Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
কুরবানির পশু নিয়ে খামারিদের কপালে চিন্তার ভাঁজ

বাংলাদেশ

যশোর ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
09 July, 2020, 12:20 pm
Last modified: 09 July, 2020, 04:54 pm

Related News

  • যশোরে কালবৈশাখী ঝড়ে কৃষকের মৃত্যু, আহত অন্তত ২০
  • যশোরে তেলপাম্পে সিরিয়াল দেওয়া নিয়ে যুবদল-ছাত্রদল কর্মীদের সংঘর্ষ, আহত ৩
  • কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার, থানায় অভিযোগ
  • প্রয়োজনে শহরে বিদ্যুৎ বন্ধ রেখে ফসলের মাঠে সরবরাহ নিশ্চিত করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী 
  • ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মজুত করা ১০,১০০ লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা

কুরবানির পশু নিয়ে খামারিদের কপালে চিন্তার ভাঁজ

ঈদুল আযহা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র পুঁজি বিনিয়োগ করে গরু মোটাতাজাকরণ করছেন খামারিরা। কিন্তু করোনাভাইরাসের ছোঁবলে এখন দুশ্চিন্তায় রয়েছেন তারা।
যশোর ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
09 July, 2020, 12:20 pm
Last modified: 09 July, 2020, 04:54 pm
করোনার কারণে ২৫ মণ ওজনের গরু ‘টাইগারকে’ নিয়ে দুশ্চিন্তায় আছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আবদুল কাইয়ূম। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

যশোর সদরের সুলতানপুর গ্রামের মো. নূরুন্নবী এবার কুরবানি উপলক্ষে ১০টি গরু মোটাতাজা করেছেন। প্রতিদিন গরুর খাবারের পেছনে তার খরচ হচ্ছে অন্তত দুই হাজার টাকা। একই উপজেলার হামিদপুর গ্রামের আসাদুজ্জামান আসাদ পাঁচটি দেশি গরু মোটাতাজাকরণ করেছেন। তিনিও পশুর খাবারের পেছনে খরচ করছেন এক হাজার থেকে ১২শ' টাকা। তাদের আশা ছিল, আসছে কুরবানি ঈদে তাদের গরু ভালো দামে বিক্রি হবে। কিন্তু করোনার ছোঁবলে তারা এখন দুশ্চিন্তায় রয়েছেন।

শুধু ওই দুই খামারিই নয়, যশোর জেলায় এবার কুরবানি উপলক্ষে ১০ হাজার ২৮২টি খামারে ৬৭ হাজার ৯৭৫টি গরু-ছাগল মোটাতাজাকরণ করা হচ্ছে। এর মধ্যে গরু রয়েছে ৩৪ হাজার ৯৯৭টি এবং ছাগল-ভেড়া রয়েছে ৩২ হাজার ৯৭৮টি।
 
২০১৯ সালে যশোরে ১০ হাজার ৮২৭টি খামারে ৭০ হাজার ৬২৪টি গরু-ছাগল মোটাতাজাকরণ করা হয়েছিল। এর মধ্যে গরু ছিল ৩১ হাজার ৬২২টি এবং ছাগল-ভেড়া ৩৯ হাজার দুইটি। ২০১৮ সালে সাড়ে ১১ হাজার খামারে ৫৯ হাজার ৫০০টি গরু-ছাগল মোটাতাজাকরণ করা হয়েছিল। এর মধ্যে গরু ছিল ৩৩ হাজার এবং ছাগল ও ভেড়া ছিল ২৬ হাজার ৫০০টি।
 
জানা গেছে, অধিকাংশ খামারি নিজেদের গচ্ছিত ক্ষুদ্র ক্ষুদ্র পুঁজি বিনিয়োগ করে কুরবানির পশু পালন করছেন।

এদিকে, করোনার প্রকোপের কারণে ২৫ মণ ওজনের গরু 'টাইগারকে' নিয়ে দুশ্চিন্তায় আছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আবদুল কাইয়ূম। তিন বছর আগে জন্ম নেওয়া অস্ট্রেলিয়ান জাতের এই গরুর পেছনে এরই মধ্যে তার খরচ হয়েছে অন্তত আড়াই লাখ টাকা।

ভেবেছিলেন এবারের কুরবানি ঈদে ১০ লাখ টাকায় গরুটি বিক্রি করবেন। কিন্তু করোনার কারণে মানুষের কাছে টাকার স্বল্পতার কথা চিন্তা করে গরুটির দাম ছয় লাখ ৬০ হাজার টাকা নির্ধারণ করেছেন। কিন্তু এই দামে গরুটি বিক্রি করতে পারবেন কি না সে বিষয়ে শঙ্কা রয়েছে তারা।

