বুঝাতে হবে এবং অন্যদিকে শক্ত হাতে এটি প্রতিরোধ করতে হবে। একই সাথে উভয় পদক্ষেপ গ্রহণ করা অপরিহার্য।'

রাজধানীর একটি হোটেলে বৃহস্পতিবার জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি অনুষ্ঠানে যুক্ত হন।

এ বছর দিবসটি 'টেকসই উন্নয়ন- সমৃদ্ধ দেশ, নিরাপদ খাদ্যের বাংলাদেশ' প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে।

শেখ হাসিনা বলেন, অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য অসাধু ব্যবসায়ীরা ভেজাল বা পচা খাবার বিক্রির মাধ্যমে জনসাধারণের স্বাস্থ্যের ক্ষতি করে।

'তবে তাদের এটি উপলব্ধি করানো দরকার যে নিরাপদ খাদ্য বিক্রির জন্য অর্থ ব্যয় করেও তারা একই লাভ করতে পারে,' বলেন তিনি।

দেশে একটি কেন্দ্রীয় খাদ্য পরীক্ষাগার স্থাপন করা হচ্ছে উল্লেখ করে, প্রতিটি বিভাগীয় শহরেও একটি করে খাদ্য পরীক্ষাগার স্থাপনের জন্য পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, প্রতিটি বিভাগীয় শহরে খাদ্য পরীক্ষাগার স্থাপন করা জরুরি; কারণ সরকার খাদ্য-প্রক্রিয়াজাতকরণ শিল্পকে গুরুত্ব প্রদান করে ১০০টি অর্থনৈতিক অঞ্চল তৈরি করছে।

গ্রামীণ পর্যায়েও খাদ্য পরীক্ষাগার স্থাপনের সুযোগ থাকবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পরীক্ষাগার থেকে খাদ্য পরীক্ষার ছাড়পত্র কৃষি পণ্য রপ্তানি করার জন্য প্রয়োজনীয়, বিশেষ করে খাদ্য পণ্য।

'খাদ্য-সম্পর্কিত শতাধিক শিল্পে নিরাপদ খাদ্য পরিকল্পনা কার্যকর করা হচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধীরে ধীরে সারা দেশে এটি কার্যকর করার আহ্বান জানিয়েছেন।

'এটি গ্রাম পর্যায়েও নিয়ে যেতে হবে,' বলেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • কোটা সহিংসতার ক্ষয়ক্ষতি দেখতে সেতু ভবন, আহতদের দেখতে নিটোর পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • দেখুন: '৪০০ কোটি টাকার পিয়ন' কেতলি জাহাঙ্গীরের নজরকাড়া দুই বাড়ি
  • কেতলি জাহাঙ্গীর: চা দোকানি থেকে যেভাবে ‘৪০০ কোটি টাকার পিয়ন’
  • গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
  • ‘ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ’: কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net