Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
করোনা সংক্রমণ এভাবে বাড়তে থাকলে হাসপাতালে কোনো জায়গা থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 April, 2021, 03:00 pm
Last modified: 01 April, 2021, 03:21 pm

Related News

  • অন্তর্বর্তী সরকারের কিছু ভুল সিদ্ধান্তের কারণে ইপিআই প্রোগ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী
  • বিগত দুই সরকারের ব্যর্থতায় দেশে হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী
  • সংকট এড়াতে ৬ মাসের টিকার মজুদ থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
  • দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
  • শতভাগ সফল না হলেও হাম-রুবেলা সংক্রমণ সফলভাবে ‘অ্যারেস্ট’ করতে পেরেছি: স্বাস্থ্যমন্ত্রী

করোনা সংক্রমণ এভাবে বাড়তে থাকলে হাসপাতালে কোনো জায়গা থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

'আজকে আমরা যেভাবে, বেখেয়ালিভাবে চলাফেরা করছি, যদি আমরা এভাবে চলাফেরা করি, তাহলে আগামী দিনগুলোতে আরও বিপর্যয় নেমে আসবে।'
টিবিএস রিপোর্ট
01 April, 2021, 03:00 pm
Last modified: 01 April, 2021, 03:21 pm
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ফটো

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, 'ঢাকা শহরকে হাসপাতাল করে ফেললেও রোগী রাখার জায়গা দেওয়া যাবে না।'

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ১০টি আইসিইউ বেড উদ্বোধনকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। 

তিনি আরও বলেন, 'করোনা রোগীদের জন্য আরও ২ হাজার ৫০০ বেড যুক্ত করা হবে। কাল বেসরকারি হাসপাতালগুলোতে নতুন এক হাজার বেড বাড়ানো  হবে। তার মানে, নতুন  করে সাড়ে তিন হাজার বাড়ানো হচ্ছে।'

'করোনাভাইরাস উৎপত্তির উৎস বন্ধ না করলে শুধুমাত্র সেবা দিয়ে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না। যে হারে রোগী বাড়ছে, তাতে ঢাকা শহরকে হাসপাতালে পরিণত করলেও সকলকে চিকিৎসা দেওয়া সম্ভব না,' বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, 'প্রতিদিন যদি ৫০০-১০০০ রোগী হাসপাতালে ভর্তি হতে থাকে, তাহলে গোটা ঢাকা শহরকে হাসপাতাল করে ফেললেও রোগী রাখার জায়গা দেওয়া যাবে না।'

'এজন্য যা করার, এখনই করতে হবে। এই মুহূর্তে যা করতে হবে তা হচ্ছে, যে যে স্থান থেকে করোনা সৃষ্টি হচ্ছে সেই সকল স্থানে এখনই জরুরি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সবাইকে মাননীয় প্রধানমন্ত্রীর ১৮টি নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে', যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, 'করোনা রোগীর সাথে সাথে সাধারণ রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে, এটা স্বাস্থ্য সেবার ওপর চাপ। আপনারা জানেন, গত এক বছর যাবত আমাদের ডাক্তার ও নার্সেরা ছুটিতে যাচ্ছে না । তারা পরিশ্রান্ত হয়ে গেছে। তাদের কখনো আমরা ছুটি দেইনি।'

'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় করোনা নিয়ন্ত্রণ কাজ যাচ্ছি' জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'যতটুকু সামর্থ্য আছে, তা দিয়ে কাজ করে যাচ্ছি। সবকিছুর একটা সীমা আছে। আজকে আমরা যেভাবে, বেখেয়ালিভাবে চলাফেরা করছি, যদি আমরা এভাবে চলাফেরা করি, তাহলে আগামী দিনগুলোতে আরও বিপর্যয় নেমে আসবে। এখনই সময় পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই নিয়ন্ত্রণে আনার।'

সকলকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, 'আমাদের সবাইকে সজাগ হতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। সরকারের দেওয়া ১৮টি নির্দেশনা মেনে চলতে হবে। এটা নিজের জন্য, নিজের পরিবারের জন্য। আমি সুস্থ না থাকলে দেশ সুস্থ থাকবে না। এক বছর করোনা নিয়ে কাজ করছি। আমরা সুন্দরভাবে করোনা নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি।'

করোনা নিয়ন্ত্রণের সফলতার কারণে দেশের সুনাম এসেছিল জানিয়ে জাহিদ মালেক বলেন, 'তবে আমাদের খুশি কাল হয়েছে! গত চার মাসে করোনা যে হারে না বেড়েছে, গত এক সপ্তাহে তার থেকে বেশি বেড়েছে। করোনার শনাক্তের হার ২ শতাংশে নেমে এসেছিল; গত এক সপ্তাহে ২০ শতাংশের উপরে ছাড়িয়েছে।'

'করোনাভাইরাস নিয়ন্ত্রণে মৃত্যু পাঁচের নিচে নেমে এসেছিল, যা এখন ৫০-এর উপরে উঠে আসছে। এক সপ্তাহের সকল হাসপাতালের রোগী বেড়ে গেছে। রোগী বাড়ার কারণ কী- এ বিষয়ে জনগণকে অবহিত হতে হবে। নিজেকে নিজের রক্ষা করতে হবে,' যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী।

অনলাইনে বৈঠক যুক্ত হয়ে ঢাকা মেডিকেল  কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, 'ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের জন্য নির্ধারিত একটি নিবিড় পরিচর্যা কেন্দ্রে আগুন লাগার পর রোগীদের সরিয়ে নেবার সময় তিনজনের মৃত্যু হয়েছে। ১৪টি আইসিইউ নষ্ট হয় গেছে। দুই সপ্তাহের মধ্যে আমরা আবার ১০টি নতুন আইসিইউ চালু করতে পারেছি। এটা আমাদের জন্য একটা সুসংবাদ।'

Related Topics

টপ নিউজ

স্বাস্থ্যমন্ত্রী / স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার
  • ছবি: এক্স থেকে নেওয়া
    ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
  • ফাইল ছবি: বাসস
    কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

Related News

  • অন্তর্বর্তী সরকারের কিছু ভুল সিদ্ধান্তের কারণে ইপিআই প্রোগ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী
  • বিগত দুই সরকারের ব্যর্থতায় দেশে হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী
  • সংকট এড়াতে ৬ মাসের টিকার মজুদ থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
  • দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
  • শতভাগ সফল না হলেও হাম-রুবেলা সংক্রমণ সফলভাবে ‘অ্যারেস্ট’ করতে পেরেছি: স্বাস্থ্যমন্ত্রী

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

3
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

4
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

5
ছবি: এক্স থেকে নেওয়া
আন্তর্জাতিক

ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা

6
ফাইল ছবি: বাসস
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net