''যদি করোনাভাইরাসের প্রকোপ না থাকতো, তাহলে টাইগারকে ঢাকা অথবা চট্টগ্রামের বড় পশুর হাটগুলোতে নিয়ে যেতাম। সেখানে টাইগার অন্তত ১০ লাখ টাকায় বিক্রি হতো। কিন্তু করোনাভাইরাসের কারণে সবাই সমস্যায় আছেন, সেজন্য আমরা টাইগারের দাম অনেক কম ধরেছি। কিন্তু এরপরও টাইটাগরকে হাটে তুলতে পারব কি-না তা নিয়ে চিন্তায় আছি'', বললেন কাইয়ূম।

অধিকাংশ খামারি নিজেদের গচ্ছিত ক্ষুদ্র ক্ষুদ্র পুঁজি বিনিয়োগ করে কুরবানির পশু পালন করছেন। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

ভারত থেকে গরু আমদানি না হলেও করোনার ছোবলে খামারি ও প্রাণিসম্পদ কর্মকর্তারা চিন্তিত হয়ে পড়েছেন। কেননা করোনার কারণে ক্রেতা সংকট দেখা দিলে আর্থিকভাবে পঙ্গু হয়ে যাবে খামারিরা।

যশোর জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্যমতে, এবারের কুরবানিতে জেলায় ৬০ হাজার গরু ও ছাগলের চাহিদা রয়েছে। সেই হিসেবে জেলার আট উপজেলায় ৬৭ হাজার ৯৭৫টি পশু কুরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে। চাহিদার চেয়ে প্রায় আট হাজার গরু ও ছাগল বেশি রয়েছে।

যশোর সদরের লেবুতলা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের শরিফুল ইসলাম ১৫টি দেশি গরু লালন পালন করছেন। প্রতিদিন একটি গরুর পেছনে তার ব্যয় হয় ১৫০ টাকা করে। গরুকে তিনি খেতে দেন খৈল, ভুসি, কুড়া, ফিড ও কাঁচা ঘাস। গতবার ঈদে ভালো দাম পেয়েছিলেন। ফলে এবারও গরু লালন করেছেন।

তার খামারের গরু মানভেদে ৫০ হাজার টাকা থেকে দুই লাখ টাকায় বিক্রি হবে। তবে করোনার প্রভাব তাকে ভাবাচ্ছে। যদি চাহিদা অনুযায়ী গরু বিক্রি না হয় তাহলে সবকিছু শেষ হয়ে যাবে বলে জানান তিনি।

খামার ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, ভারতীয় গরুর চাপে অন্তত পাঁচ বছর তারা এই খাতে কোনো সুফল পাননি। অনেকেই আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। এবার আঘাত আনতে পারে করোনা।

যশোর সদর উপজেলার তালবাড়িয়া এলাকার গরু ব্যাপারি তুহিন হোসেন (৪৫) বলেন, করোনাভাইরাসের কারণে ক্রেতারা এবার হাটে আসবে কি না তা নিয়ে দুশ্চিন্তায় আছি। যদি ক্রেতা কম হয় তাহলে খামারিদের পাশাপাশি আমাদেরও লোকসান গুনতে হবে।

যশোর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শফিউল আলম জানান, এবারের কোরবানির ঈদে চাহিদা মিটিয়েও অতিরিক্ত প্রায় আট হাজার গরু ও ছাগল উদ্বৃত্ত থাকবে। আমরা খামারিদের সঙ্গে সব সময় যোগাযোগ রাখছি। কেউ যেন পশুর শরীরে ক্ষতিকারক ইনজেকশন পুশ না করে সেদিকে বিশেষ নজরদারি করা হচ্ছে।

''তবে করোনার প্রভাব নিয়ে খামারিদের সঙ্গে আমরাও দুশ্চিন্তায় আছি। যদি খামারিরা লোকসানের শিকার হন তাহলে আগামীতে তারা গরু-ছাগল লালন-পালনে আগ্রহ হারাবেন'', বললেন ডা. শফিউল।  
 

Related Topics

টপ নিউজ

কুরবানির পশু / খামারি / ঈদুল আযহা / যশোর / ব্রাহ্মণবাড়িয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ছবি: মিডল ইস্ট মনিটর
    নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
    হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

Related News

  • যশোরে কালবৈশাখী ঝড়ে কৃষকের মৃত্যু, আহত অন্তত ২০
  • যশোরে তেলপাম্পে সিরিয়াল দেওয়া নিয়ে যুবদল-ছাত্রদল কর্মীদের সংঘর্ষ, আহত ৩
  • কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার, থানায় অভিযোগ
  • প্রয়োজনে শহরে বিদ্যুৎ বন্ধ রেখে ফসলের মাঠে সরবরাহ নিশ্চিত করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী 
  • ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মজুত করা ১০,১০০ লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা

Most Read

1
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

2
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

3
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

5
ছবি: মিডল ইস্ট মনিটর
আন্তর্জাতিক

নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

6
এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net