Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
কুবি’র দুই শিক্ষকের বিরুদ্ধে নেওয়া ‘বিদ্বেষমূলক শাস্তি’ প্রত্যাহার চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 July, 2021, 07:25 pm
Last modified: 01 July, 2021, 07:25 pm

Related News

  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে বসা নিয়ে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, আহত ৫
  • অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
  • আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ
  • একমাত্র সন্তানের জানাজার আগে কান্নায় ভেঙে পড়েন অপ্রতিমের বাবা
  • অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ: ২ ঘণ্টা পর প্রত্যাহার

কুবি’র দুই শিক্ষকের বিরুদ্ধে নেওয়া ‘বিদ্বেষমূলক শাস্তি’ প্রত্যাহার চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক

বৃহস্পতিবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫৬ জন শিক্ষক কর্তৃক পাঠানো এক বিবৃতিতে এ দাবির কথা জানানো হয়।
টিবিএস রিপোর্ট
01 July, 2021, 07:25 pm
Last modified: 01 July, 2021, 07:25 pm
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়া ও কাজী আনিছ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক দুই শিক্ষকের বিরুদ্ধে নেয়া 'বিদ্বেষমূলক সিদ্ধান্ত' দ্রুততম সময়ের মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

বৃহস্পতিবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫৬ জন শিক্ষক কর্তৃক পাঠানো এক বিবৃতিতে এ দাবির কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, "গণমাধ্যমে তথ্য দেওয়ার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত এবং একই বিভাগের শিক্ষক কাজী আনিছের পদোন্নতি বাতিল-সংক্রান্ত সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে।"

"প্রথম সংবাদে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তথ্য-সরবরাহকারীকে চিহ্নিত করতে, একটি তদন্ত কমিটি গঠন করে বলে সংবাদমাধ্যমসূত্রে জানা যায়। উল্লেখ্য উক্ত তদন্ত কমিটি তথ্য সরবরাহকারী হিসেবে মাহবুবুল হক ভূঁইয়াকে চিহ্নিত করে এবং এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। যে ঘটনাকে কেন্দ্র করে উক্ত পরিস্থিতির অবতারণা, তার সম্পর্কে জানা যায়, ওই বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী ভর্তিপরীক্ষায় অংশগ্রহণ না করেও  মেধাতালিকায় ১২ তম স্থান অধিকার করে। গণমাধ্যমে প্রকাশিত যে, এর পরিপ্রেক্ষিতে গঠিত প্রথম তদন্ত কমিটি ওই ঘটনায় ইউনিট কমিটির গাফিলতি ও দায়িত্বে অবহেলার প্রমাণ পায় এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশও করে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই ঘটনায় দায়ীদের বিচারের উদ্যোগ না নিয়ে, বরং অত্যন্ত গাফিলতিপূর্ণ ও একইসাথে অভাবনীয় এরূপ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং ওই ঘটনা প্রকাশের তথ্যসূত্র বের করার জন্য 'উচ্চতর তদন্ত কমিটি' নামে ২য় তদন্ত কমিটি গঠন করে। তারা মনে করছে যেকোনো ধরনের অন্যায়-অসঙ্গতি সংগঠিত হওয়ার ক্ষেত্র হিসেবে তাদের বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি, বরং অসঙ্গতি প্রকাশে তাদের ভাবমূর্তি বেশি ক্ষুণ্ণ হয়েছে। অথচ দায়ীদের বিরুদ্ধে কঠোর হওয়াটাই তাদের ভাবমূর্তির জন্য শ্রেয় হতে পারতো, যা তারা বিবেচনায় নেয়নি। এটি অস্বাভাবিক ও বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষের অসৎ উদ্দেশ্যের ইঙ্গিতবাহী।"

বিবৃতিতে আরও বলা হয়, "বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এহেন পদক্ষেপের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। পাশাপাশি এইরকম গর্হিত প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে। কারণ বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক মনে করে, এতে শুধু ব্যক্তি মাহবুবই এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন না। বরং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের প্রাপ্য মর্যাদা ও নিরাপত্তা এতে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা শিক্ষার পরিবেশের জন্য অশনিসংকেতস্বরূপ।"

একই বিভাগের শিক্ষক কাজী আনিছের পদোন্নতি আটকে দেওয়ার বিষয়ে বিবৃতিতে বলা হয়, "শিক্ষক কাজী আনিছের পদোন্নতি আটকে দেওয়ার মাধ্যমে, আরও একটি অন্যায়ের সূত্রপাত করেছে বলে আমরা মনে করছি। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৭৯ তম কেটে উক্ত শিক্ষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হয়েছিলো। এরপর থেকে তিনি বিশ্ববিদ্যালয় থেকে সে অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পেয়ে এসেছেন। কিন্তু পরবর্তী কেটের মাধ্যমে কর্তৃপক্ষ ঠুনকো অজুহাতে তার পদোন্নতি বাতিল করে। তাদের অভিযোগ, কাজী আনিছের পূর্ববর্তী অভিজ্ঞতার সনদে সম্বোধনের স্থলে 'To Registrar' বদলে 'To Whom It May Concern' লেখা ছিলো। এধরনের ঘটনাগুলো বিশ্ববিদ্যালয়ের মূলনীতিবিরুদ্ধ ও অসামঞ্জস্যপূর্ণ। এসব ঘৃণিত পদক্ষেপ আত্মমর্যাদাসম্পন্ন ও দায়িত্বশীল শিক্ষকদের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অগণতান্ত্রিক ও বিদ্বেষপূর্ণ আচরণ হিসেবে আমরা দেখছি। এতে সার্বিকভাবে সমাজে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বিনষ্ট হয়।"

বিবৃতিতে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক ওই দুই শিক্ষকের বিরুদ্ধে নেয়া সিদ্ধান্তকে 'বিদ্বেষমূলক' আখ্যা দিয়ে দ্রুততম সময়ের মধ্যে তা প্রত্যাহারের দাবি জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।
 

Related Topics

টপ নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
    মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: এনডিটিভি
    বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • অলংকরণ: টিবিএস
    মৃত্যুর পর শেষযাত্রা: ঢাকায় শোক সামলানোর আগেই পরিবারকে চিন্তা করতে হয় খরচের
  • ছবি: টিবিএস
    ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন
  • ফাইল ছবি: সংগৃহীত
    সব ধরনের সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

Related News

  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে বসা নিয়ে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, আহত ৫
  • অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
  • আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ
  • একমাত্র সন্তানের জানাজার আগে কান্নায় ভেঙে পড়েন অপ্রতিমের বাবা
  • অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ: ২ ঘণ্টা পর প্রত্যাহার

Most Read

1
ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ

মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: এনডিটিভি
বিনোদন

বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

3
অলংকরণ: টিবিএস
ফিচার

মৃত্যুর পর শেষযাত্রা: ঢাকায় শোক সামলানোর আগেই পরিবারকে চিন্তা করতে হয় খরচের

4
ছবি: টিবিএস
অর্থনীতি

ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও

5
ইলাস্ট্রেশন: টিবিএস
টপ নিউজ

জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net